নাগরিক খবর
ই-পেপার
১১ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে, কেন এমন তুলনা

কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা
হচ্ছে, কেন এমন তুলনা
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১১ নভেম্বর ২০২৬

মাত্র ৩৯ বছর বয়স। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাঁকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর তুলনা করা হচ্ছে। এই তুলনা করতে গিয়ে কেউ কেউ তাঁকে বলছেন ‘নতুন ওবামা’ বা ‘পরবর্তী ওবামা’।

এমনকি ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় উঠে আসছে তাঁর নাম।

তিনি জন অসফ। ডেমোক্রেটিক পার্টির উদীয়মান তারকা। বর্তমানে মার্কিন সিনেটের সবচেয়ে কম বয়সী সদস্য তিনি।

জর্জিয়া অঙ্গরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে সম্প্রতি পুনর্নির্বাচিত হয়েছেন অসফ।

নির্বাচনী প্রচারে বিপুল তহবিল সংগ্রহ, ওবামার প্রকাশ্য সমর্থন, রাজনীতির মঞ্চে তারুণ্যদীপ্ত উপস্থিতি, বড় ব্যবধানে জয়, দেশজুড়ে পরিচিতি—সব মিলিয়ে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় অসফ।

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর বাকি। তা সত্ত্বেও এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড় ঘিরে অসফকে নিয়ে অনলাইনে বাজি পর্যন্ত চলছে। এসব বাজির বাজারে তিনি এগিয়ে।

অসফের জন্ম ১৯৮৭ সালে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। ২০০৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর পড়ার বিষয় ছিল সংস্কৃতি ও রাজনীতি। ২০১৩ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতিতে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নেন।

রাজনীতিতে নামার আগে অসফ অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লন্ডনভিত্তিক অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইনসাইট টিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠানটি দুর্নীতি, মানব পাচার, যুদ্ধাপরাধ, সংঘবদ্ধ অপরাধসহ বিভিন্ন গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র তৈরি করত।

২০১৭ সালে জর্জিয়ার ষষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের একটি বিশেষ নির্বাচনে প্রথমবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের সদস্য হওয়ার লড়াইয়ে নামেন অসফ। প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও ‘রান-অফ’ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কারেন হ্যান্ডেলের কাছে হেরে যান তিনি। আসনটি দীর্ঘদিন ধরেই রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

২০২১ সালে নাটকীয় ‘রান-অফ’ নির্বাচনে জিতে সিনেটর হন অসফ। তখন তাঁর বয়স মাত্র ৩৩ বছর। জর্জিয়ার এই নির্বাচনের ফলাফলের ওপর সিনেটে ক্ষমতার ভারসাম্য নির্ভর করছিল। অসফের জয়ের ফলে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আসনসংখ্যা ৫০-৫০ হয়। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘টাই-ব্রেকিং’ ভোটের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টি সিনেটের নিয়ন্ত্রণ পায়।

ওই নির্বাচনের মধ্য দিয়ে অসফ জাতীয় রাজনীতিতে বিশেষভাবে পরিচিতি পান। সিনেটর হিসেবে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে ভূমিকা রাখেন।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের জর্জিয়া আসনটি নিজেদের দখলে নেওয়াকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখেছিল রিপাবলিকানরা। নির্বাচনে দলটির প্রার্থী ছিলেন মাইক কলিন্স। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সিনেটর অসফের লক্ষ্য ছিল পুনর্নির্বাচিত হওয়া।

নির্বাচনী প্রচারে বিপুল অর্থ সংগ্রহ করেন অসফ। তাঁর প্রচার তহবিলে ১০ কোটি ডলারের বেশি অর্থ জমা পড়ে। এত বিপুল অর্থ সংগ্রহ এবং জাতীয় পর্যায়ে পরিচিতি বাড়তে থাকায় ডেমোক্রেটিক পার্টিতে তাঁর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়।

নির্বাচনে অসফের প্রতি সমর্থন জানান ওবামা। তিনি জর্জিয়ায় অসফের নির্বাচনী সমাবেশে যোগ দেন। শেষ পর্যন্ত বড় ব্যবধানে প্রতিদ্বন্দ্বী কলিন্সকে হারিয়ে পুনর্নির্বাচিত হন তিনি। অসফ পান প্রায় ৫৯ শতাংশ ভোট।

অসফ তাঁর বিজয়ী ভাষণে রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তিনি ট্রাম্পকে ব্যর্থ ও ক্ষমতার শেষ পর্যায়ে থাকা প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেন।

কেন ওবামার সঙ্গে তুলনা

২০২৬ সালের নির্বাচনী প্রচারে অসফ ডেমোক্রেটিক পার্টির অন্যতম আলোচিত নেতা হয়ে ওঠেন। সাবেক ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তাঁর বেশ কিছু দৃশ্যমান মিল খুঁজে পেয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ নেতৃত্ব, আশাবাদ ও পরিবর্তনের বার্তা দিয়ে ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছিলেন ওবামা। সেই নির্বাচনে জয়ী হওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর। তাঁরই মতো তারুণ্যে উদ্দীপিত অসফ। তাঁর প্রচারেও তরুণ নেতৃত্ব ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্ব পায়।

জর্জিয়ায় অসফের নির্বাচনী সমাবেশে সমবেত জনতার মধ্য থেকে ‘ইয়েস উই ক্যান’ (হ্যাঁ, আমরা পারি) স্লোগান উঠতে দেখা যায়। প্রায় ২০ বছর আগে ভোটারদের উদ্বুদ্ধ করতে ওবামাও এই স্লোগান ব্যবহার করেছিলেন। ২০০৮ সালের নির্বাচনে স্লোগানটি ওবামার প্রচারের অন্যতম পরিচিত প্রতীকে পরিণত হয়েছিল।

শুধু স্লোগান নয়, মঞ্চে দুজনের উপস্থিতি ও বক্তৃতার ধরনেও মিল রয়েছে। দুজনকে প্রায়ই হাতা গোটানো শার্টে মঞ্চে দেখা যায়। বক্তৃতার সময় দুজনই মঞ্চের পডিয়াম ধরে দাঁড়ান। কথা বলার সময় তাঁদের দৃষ্টি, থেমে থেমে বক্তব্য দেওয়া, শ্রোতাদের মনোযোগ ধরে রাখার কৌশলে সাদৃশ্য রয়েছে।

তবে দুজনের মধ্যে একটি পার্থক্যও আছে। ওবামার তুলনায় অসফের বক্তৃতার ধরন বেশি সংযত, গম্ভীর ও হিসাবি। তাঁর বক্তব্যে আবেগের চেয়ে যুক্তি ও নিয়ন্ত্রিত অভিব্যক্তি বেশি গুরুত্ব পায়।

নিউইয়র্ক টাইমসের কলামিস্ট এজরা ক্লেইনও দুজনের মধ্যে দৃশ্যমান কিছু মিল খুঁজে পেয়েছেন। অসফ ক্যামেরার দিকে তিন-চতুর্থাংশ কোণে দাঁড়ান। তাঁর শারীরিক অভিব্যক্তি নিয়ন্ত্রিত। বক্তব্য দেওয়ার সময় তাঁর উপস্থিতিতে থাকে আত্মবিশ্বাস ও সংযম।

ক্লেইনের পর্যবেক্ষণে, এসব বৈশিষ্ট্য ওবামার ২০০৮ সালের নির্বাচনী প্রচারের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ তুলনাটি শুধু বক্তৃতার ধরনে সীমাবদ্ধ নয়; নির্বাচনী প্রচারে নিজেদের উপস্থাপনের কৌশলেও মিল রয়েছে।

দুজনের রাজনৈতিক জীবনের আরেকটি অভিন্ন যোগসূত্র যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা জন লুইস। লুইসের রাজনৈতিক আদর্শ ও নাগরিক অধিকার আন্দোলনের অভিজ্ঞতা থেকে দুজনই অনুপ্রাণিত হয়েছেন। অসফ একসময় লুইসের সঙ্গে কাজ করেছেন। ওবামার রাজনৈতিক জীবনে লুইসের গুরুত্বপূর্ণ প্রভাব ছিল।

অসফ কি প্রার্থী হবেন

ওবামার সঙ্গে তুলনা করা হচ্ছে বলে অসফ যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামবেন, তা নিশ্চিত নয়। বরং তিনি নিজেই এ বিষয়ে তাঁর অনাগ্রহের কথা বলেছেন। একাধিকবার তিনি বলেছেন, ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর ‘একেবারেই কোনো আগ্রহ নেই’। তাঁর লক্ষ্য সিনেটর হিসেবে দায়িত্ব পালন করা।

কিন্তু অসফের এমন অস্বীকৃতিতে ভবিষ্যতে হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে তাঁকে নিয়ে জল্পনা কমেনি। বরং তাঁর রাজনৈতিক উত্থানের সঙ্গে সঙ্গে সমর্থকদের মধ্যে তাঁকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখার আগ্রহও বাড়ছে।

সিনেটর থাকাকালে ওবামাও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ নেই বলে জানিয়েছিলেন। পরে অবশ্য নিজের অবস্থান পরিবর্তন করে নির্বাচনে প্রার্থী হন তিনি। অসফের সমর্থকদের অনেকেই আশা করছেন, তিনিও একসময় ওবামার পথ অনুসরণ করবেন।

অনলাইন বাজির বাজার পলিমার্কেটেও অসফকে ঘিরে আগ্রহ বাড়ছে। ৯ নভেম্বরের হিসাবে, ২০২৮ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বাজির বাজারে তিনি অন্য সম্ভাব্য প্রার্থীদের চেয়ে এগিয়ে। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনের বাজির বাজারে অসফের চেয়ে সামান্য এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তবে এই বাজারের হিসাব সময়ের সঙ্গে বদলায়।

যদি অসফ লড়াইয়ের সিদ্ধান্ত নেনও, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পথ তাঁর জন্য সহজ হবে না। ২০২১ সালে সিনেটর নির্বাচিত হওয়ায় জাতীয় পর্যায়ে আইনপ্রণেতা হিসেবে তাঁর অভিজ্ঞতা এখনো তুলনামূলক কম।

এ ছাড়া জর্জিয়ার আরেক সিনেটর রেভারেন্ড রাফায়েল ওয়ার্নকও ২০২৮ সালে ‘উচ্চপদে’ নির্বাচনে লড়ার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন, নাকি অন্য কোনো পদে, তা অবশ্য স্পষ্ট করেননি।

অসফের ইহুদি ধর্মীয় পরিচয়ও তাঁর ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে ইস্যু হয়ে উঠতে পারে। দলটির মধ্যে ইহুদিবিদ্বেষ ও ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নে অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে।

গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অসফ। তবে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিষয়ে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি তিনি। তাঁর এই অবস্থান ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের অনেকের প্রত্যাশা পূরণ করেনি।

ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ বিরোধে জড়িয়ে পড়া বিভিন্ন পক্ষকে এক ছাতার নিচে আনতে পারাই হবে ২০২৮ সালের নির্বাচনে দলটির মনোনয়নপ্রত্যাশীর জন্য সবচেয়ে বড় পরীক্ষা।

তবে এসব ঝুঁকি ও চ্যালেঞ্জ সত্ত্বেও অসফকে নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান ক্রমেই জোরালো হচ্ছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাবেক উপদেষ্টা ও অভিজ্ঞ ডেমোক্রেটিক কৌশলবিদ হ্যাঙ্ক শেইনকফ মনে করেন, অসফ একজন আকর্ষণীয় প্রার্থী হতে পারেন।

শেইনকফ ভাষায়, কারণ, তিনি মধ্যপন্থী। দক্ষিণাঞ্চলীয় একটি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন তিনি। তাঁর বক্তব্যের ধরন বর্তমান সময়ের সঙ্গে মানানসই। তাঁকে দেখতেও একজন প্রেসিডেন্টসুলভ নেতা মনে হয়। তিনি সত্যিকারের একজন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ইনডিপেনডেন্ট, দ্য অবজারভার (যুক্তরাজ্য), লে মঁদ, দ্য আটলান্টা জার্নাল-কনস্টিটিউশন (এজেসি), দ্য ডেইলি বিস্ট, এপি ও পলিমার্কেট।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬, ০১:৩০ পিএম

কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে, কেন এমন তুলনা

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।