নাগরিক খবর
ই-পেপার
১১ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন
যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক:
১১ নভেম্বর ২০২৬

ইরানের মদদপুষ্ট তিনজন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপে ধারাবাহিক হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বা ডিওজে।

মার্কিন বিচার বিভাগ বলেছে, ইরানি এজেন্টরা সম্প্রতি যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। তারা আরও জানায়, সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ডের কাছে ঘটে যাওয়া বড় ঘটনাটিতে তারা জড়িত ছিল, যেখানে মার্কিন সশস্ত্র বাহিনী মোতায়েন ছিল।

একজন ব্যক্তি, যিনি ইরান-ইরাকের দ্বৈত নাগরিক। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নিউইয়র্কের একটি কারাগার থেকে যুক্তরাজ্যে থাকা তার পরিচিতদের সাথে যোগাযোগ করেছেন, যেখানে তিনি পূর্ববর্তী অভিযোগের ভিত্তিতে বিচারের অপেক্ষায় আছেন। অন্য দুজনের বিরুদ্ধেও ইরান থেকে একই কাজ করার অভিযোগ আনা হয়েছে।

আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা ইরান জোরালোভাবে অস্বীকার করেছে। ঘাঁটিটির কাছে সন্দেহজনক ভ্যান দেখা যাওয়ার খবর পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় যুক্তরাজ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মঙ্গলবার প্রকাশ করা অভিযোগপত্রে ইরানি নাগরিক মোহসেন মোহাজেরি, ইরাকি নাগরিক মোহাম্মদ আলী আল-হাসানি এবং দ্বৈত ইরানি-ইরাকি নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে হামলার পরিকল্পনা করেছিল এই তিনজন। এসব হামলা কথিত নতুন একটি সংগঠনের নামে চালানো হয়েছিল। সংগঠনটির নাম হারাকাত আসহাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া বা এইচএওয়াইআই।

ডিওজের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের বসন্তে ইউরোপে সংঘটিত ১৮টি সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছিল হায়ি। এর মধ্যে সাতটি হামলা হয়েছিল যুক্তরাজ্যে।

এতে আরও বলা হয়েছে যে, এই হামলাগুলোতে "অগ্নিসংযোগ, বিস্ফোরক ব্যবহার এবং একটি ক্ষেত্রে, লন্ডনে দুই ইহুদি পুরুষকে ছুরিকাঘাতে প্রাণঘাতী ঘটনা ঘটে, যাদের মধ্যে একজন ছিলেন দ্বৈত মার্কিন-ব্রিটিশ নাগরিক"।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব হামলার মধ্যে ছিল অগ্নিসংযোগ, বিস্ফোরক ব্যবহার এবং লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা। ওই দুই ব্যক্তির একজনের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য—দুই দেশের নাগরিকত্ব রয়েছে। ছুরিকাঘাতে তিনি গুরুত্বর আহত হয়েছিলেন।

এপ্রিলে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুইজন ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত একজনের আগামী বছর বিচার শুরু হওয়ার কথা।

"আটটি অভিযোগ সম্বলিত এই অভিযোগপত্রটি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানোর ব্যাপারে ইরানের দৃঢ় সংকল্পকে তুলে ধরে," বলেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।

তিনি আরও বলেন যে, ওই তিনজনের মধ্যে একজন আটকাবস্থা থেকে "ভবিষ্যৎ সহিংস কর্মকাণ্ডে সহায়তার জন্য সাংকেতিক বার্তা পাঠিয়েছিল বলে অভিযোগ রয়েছে"।

প্যাটেল বলেছেন, অভিযুক্তরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া কাতাইব হেজবুল্লাহর সমর্থনে প্রায় ২০টি হামলা প্রচেষ্টায় জড়িত ছিল।

আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

সেপ্টেম্বরে আল-হাসানি এই পরিকল্পনার প্রস্তুতিতে সহায়তার জন্য কয়েকজনকে অর্থ দিয়েছিলেন বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, এর মধ্যে ছিল ভ্যান ও জ্বালানিভর্তি ব্যারেল সংগ্রহ, পটাশিয়াম ক্লোরাইডের মতো বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থসহ আগুন দ্রুত ছড়িয়ে দিতে পারে, এমন রাসায়নিক উপাদান।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিরা ভ্যানগুলোকে এমনভাবে সাজিয়েছিলেন, যাতে সেগুলোকে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং সুইমিং পুলের সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়ি বলে মনে হয়।

বিবৃতিতে বলা হয়, "২৬শে সেপ্টেম্বর আল-হাসানি কয়েকজনকে তিনটি ভ্যান চালিয়ে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে দেখা যায়, এর মধ্যে কয়েকটি ভ্যানে জ্বালানিভর্তি ব্যারেল ছিল।"

ডিওজে আরও বলেছে, ভ্যানচালকদের সঙ্গে আল-হাসানির নিয়মিত যোগাযোগ ছিল এবং কোন পথে গাড়ি চালাতে হবে, সে বিষয়েও তিনি তাদের নির্দেশনা দিতেন।

বিবৃতিতে বলা হয়েছে যে, "তিনটি ভ্যানের অন্তত দুটি আরএএফ ফেয়ারফোর্ডের সীমানার দিকে যাওয়ার পথে নিরাপত্তা তল্লাশিচৌকির মুখে পড়ে। ফলে সেগুলোকে নির্ধারিত পথে এগোতে দেওয়া হয়নি।"

২৭ সেপ্টেম্বর একেবারে ভোরের দিকে স্থানীয় এক কৃষক ভ্যানগুলো দেখতে পান। একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সেগুলো তাঁর নজরে আসে। এরপর তিনি পুলিশকে খবর দেন।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস বলেছে, এই ঘটনার সঙ্গে ইরানকে যুক্ত করে ছড়ানো ‘ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ জল্পনা। যে কারণে এই অভিযোগকে প্রত্যাখ্যান করে এর নিন্দাও জানিয়েছে দেশটি।

কথিত ইরান-সংশ্লিষ্ট ষড়যন্ত্রের অভিযোগে গত মাসে দুই ব্রিটিশ নাগরিক আদালতে হাজির হয়েছিলেন।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্র আরএএফ ফেয়ারফোর্ড থেকে তাদের সব বোমারু বিমান প্রত্যাহার করে নেয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কারণ হিসেবে ঘাঁটিটির প্রতি "কিছু হুমকির" কথা উল্লেখ করেন।

আরএএফ ফেয়ারফোর্ড কয়েক দশক ধরে মার্কিন বিমান বাহিনী বা ইউএসএএফ ব্যবহার করে আসছে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘প্রতিরক্ষামূলক’ হামলা চালানোর জন্য সেখান থেকে বি-১ ও বি-৫২ বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে।

জুলাই মাসে ইরান বলেছিল, "ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ব্যবহৃত যেকোনো ঘাঁটি আমাদের বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।"

সূত্র: বিবিসি বাংলা

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম

ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।