নাগরিক খবর
ই-পেপার
১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
এলডিসি উত্তরণে সময় বেড়েছে, চ্যালেঞ্জ কমেনি

এলডিসি উত্তরণে সময়
বেড়েছে, চ্যালেঞ্জ কমেনি
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১০ নভেম্বর ২০২৬

গত ২৯ অক্টোবর ২০২৬ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ প্রস্তুতি নেওয়ার জন্য আরও সময় পেল।

এ সময়ে এলডিসি হিসেবে পাওয়া বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা ও বাণিজ্যসুবিধা ধরে রাখার সুযোগও তৈরি হয়েছে। তবে শুধু বাড়তি সময় পেলেই অর্থনীতির দুর্বলতা দূর হবে না। এ জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগিয়ে অর্থনীতিতে কার্যকর ও গভীর সংস্কার করতে হবে।

জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি (সিডিপি) প্রতি তিন বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতি পর্যালোচনা করে। এ ক্ষেত্রে তিনটি সূচক বিবেচনা করা হয়। এগুলো হলো মাথাপিছু মোট জাতীয় আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি সূচক। কোনো দেশ পরপর দুটি পর্যালোচনায় নির্ধারিত মানদণ্ড পূরণ করলে তাকে এলডিসি থেকে উত্তরণের জন্য বিবেচনা করা হয়। বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবার এবং ২০২১ সালে দ্বিতীয়বার এসব মানদণ্ড পূরণ করে। এরপর সিডিপি বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে।

.এলডিসি উত্তরণ ও বাণিজ্যচুক্তির ফাঁদে বাংলাদেশ.এলডিসি উত্তরণ: যে সত্য উচ্চারণ করা হয় না.কোভিড-১৯ মহামারির কারণে অর্থনীতি ও উন্নয়নের যে ক্ষতি হয়েছিল, তা বিবেচনায় নিয়ে জাতিসংঘ বাংলাদেশ, লাওস ও নেপালকে উত্তরণের প্রস্তুতির জন্য বিশেষভাবে পাঁচ বছর সময় দেয়। ২০২১ সালের ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের উত্তরণের তারিখ নির্ধারিত হয়েছিল ২০২৬ সালের ২৪ নভেম্বর। সর্বশেষ সিদ্ধান্তে বাংলাদেশ ও নেপালকে আরও তিন বছর সময় দেওয়া হয়েছে।

এই বাড়তি সময় বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি দূর করার এবং উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে। প্রস্তুতিকালে এলডিসি হিসেবে পাওয়া আন্তর্জাতিক সহায়তা ও বাণিজ্যসুবিধার কিছু অংশ প্রচলিত নিয়ম অনুযায়ী অব্যাহত থাকতে পারে। তবে সব বাজারে একই ধরনের সুবিধা পাওয়া যাবে না এবং এসব সুবিধার মেয়াদও এক নয়। তাই বাংলাদেশকে এখন থেকেই প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনা করতে হবে। বিশেষ করে উত্তরণের পর কোন বাজারে কত শুল্ক দিতে হবে, পণ্যের উৎপত্তি–সংক্রান্ত কী শর্ত মানতে হবে এবং কীভাবে বাজারে প্রবেশের সুবিধা পাওয়া যাবে, তা পরিষ্কার করতে হবে।

.আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু শুল্কমুক্ত সুবিধার ওপর নির্ভর করলে চলবে না। বন্দরে পণ্য খালাসের দীর্ঘসূত্রতা, বেশি পরিবহন ব্যয়, নিরবচ্ছিন্ন জ্বালানির অভাব, শুল্ক প্রক্রিয়ার জটিলতা, কম উৎপাদনশীলতা এবং সীমিতসংখ্যক রপ্তানিপণ্যের মতো সমস্যাগুলো দূর করতে হবে। বন্দর ও পরিবহনব্যবস্থার দক্ষতা বাড়াতে হবে। উৎপাদনে সময় ও খরচ কমাতে হবে।

শ্রমিকের অধিকার ও পরিবেশ–সংক্রান্ত আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। একই সঙ্গে বেশি মূল্য সংযোজন হয়, এমন পণ্য উৎপাদনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে হবে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির জন্য উৎপত্তি–সংক্রান্ত নিয়ম ও কারিগরি শর্ত পূরণেও রপ্তানিকারকদের সহায়তা প্রয়োজন।

এ ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ইতিমধ্যে কয়েকটি বাণিজ্যচুক্তি করেছে। এর মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইতিবাচক পদক্ষেপ। তবে আরও চুক্তি করার আগে সংশ্লিষ্ট দেশের বাজার, সম্ভাবনাময় খাত এবং চুক্তির শর্ত ভালোভাবে পর্যালোচনা করতে হবে।

.এলডিসি থেকে উত্তরণের পর জ্ঞানভিত্তিক অর্থনীতিতে জোর দিতে হবে.সরকারি অর্থ ব্যবস্থাপনা জোরদারে যা করা জরুরি.এসব চুক্তিতে শুধু আমদানি-রপ্তানি শুল্ক নয়; সেবাবাণিজ্য, বিনিয়োগ, শুল্কপ্রক্রিয়া, পণ্যের মান, উৎপত্তি–সংক্রান্ত নিয়ম, ডিজিটাল বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ও গুরুত্ব পেতে হবে। তবে চুক্তি স্বাক্ষর করাই সাফল্য নয়। চুক্তির ফলে কতটা রপ্তানি ও বিনিয়োগ বাড়ল, নতুন প্রযুক্তি এল কি না এবং দেশীয় প্রতিষ্ঠানগুলো কতটা লাভবান হলো, সেটিই হবে সাফল্যের প্রকৃত মাপকাঠি।

বাংলাদেশের রপ্তানি এখনো প্রধানত তৈরি পোশাকের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা কমিয়ে নতুন পণ্যের রপ্তানি বাড়ানো জরুরি। ওষুধ, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, হালকা প্রকৌশল পণ্য এবং তথ্যপ্রযুক্তি সেবার রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। এ জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী পণ্য উৎপাদন, দক্ষ শ্রমিক তৈরি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, উন্নত পরিবহনব্যবস্থা এবং ব্যবসার খরচ কমানো প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে, যাতে তাঁরাও নতুন রপ্তানি বাজারে প্রবেশ করতে পারেন।

.বাড়তি তিন বছরকে শুধু উত্তরণের সময় পিছিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখলে চলবে না। এই সময়কে অর্থনীতির দুর্বলতা দূর করা, উৎপাদনশীলতা বাড়ানো ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশকে প্রস্তুত করার কাজে ব্যবহার করতে হবে।.শুধু রপ্তানিকারকদের ওপর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, বন্দর, শুল্কপ্রক্রিয়া ও অর্থায়নের খরচ বেশি থাকলে ব্যবসায়ীরা একা উৎপাদন ব্যয় কমাতে পারবেন না। সরকারকে এসব সেবার মান উন্নত করতে হবে। পাশাপাশি সহজ অর্থায়ন, কারিগরি পরামর্শ, শ্রমিকদের প্রশিক্ষণ এবং পণ্যের মান যাচাই ও সনদ পাওয়ার ব্যবস্থা সহজ করতে হবে। এতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, জ্বালানি সাশ্রয়, অপচয় কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ পাবে। নতুন পণ্য উৎপাদন করে আরও বেশি বাজারে প্রবেশ করতে পারবে।

আমদানি শুল্কব্যবস্থার সংস্কারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের রাজস্বের একটি বড় অংশ আসে আমদানি পর্যায়ের কর থেকে। কিন্তু বেশি শুল্ক ও অতিরিক্ত করের কারণে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির খরচ বেড়ে যায়। এতে উৎপাদন ব্যয় বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ে।

.তিন ফাঁদে গভীর সংকটে অর্থনীতি, পরিত্রাণের পথ কী.২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই.তাই একটি সুস্পষ্ট মধ্যমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে শুল্কব্যবস্থা সহজ ও যৌক্তিক করতে হবে। অপ্রয়োজনীয় করের স্তর কমাতে হবে এবং উৎপাদন ও রপ্তানির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শুল্ক নির্ধারণ করতে হবে। তবে হঠাৎ শুল্ক কমালে সরকারের রাজস্ব আয় কমে যেতে পারে। এ কারণে আয়কর ও মূল্য সংযোজন কর আদায় বাড়াতে হবে, করের আওতা সম্প্রসারণ করতে হবে এবং কর প্রশাসনের দক্ষতা উন্নত করতে হবে। এতে আমদানি করের ওপর নির্ভরতা কমলেও শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি খাতে সরকারি ব্যয় চালিয়ে যাওয়া সম্ভব হবে।

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা এমন এক সময়ে বাড়ানো হয়েছে, যখন দেশের অর্থনীতি কয়েক বছর ধরে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি, বৈদেশিক খাতের চাপ মোকাবিলা এবং ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করা বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর জন্য অপরিহার্য। এসব সমস্যা সমাধানে গভীর সংস্কার প্রয়োজন।

.সরকারের তৈরি করা এলডিসি থেকে মসৃণ উত্তরণের কৌশলও যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এর উদ্দেশ্য হবে এলডিসি-সংক্রান্ত বিশেষ সুবিধাগুলো ধীরে ধীরে উঠে যাওয়ার পরও বাংলাদেশের রপ্তানির প্রতিযোগিতা সক্ষমতা, কর্মসংস্থান এবং উন্নয়নের ধারা বজায় রাখা।

বাড়তি তিন বছরকে শুধু উত্তরণের সময় পিছিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখলে চলবে না। এই সময়কে অর্থনীতির দুর্বলতা দূর করা, উৎপাদনশীলতা বাড়ানো ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশকে প্রস্তুত করার কাজে ব্যবহার করতে হবে।

ড. ফাহমিদা খাতুন অর্থনীতিবিদ এবং সম্মাননীয় ফেলো, সিপিডি

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম

এলডিসি উত্তরণে সময় বেড়েছে, চ্যালেঞ্জ কমেনি

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।