সময়টা ২০২৫ সালের ডিসেম্বর। আমি তখন জাঙ্গালিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষা শেষ, তাই স্কুল বন্ধ। কিন্তু সামনে বৃত্তি পরীক্ষা থাকায় কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না। আমার ছোট ভাই এতে মহাবিরক্ত। আমাদের দুই ভাইবোনেরই গল্পের বই পেলে আর কিছু লাগে না। তাই আম্মু আমার ভাইয়ের জন্য হুমায়ূন আহমেদের গল্পের একটি বই কিনে আনলেন। কিন্তু আমার ওপর নিষেধাজ্ঞা জারি হলো, যেন আমি গল্পের বই না পড়ি। আমার সামনে গল্পের বই থাকবে আর আমি হাত-পা গুটিয়ে বসে থাকব, তা কি কখনো হয়? বইটিতে পাঁচটি গল্প ছিল। আমি পাঁচ দিনে পাঁচটি গল্পই পড়ে শেষ করে ফেললাম।
দেখতে দেখতে বৃত্তি পরীক্ষাও চলে এল। আমাদের পরীক্ষার কেন্দ্র ছিল কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে। সেখানেই ছিল কালীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় পাঠাগার। তাই পাঠাগারে ঢোকার লোভ আর সামলাতে পারছিলাম না। সিদ্ধান্ত নিয়েছিলাম, শেষ বৃত্তি পরীক্ষার দিন পাঠাগারে ঢুকব। যেই ভাবা, সেই কাজ। ২০২৬ সালের ৫ জানুয়ারি ছিল শেষ বৃত্তি পরীক্ষা। পরীক্ষা শেষ করেই আমি, আম্মু, আমার ছোট ভাই মুশফিক আর আমার বান্ধবী মালিহাকে নিয়ে চলে গেলাম পাঠাগারে।
.হুমায়ূন আহমেদ বললেন, একুশের বইমেলা হবে, লোকেদের ভিড়, আড্ডা, আমি সেখানে থাকব না!.পাঠাগারে সারি সারি সাজিয়ে রাখা বইগুলো দেখে আমি বিস্ময়ে অভিভূত হচ্ছিলাম। এক সারিতে হুমায়ূন আহমেদ, এক সারিতে জাফর ইকবাল, এক সারিতে রবীন্দ্রনাথ, এক সারিতে কাজী নজরুল ইসলাম, এক সারিতে হ্যারি পটার! ইশ্, কী যে সুন্দর লাগছিল! ইচ্ছা করছিল, সব বই তুলে বাড়িতে নিয়ে যাই। আমি হেঁটে হেঁটে বই দেখছিলাম। তখনই চোখে পড়ল একটি পুরোনো, মোটা বই। প্রচ্ছদে বইয়ের নাম বোঝা যাচ্ছিল না। পাতা উল্টাতেই দেখি, ‘হিমু’। হিমু পড়ার ইচ্ছা আমার অনেক দিনের। তাই ২০২৬ সালের ৬ মার্চ বইমেলায় গিয়ে কিনে ফেললাম সেই মোটা বই, ‘হিমু সমগ্র’। আর প্রবেশ করলাম অদ্ভুত এক জগতে।
সত্যিই হুমায়ূন আহমেদের গল্পের জগৎ বড়ই অদ্ভুত। কী সরল তাঁর লেখার ভঙ্গি! অথচ সেই লেখায় মিশে থাকে কেমন যেন এক মায়া। সাধারণ ঘটনা দিয়ে শুরু হওয়া কাহিনিগুলো কখন যে পাঠকের মনের আবেগ-অনুভূতিতে জায়গা করে নেয়, তা টেরই পাওয়া যায় না।
১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁকে কি সত্যিই ভোলা সম্ভব? হুমায়ূন আহমেদ আজও আছেন আমাদের আবেগে, অনুভূতিতে, জ্যোৎস্নায় কিংবা বৃষ্টিবিলাসে। আছেন তাঁর সাহিত্যে, তাঁর গান ও সিনেমায়। তাঁর সৃষ্টির মধ্য দিয়েই তিনি বেঁচে আছেন আমাদের মাঝে।
লেখক: শিক্ষার্থী, নবম শ্রেণি, দোলাইরপাড় উচ্চবিদ্যালয়
.প্রথম সায়েন্স ফিকশন লেখক হিসেবে বুকার জিতলেন এম জন হ্যারিসন
সূত্র: প্রথম আলো