নাগরিক খবর
ই-পেপার
১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
খয়রা শিকরে প্যাঁচার গল্প
খয়রা শিকরে প্যাঁচার গল্প
খয়রা শিকরে
প্যাঁচার গল্প
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১০ নভেম্বর ২০২৬

২০২০ সালে খয়রা শিকরে প্যাঁচা অনেক খুঁজেও পাচ্ছিলাম না। সম্ভাব্য গাছগাছালিতে অনেক দিন খুঁজেছি। একসময় যখন হাল ছেড়ে দিয়েছি, তখনি নাটকীয়ভাবে পাখিটির দেখা মিলল। খয়রা শিকরে প্যাঁচা প্রথম দেখার এবং প্রথম ছবি তোলার একটি দারুণ গল্প আছে।

২০২১ সালের মার্চ মাসের কথা। ওই দিন সকাল ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় অচেনা দুই শিশু আমাকে উদ্দেশ করে বলতে থাকে, ‘আংকেল আমাদের সাথে আসেন।’ আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমার হাত ধরে ক্যাম্পাসের বকুল রোডে একটি বকুলগাছের তলায় নিয়ে যায়। শিশু দুটির পায়ে স্যান্ডেল নেই, গায়ে টি–শার্ট। শিশু দুটিকে আগে কখনো দেখিনি।

.যেতে যেতে বলছিল, ‘আংকেল, একটা প্যাঁচা আমাদের দিকে কী রকম করে তাকাচ্ছে!’ আমি আগ্রহ করে শিশু দুটির সঙ্গে যাই। কিন্তু প্রথমে সেই প্যাঁচা দেখা যাচ্ছিল না। দুজনে এদিক–ওদিক করছিল আর খুঁজছিল। তখন গাছের যে স্থানে বসে ওরা প্যাঁচা দেখতে পেয়েছিল, ঠিক সেই জায়গায় একজন উঠে পড়ল। উঠেই বলছে, ‘ওই যে আংকেল, ওই যে! দেখেন দেখেন, আমাদের দিকে কেমন করে তাকায়া আছে। আমাদের দিকে তাকালে কি আমাদের ক্ষতি হবে?’

আমি প্যাঁচার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। একে অনেক দিন বনেবাদাড়ে খুঁজেও পাইনি। সেই প্যাঁচা দেখাল দুই শিশু। খয়রা শিকরে প্যাঁচা প্রথম দেখার আনন্দ গভীরভাবে উপলব্ধি করেছিলাম।

আমি ক্যামেরা বের করে ছবি তুলি। ক্যামেরার ডিসপ্লেতে প্যাঁচার ছবি দেখে একজন বারবার বলতে থাকল, ‘আমাদের একটা ছবি দেন না আংকেল।’ ক্যামেরা থেকে যে ছবি দেওয়া যাবে না, সেটিও তাদের বোঝার বয়স হয়নি।

.একজনের চোখেমুখে একধরনের ভয়ের ছাপ। সে বলছে, ‘আংকেল, আমাদের কি কোনো ক্ষতি হবে? প্যাঁচা দেখলে নাকি ক্ষতি হয়?’ আমি ওদের বললাম, প্যাঁচা দেখলে কোনো ক্ষতি হবে না। আমি চলে আসার সময় ওরাও আমার সঙ্গে চলে আসে। ভয়ে থাকা শিশুটি বারবার করে জানত চাচ্ছিল প্যাঁচাটা তাদের দিকে ওভাবে তাকাচ্ছিল কেন?

প্যাঁচাটি তার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বিচিত্রভাবে আমাদের দিকে তাকাচ্ছিল। শিশুরা কেন, বড়রাও অনেকে ভয় পাবেন প্যাঁচার তাকানো দেখে। প্যাঁচা তাকালেও কোনো ক্ষতি হবে না, এসব বুঝিয়ে দুই শিশুকে আমি পাঠিয়ে দিই।

এরপর খয়রা শিকরে প্যাঁচা আরও অনেকবার দেখেছি। কখনো জোড়ায় জোড়ায় দেখেছি, কখনো একলা বসে থাকতে। কখনো দিনে, কখনো রাতে দেখেছি। বড় কিংবা মাঝারি কোনো গাছের ডালে বসে থাকে।

.আমাদের দেশে খয়রা শিকরে প্যাঁচা বিলুপ্ত হয়নি। যেহেতু দিনের বেলা খাবার সংগ্রহ করে না, তাই দিনে তাদের তেমন গতিবিধি থাকে না। রংপুর শহরে বেশ কয়েক স্থানে এই প্যাঁচা দেখেছি। কারমাইকেল কলেজে এক জোড়া পাশাপাশি বসে থাকতে দেখেছি। শহরের প্রাণকেন্দ্রে একটি মন্দির চত্বরে গাছের ডালে দুটি খয়রা শিকরে প্যাঁচা দেখেছি।

এই প্যাঁচার পালক প্রধানত বাদামি। বুকের দিকে সাদা ও বাদামির মিশেল। লেজটা একটু লম্বাটে। খয়রা শিকরে প্যাঁচার চঞ্চু দেখতে নীল-কালোর মিশ্রণ। চোখে হলুদ রঙের মাঝে কালো মণি। দুই চোখের মাঝখানে মুখের ওপরে বড় বড় পালক আছে। হলুদ পা। সারা দেশে কমবেশি দেখা যায়। খয়রা শিকরে প্যাঁচার ইংরেজি নাম ব্রাউন বুবুক। বৈজ্ঞানিক নাম Ninox scutulata.

আমাদের দেশে যে প্যাঁচাগুলো দেখা যায়, সেগুলো একেকটি একেক ধরনের। খয়রা শিকরে প্যাঁচাও দেখতে কিছুটা অন্য রকম। এটি আমাদের দেশের আবাসিক পাখি। যত দিন খাবার পাবে, নিরাপদ আবাস পাবে, তত দিন এরাও থাকবে। এদের নিরাপদ আবাস এবং খাবারের প্রাকৃতিক উৎস বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

তুহিন ওয়াদুদ, অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম

খয়রা শিকরে প্যাঁচার গল্প

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।