নাগরিক খবর
ই-পেপার
১১ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
সেরেনা উইলিয়ামস কীভাবে ১৪ কেজি ওজন কমালেন

সেরেনা উইলিয়ামস কীভাবে ১৪
কেজি ওজন কমালেন
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১১ নভেম্বর ২০২৬

সন্তান জন্মের পর অনেক নারীর শরীরে নানা পরিবর্তন আসে। এর মধ্যে একটি হলো বাড়তি ওজন। কেউ কেউ নিয়মিত শরীরচর্চা করেন, খাবারদাবারেও নিয়ন্ত্রণ রাখেন। তারপরও কাঙ্ক্ষিত ওজনে ফিরতে পারেন না। এমন অভিজ্ঞতা হয়েছে বিশ্বখ্যাত টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস–এরও। ২৩টি একক গ্র্যান্ড স্লামজয়ী এই আমেরিকান তারকা দুই সন্তানের মা হওয়ার পর বাড়তি ওজন কমাতে বেশ ভুগেছেন। কঠোর অনুশীলন ও স্বাস্থ্যকর খাবারেও যখন কাজ হচ্ছিল না, তখন চিকিৎসকের পরামর্শে ওজন কমানোর ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি। ২০২৫ সালের আগস্টে ‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানান সেরেনা। তাঁর দাবি, জিএলপি–১ শ্রেণির ওষুধ ব্যবহারে ৩১ পাউন্ডের বেশি অর্থাৎ প্রায় ১৪ কেজি ওজন কমেছে তাঁর।

টেনিস কোর্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত সেরেনা উইলিয়ামস। ২০২২ সালে ইউএস ওপেনের পর পেশাদার টেনিস থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। প্রায় চার বছর পর, ২০২৬ সালে আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছেন এই তারকা। তবে তাঁকে ঘিরে সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দু শুধু টেনিসে ফেরা নয়; বরং ওজন কমানোর অভিজ্ঞতাও। ওজন কমানোর পর নিজের শারীরিক ও মানসিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি। সেরেনার ভাষায়, ‘দারুণ লাগছে। এখন শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই নিজেকে বেশ ভালো ও সুস্থ মনে হচ্ছে। শরীরটা যেমন হালকা লাগছে, মনটাও তেমন ফুরফুরে।’

যেভাবে বাড়তি ওজনের সমস্যায় পড়েন২০১৭ সালে প্রথম সন্তান অ্যালেক্সিস অলিম্পিয়ার জন্মের পর থেকেই ওজন নিয়ে সমস্যায় পড়েন সেরেনা। সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসতে শুরু করে। কিন্তু নিয়মিত অনুশীলন ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও কাঙ্ক্ষিত ওজনে ফিরতে পারছিলেন না।

সেরেনা বলেন, ‘অনেক কঠোর অনুশীলন করেছি, কিছুতেই আমার কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাতে পারছিলাম না। বিষয়টি ছিল অদ্ভুত। কারণ, জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। এত পরিশ্রম করেছি, স্বাস্থ্যকর খাবার খেয়েছি, অথচ কিছুতেই কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাতে পারছিলাম না।’

দীর্ঘদিনের পেশাদার খেলোয়াড়ি জীবনে কঠোর পরিশ্রমের অভ্যাস গড়ে উঠেছিল সেরেনার। নিজের শরীরকে ফিট রাখতে কী করতে হয়, তা ভালোভাবেই জানতেন। তাই পরিচিত নিয়মে চেষ্টা করেও যখন ওজন কমছিল না, তখন হতাশ হয়ে পড়েন।

সেরেনা বলেন, ‘ক্যারিয়ারে কখনো শর্টকাট পথে হাঁটিনি। সব সময় কঠোর পরিশ্রম করেছি। সেরা হতে কী করতে হয়, তা আমি জানি। তাই আগের মতোই সবকিছু করার পরও যখন ওজনের কাঁটায় কোনো পরিবর্তন আসছিল না, তখন খুব হতাশ লাগত।’

২০২৩ সালের আগস্টে দ্বিতীয় মেয়ে আদিরা রিভারের জন্মের পরও একই সমস্যায় পড়েন সেরেনা। সন্তান জন্মের পর প্রথম দুই সপ্তাহে বেশ কিছুটা ওজন কমেছিল। কিন্তু এরপর আর তেমন পরিবর্তন আসেনি।

সেরেনা বলেন, ‘একসময় মনে হয়েছিল, আমি আর কখনোই হয়তো আমার কাঙ্ক্ষিত ওজনে ফিরতে পারব না।’

যেভাবে ওজন কমালেন সেরেনাপেশাদার অ্যাথলেট হিসেবে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস ছিল সেরেনার। নিয়মিত শরীরচর্চা ও খাবারের বিষয়ে সচেতন থাকার পরও যখন ওজন কমছিল না, তখন ভিন্ন উপায় খুঁজতে শুরু করেন। এ জন্য যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রোর (Ro) সঙ্গে। প্রতিষ্ঠানটি রোগীদের অনলাইনে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ দেয়।

চিকিৎসকের পরামর্শে জিএলপি–১ শ্রেণির ওষুধ ব্যবহার শুরু করেন সেরেনা। জিএলপি–১–এর পূর্ণরূপ গ্লুকাগন–লাইক পেপটাইড–১। এটি মানুষের শরীরেই তৈরি হওয়া একধরনের হরমোন। খাবার গ্রহণের পর এই হরমোনের নিঃসরণ বাড়ে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার পাশাপাশি ক্ষুধা ও পেট ভরে যাওয়ার অনুভূতি নিয়ন্ত্রণেও এর ভূমিকা আছে।

জিএলপি–১ হরমোনের কার্যক্রম অনুকরণ করে তৈরি করা হয়েছে একধরনের ওষুধ, যেগুলোকে বলা হয় জিএলপি–১ রিসেপ্টর অ্যাগোনিস্ট। এসব ওষুধ মস্তিষ্কের ক্ষুধা নিয়ন্ত্রণকারী অংশে কাজ করে। ফলে ক্ষুধা কম লাগে, দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি তৈরি হয় এবং খাবার গ্রহণের পরিমাণ কমতে পারে।

ওজন কমাতে এসব ওষুধের ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও বিতর্ক আছে। বিষয়টি জানতেন সেরেনাও। তাই ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার আগে এর উপকারিতা ও সীমাবদ্ধতা নিয়ে খোঁজখবর করেন।

সেরেনা বলেন, ‘এ বিষয়ে অনেক গবেষণা করেছি। নিজেকে প্রশ্ন করেছি, এটা কি কোনো শর্টকাট? এর কী কী উপকারিতা, আর কী কী সীমাবদ্ধতা? ওষুধটি ব্যবহারের আগে বিষয়টি নিয়ে গভীরভাবে বোঝার চেষ্টা করেছি। তারপর সিদ্ধান্ত নিয়েছি।’

ওজন কমানোর জন্য ওষুধ ব্যবহারকে সেরেনা হালকাভাবে নেননি। নিজের জন্য এটি উপযুক্ত হবে কি না, তা বুঝতে রোর মাধ্যমে একজন চিকিৎসকের পরামর্শ নেন। দ্বিতীয় মেয়ের জন্মের প্রায় ছয় মাস পর, বুকের দুধ খাওয়ানো বন্ধ করার পর সাপ্তাহিক ইনজেকশন নেওয়া শুরু করেন।

২০২৫ সালের আগস্টে ‘পিপল ম্যাগাজিন’কে সেরেনা জানান, জিএলপি–১ ওষুধ ব্যবহার করে ৩১ পাউন্ডের বেশি ওজন কমিয়েছেন। রোর সঙ্গে সেলিব্রিটি রোগী প্রতিনিধি হিসেবেও যুক্ত হন তিনি। সেরেনা বলেন, ‘জিএলপি–১ ওষুধ ব্যবহার করে আমার ৩১ পাউন্ডের বেশি ওজন কমেছে। ওজন কমানোর এই সাফল্যে আমি সত্যিই খুব খুশি।’

ওজন কমানোর পর দৈনন্দিন জীবনেও পরিবর্তন অনুভব করছেন সেরেনা। আগের চেয়ে বেশি কাজ করতে পারছেন, চলাফেরাও বেড়েছে। শরীরের বিভিন্ন জয়েন্টে আগের মতো ব্যথা হয় না। এমনকি সাধারণভাবে নিচু হয়ে কোনো কিছু করাও এখন তাঁর জন্য সহজ। তাঁর ভাষায়, ‘এখন আমি অনেক বেশি কাজ করতে পারি। চলাফেরাও বেড়েছে। শরীরের বিভিন্ন জয়েন্টে আগের মতো ব্যথা হয় না। এমনকি সাধারণভাবে নিচু হয়ে কিছু করাও এখন আমার জন্য অনেক সহজ।’

শরীর যেমনই হোক, সুস্থ থাকাই জরুরিক্রীড়াজীবনজুড়েই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা ছিলেন সেরেনা উইলিয়ামস। এবার ওজন কমানোর অভিজ্ঞতাও সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শরীরচর্চার ভিডিও প্রকাশ করেন তিনি। সেরেনার মতে, নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরও কারও কারও বাড়তি সহায়তার প্রয়োজন হতে পারে। সেটি স্বীকার করায় দোষের কিছু নেই। আর সে জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধের সহায়তা নেওয়া মানেই শর্টকাট অবলম্বন করা নয়।

সেরেনা বলেন, ‘আমি আগে থেকেই যা করছিলাম, ওষুধ আমাকে সেসবের কার্যকারিতা আরও বাড়াতে সাহায্য করেছে। স্বাস্থ্যকর খাবার খাওয়া ও শরীরচর্চা—সবই চালিয়ে গেছি।’

ওজন কমলেও আত্মবিশ্বাস ও নিজের প্রতি ভালোবাসার জায়গায় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন সেরেনা। সেরেনার মতে, ওজন কমানোর কারণে নিজের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে ফেলা উচিত নয়। নারীদের শরীরের গড়ন নিয়ে প্রায়ই নানা ধরনের সমালোচনা ও বিচার–বিশ্লেষণ করা হয়। এ অভিজ্ঞতা তাঁরও আছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, যে ওজনই হোক কিংবা শরীরের গড়ন যেমনই হোক, নিজেকে ভালোবাসা সবচেয়ে জরুরি। নির্দিষ্ট কোনো শারীরিক গড়ন ধরে রাখার চাপ আমি কখনো অনুভব করিনি। তবে আমার মনে হয়, ওই বাড়তি ওজনের কারণে শরীর আমাকে ভালো থাকতে দিচ্ছিল না। তাই মনে হয়েছিল, নিজের কাছে যে অবস্থায় স্বস্তি বোধ করব, সেখানে পৌঁছাতে চেয়েছি।’

ওজন কমানোর ওষুধ কি সবার জন্যসেরেনার অভিজ্ঞতা আলোচনায় এলেও জিএলপি–১ শ্রেণির ওষুধ সবার জন্য উপযুক্ত নয়। চিকিৎসকেরা সাধারণত অতিরিক্ত ওজন বা স্থূলতার কারণে স্বাস্থ্যগত সমস্যা তৈরি হলে, নির্দিষ্ট শারীরিক মানদণ্ড ও রোগীর অন্যান্য স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে এসব ওষুধ ব্যবহারের পরামর্শ দেন। শুধু চেহারা বা শরীরের গড়ন পরিবর্তনের জন্য এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়।

জিএলপি–১ শ্রেণির ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ও পেটের অস্বস্তি দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে গুরুতর জটিলতাও হতে পারে। ওষুধ বন্ধ করার পর আবার ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার করা নিরাপদ নয়। গর্ভাবস্থায় এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়। বুকের দুধ খাওয়ানোর সময়ও ওজন কমানোর ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের (এনআইডিডিকে) তথ্য অনুযায়ী, ওজন নিয়ন্ত্রণের ওষুধ স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের বিকল্প নয়; বরং জীবনযাপনে পরিবর্তনের পাশাপাশি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করলে কিছু মানুষের ওজন কমাতে ও তা ধরে রাখতে সহায়তা করতে পারে।

সেরেনা উইলিয়ামসের অভিজ্ঞতা থেকে একটি বিষয় স্পষ্ট, ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবার শরীর একইভাবে সাড়া দেয় না। কারও ক্ষেত্রে খাবার ও শরীরচর্চায় কাঙ্ক্ষিত ফল আসে, আবার কারও প্রয়োজন হতে পারে চিকিৎসকের সহায়তা। তবে ওজন কমানোর জন্য ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত কখনোই নিজে নিজে নেওয়া উচিত নয়।

সূত্র: পিপল ম্যাগাজিন ও এল ম্যাগাজিন

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬, ০৯:০০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ এএম

সেরেনা উইলিয়ামস কীভাবে ১৪ কেজি ওজন কমালেন

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।