নাগরিক খবর
ই-পেপার
১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
পদ্মায় এই মৌসুমে ‘এত বড় ইলিশ’ ধরা পড়ল, ১৫ হাজারে বিক্রি

পদ্মায় এই মৌসুমে ‘এত বড় ইলিশ’
ধরা পড়ল, ১৫ হাজারে বিক্রি
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১০ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট মাছ বাজারে পদ্মা নদীর ২ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৮৫০ টাকায়। একই বাজারে ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ বিক্রি হয়েছে ২৪ হাজার ৬৭৫ টাকায়।

আজ মঙ্গলবার সকালে মাছ দুটি বিক্রি হয়। পরে মাছ দুটি কক্সবাজারের সেন্টমার্টিনের এক প্রবাসীর কাছে পাঠানো হয়।

এই মৌসুমে পদ্মা নদীতে এই প্রথম এত বড় মাছ পাওয়া গেল বলে দাবি করেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হকের কথাতেও একই তথ্য পাওয়া গেল।

মাছ দুটি প্রথমে কিনেছিলেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় এবং পাঙাশটি ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন। পরে তিনি কক্সবাজারের সেন্টমার্টিনের বাসিন্দা ও শ্রীলঙ্কাপ্রবাসী রেজাউল করিম হাওলাদারের কাছে মাছ দুটি ১৪ হাজার ৮৫০ ও ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, আজ ভোররাতে জেলে হারুন-অর রশিদের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে তিনি মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের দেলোয়ার সরদারের আড়তে নিয়ে যান। সেখানে নিলামে মাছ দুটি কেনেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ।

শাহজাহান শেখ বলেন, চলতি মৌসুমে এত বড় ইলিশ এই প্রথম দেখেছেন তিনি। এ বছর পদ্মায় জেলেদের জালে এমন বড় ইলিশ ধরা পড়েছে বলে তাঁর জানা নেই।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হক বলেন, ভোলা বা পটুয়াখালী অঞ্চলে এ ধরনের ইলিশ মাঝেমধ্যে ধরা পড়ার খবর পাওয়া যায়। তবে রাজবাড়ী অঞ্চলে এ ধরনের ইলিশ খুব একটা পাওয়া যায় না। এর আগে এখানে এত বড় ইলিশ ধরা পড়ার খবরও তেমন পাওয়া যায়নি। এত বড় একটি ইলিশ ধরা পড়ার খবর জেলে ও স্থানীয় মানুষের জন্য আনন্দের। নদীতে পর্যাপ্ত গভীরতা ও স্রোত থাকলে মাঝেমধ্যে এ ধরনের ইলিশের দেখা মিলতে পারে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬, ০১:৫৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৬, ০১:৩০ পিএম

পদ্মায় এই মৌসুমে ‘এত বড় ইলিশ’ ধরা পড়ল, ১৫ হাজারে বিক্রি

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।