নাগরিক খবর
ই-পেপার
১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
৩৮ কোটি টাকার শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র

৩৮ কোটি টাকার শেয়ার কিনবেন স্কয়ার
ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১০ নভেম্বর ২০২৬

শেয়ারবাজার থেকে স্কয়ার ফার্মার প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান রত্না পাত্র। আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এই শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রত্না পাত্র তাঁর শেয়ার কেনার ঘোষণায় বলেছেন, বাজার থেকে তিনি স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন। বাজারমূল্যে এই শেয়ার কিনবেন তিনি। ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত এই শেয়ার কেনা সম্পন্ন করা হবে।

.এদিকে ঢাকার বাজারে আজ সকাল সাড়ে ১০টায় স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৯ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে রত্না পাত্রের ঘোষণা দেওয়া সাড়ে ১৭ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩৮ কোটি ৪১ লাখ টাকা। গত জুনে সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরের জন্য স্কয়ার ফার্মা কোম্পানিটির শেয়ারধারীদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে একজন শেয়ারধারী পাবেন ১৩ টাকা লভ্যাংশ। এই লভ্যাংশ কারা পাবেন তা নির্ধারিত হবে রেকর্ড তারিখে। ওই দিন যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকবে, শুধু তাঁরাই ঘোষিত এই লভ্যাংশ পাবেন। এ জন্য ১৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি। এই রেকর্ড তারিখের আগেই কোম্পানিটির একজন উদ্যোক্তা–পরিচালক হিসেবে বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণা দিলেন রত্না পাত্র।

এদিকে রেকর্ড তারিখের আগে যদি রত্না পাত্র ঘোষণা অনুযায়ী, সাড়ে ১৭ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেন তাহলে তিনি গত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ বাবদ সোয়া দুই কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ পাবেন। স্কয়ার ফার্মা গত অর্থবছর শেষে স্কয়ার ফার্মা প্রায় ২ হাজার ৭৭০ কোটি টাকার রেকর্ড মুনাফা করেছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৭৩ কোটি টাকা বা প্রায় সাড়ে ১৫ শতাংশ। এর আগে ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ৩৯৭ কোটি টাকা। এরপর এ বছর প্রথমবারের মতো স্কয়ার ফার্মার মুনাফা আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

.গত অর্থবছরে কোম্পানিটি যে মুনাফা করেছে, তার মধ্যে লভ্যাংশ বাবদ বিতরণ করবে ১ হাজার ১৫২ কোটি টাকার বেশি। যার বড় অংশই পাবেন কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকেরা। কারণ, গত অক্টোবর শেষে স্কয়ার ফার্মার শেয়ারের ৪৪ শতাংশই ছিল উদ্যোক্তা–পরিচালকদের হাতে। যাঁদের মধ্যে রত্না পাত্রও একজন।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম

৩৮ কোটি টাকার শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।