নাগরিক খবর
ই-পেপার
১১ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
রানি মৌমাছির খেতে জ্বলন্ত জ্যোৎস্নাগাছ
রানি মৌমাছির খেতে জ্বলন্ত জ্যোৎস্নাগাছ
রানি মৌমাছির খেতে
জ্বলন্ত জ্যোৎস্নাগাছ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১১ নভেম্বর ২০২৬

নিঝুম অ্যাকোর্ডিয়নবাবা, হাঁটুভাঙা শজনেগাছ—জ্যোৎস্নায় ভোগে

মায়ের অফিস সারা দিন, কন্যা দুটি চুইলতা

বাবাকে জড়িয়ে উঠে আকাশের থুতনিতে

পুতুল খেলে, চাবি ঘুরিয়ে একটা ট্রেন ছেড়ে

ঘুরে বেড়ায় পরিদের পাহাড়ি হলুদ গ্রাম

বাবা নিঝুম অ্যাকোর্ডিয়ন

কন্যারা বাজালে বাড়িটা অ্যাকুয়ারিয়াম

জলের ধমনিতে বাবা মাতৃমীন

পেখমে চড়িয়ে নেয় খলসে আর একটি পুঁচকে চাঁদা মাছ

ওদের সাথে খেলতে খেলতে বাবা প্রতিদিন

একটু একটু ছোট হয়, ঝিনুকের নরম অসুখ—

তুলে নিয়ে কন্যারা চোখের মণিতে

রানি মৌমাছির খেতঅয়ি জ্যোৎস্না, অতুলনীয় মায়ারাক্ষস, এসো, খাও—

আমার পাপ ও পরিতাপ, মাংসে সংগুপ্ত বেদনা

রুপালি ধারালো জিহ্বায় নির্বিশেষ লেহনে, গাঢ় লিপ্সায়

কলুষ, ক্লেদাক্ত আমাকে নিরামিষ করে

বিষাদরেখা পার করে দাও

বিক্ষত প্রাচীন ত্বক থেকে সমস্ত ডুডুপোকাদের তুলে

ছুড়ে দাও কিলিমানজারো দেশে

অথবা চূড়ান্ত খাও, তোমার রুপালি রক্ত ও রতিযানে তুলে

পরিভ্রমণ করে পৃথিবীর আয়ু,

আরও ক্ষুধার্ত তুমি হলে, প্রচণ্ড রাক্ষস যখন

অনুপম উপাদেয় হতে আস্পর্ধা করি;

অনুগত খাদ্য হয়ে অনন্ত সবুজ হৃৎপিণ্ড

তোমার শরীরের ঘন সাদা রক্তে মিশে

পিছলে পড়া চাঁদট্রেন থামবে না জেনেও পিছলে পড়া চাঁদের আলোয়

আঠারো শ বাষট্টির পঞ্জিকা উল্টে অপেক্ষারঙের কেদারায়

বিধবার ধূলিশয়ান কাপড়ের মতো ইস্টিশানটা একা—

তার কিংখাবের পকেটে মায়াবী গ্রন্থ

হেমবর্ণ বাতাসের অকৈতব দোয়াতে রচিত;

বাক্য থেকে শব্দ থেকে অক্ষরমালারা নেমে এসে প্লাটফর্মের বুকে

পিঁপড়ের মতো জেনে নিয়ে ভূমিকম্পের আগাম বার্তা, খুব জড়সড়—

গোল, শিশুদের অঙ্কিত শূন্যরা যেমন ভয় পায়।

জানালা-দরজা ভোলা ইস্টিশান মাস্টারের ঘর

কুয়াশার ভেতরে তলিয়ে যাওয়া একটা এস্কিমো নৌকা;

দেয়ালে ট্রেনের সময়সূচি হায়ারোগ্লিফিক

টিকটিকিদের রমণ উৎসবের নিচে চুপচাপ

টিকিটঘরের সরু চোখ দিয়ে বেরিয়ে আসছে

কালো কালো অনেক প্রজাপতি—

ট্রেন থামবে না জেনেও ডানার ছায়া কুড়িয়ে লাগেজে

অনন্ত ন্যাপথলিন ছড়িয়ে নিল;

পর্ণমোচী বৃক্ষের ঘুমন্ত চোখ ঝরছে প্লাটফর্মে,

ইস্টিশানটা আইসক্রিমের মতো গলে যাচ্ছে

পরিদের খেলনাঅধর জ্যোৎস্নার হিরেধোয়া ছায়া সেলাই করে এই পথ

সমুদ্রবর্ণ নিরুপাধিক সাইকেলের ঘণ্টা টুংটাং

বাজাতে বাজাতে চাঁদের উজ্জ্বল ফুসফুসের পাহাড়ে উঠে

ঘুমিয়ে পড়েছিলাম মমির নিশ্চিন্ত মেজাজে

ঘুমের মখমলের ভেতরে পরিরা আমার লোমধৃত বুকে

প্রমাণ আপেলগোলাপ জাগ্রত স্তন রেখে গেছে

কন্যারা চুষে নিয়ে সূর্যের আয়ুর আরক

বেলুনের বিহ্বলতায় উড়ে উড়ে পরিদের মেধাবী মুকুট পরে

খেলনাবাটি সাজিয়ে বসেছে সোনার মাদুরে

শজনেপাতার ঝিরি ঝিরি অলংকার ঢুকছে ঘরে

অমৃতলোকের নৃত্যশব্দে ঘরের দেয়ালেরা এখন জানালা

পরিদের খেলনাবাটিতে রাঙা রাজপুত্তুর হয়ে

আকাশ আকাশ মাতমে পিতৃপুতুল উড়ে বেড়াচ্ছে

বাড়িঅবগাঢ় কুহুজ্যোৎস্নার প্রপাত থেকে, দীপ্ত, এক সজল বিড়াল

তার ছায়া নিয়ে সমস্ত ধূসর হতে হতে নেমে, পথে—

যে পথে তার বিমনা সংগীতে আমি অনুগত চলন্ত নরম ছায়ার

পিছু একটা বাড়ি খুঁজে যাচ্ছি, একান্ত, রক্তের নির্জনে; কতকাল—

রক্তের শীতল আত্মার ভেতরে, বাড়ি

কবে এমন বাড়িহীন হয়েছি—মাতৃজঠর মনে করি; সেই থেকে খোঁজ

পথের প্রচণ্ড পাথর সরালাম, কাঁটাগুল্ম, হৃদয়হীন দাঁত কত কদাকার;

কাঠবিড়ালির থই থই রোদ উঠোনে চেয়েছি

সোনার ঘটে জল ঢেলে তুলসীপাতার চোখ থেকে হলুদ ফড়িং ওড়াব

এমন ভালো হতো—ছাদহীন, অনন্ত শুয়ে

আকাশের প্রচুর রূপকথা চুপি চুপি, ভোলা যেত ঊনতা সব

অক্ষৌহিণী বৃষ্টিরা নিকট–আত্মীয়ের মতো তুহিন কুশলে এসে

এসরাজ হতো রাঙা আঙুলে

জন্মপর নিজের বাড়ি খুঁজে চলেছি

খুঁজতে খুঁজতে জ্যোৎস্নাপরিচ্যুত বিড়ালের ছায়ার পিছু

নেমেছি বনান্তরের পথে হলুদ পাতার ইঁদারায়

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬, ০৯:০০ এএম

রানি মৌমাছির খেতে জ্বলন্ত জ্যোৎস্নাগাছ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।