নাগরিক খবর
ই-পেপার
১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২
ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২
ইনজামামের চোখে বিশ্বকাপ
না-জেতা সেরা ১২
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১২ নভেম্বর ২০২৬

বিশ্বকাপ জেতার আনন্দ কেমন, তা জানেন ইনজামাম-উল-হক। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু ক্রিকেটে এমন অনেক কিংবদন্তি আছেন, যাঁদের ক্যারিয়ার কেটেছে বিশ্বকাপের আক্ষেপ নিয়ে। আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে তাঁদের মধ্য থেকেই ১২ জনকে বেছে নিয়েছেন ইনজামাম। লিখেছেন, কেন তাঁর চোখে এই ক্রিকেটারদেরও বিশ্বকাপ জেতা উচিত ছিল।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই রাতটার কথা এখনো মনে আছে। ১৯৯২ বিশ্বকাপ ফাইনাল। পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন। হাতে উঠে এসেছিল সেই কাঙ্ক্ষিত ট্রফি। আমার ক্রিকেটজীবনের সবচেয়ে মধুর স্মৃতিগুলোর একটি। মজার ব্যাপার হলো, সেদিনের আগে ক্রিকেট–বিশ্বের অনেকেই ইনজামাম-উল-হক নামটির সঙ্গে খুব একটা পরিচিত ছিলেন না। বিশ্বকাপ জয়ের পর পরিচিতি বেড়েছে। পেয়েছি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দও।

কিন্তু ক্রিকেটের একটা দিক আমাকে সব সময় ভাবায়। কত অসাধারণ ক্রিকেটার সারাটা জীবন পরিশ্রম করেছেন একটা বিশ্বকাপ জেতার জন্য। কত রেকর্ড গড়েছেন, কত ম্যাচ জিতিয়েছেন। অথচ ক্যারিয়ার শেষে বিশ্বকাপের ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি তাঁদের।

স্যার রিচার্ড হ্যাডলি, জহির আব্বাস, আবদুল কাদির ও ডেনিস লিলির কথা মনে পড়লে আমার খারাপ লাগে। এত বড় ক্রিকেটার, অথচ বিশ্বকাপ জেতার আনন্দটা নিয়ে অবসরে যেতে পারেননি।

এমন আরও অনেক ক্রিকেটার আছেন। তাঁদের মধ্যে ১২ জনের কথা আলাদা করে বলতে চাই। আমার বিশ্বাস, প্রত্যেকেরই অন্তত একবার বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ার যোগ্যতা ছিল।

সাঈদ আনোয়ার, পাকিস্তানম্যাথু হেইডেন কিংবা বীরেন্দর শেবাগ আসার আগে ওয়ানডেতে ওপেনার বাছতে হলে আমার প্রথম পছন্দের একজন হতেন সাঈদ আনোয়ার। তাঁর মতো সৌন্দর্য আর শক্তি মিলিয়ে ব্যাট করতে খুব বেশি ক্রিকেটারকে দেখিনি। খেলার ধরন ছিল অসাধারণ। ৮০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতেন, অথচ ব্যাটিংয়ে ছিল দারুণ মাধুর্য।

১৯৯৯ বিশ্বকাপে আমরা শিরোপার খুব কাছাকাছি গিয়েছিলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সাঈদ দুর্দান্ত সেঞ্চুরি করেছিল। ফাইনালেও ওর কাছ থেকে বড় কিছু আশা করেছিলাম। কিন্তু লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলাম আমরা।

১৯৯৭ সালে চেন্নাইয়ে সাঈদের ১৯৪ রানের ইনিংসের কথা কে ভুলতে পারে! তখন সেটিই ছিল ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে সেঞ্চুরিও ছিল অসাধারণ। এমন একজন ব্যাটসম্যানের হাতে বিশ্বকাপ উঠলে ভালো লাগত।

সৌরভ গাঙ্গুলী, ভারতসৌরভের জন্য দুর্ভাগ্য, ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। আমার মনে হয়, সৌরভের অধিনায়কত্বেই ওয়ানডে ক্রিকেটে ভারত অনেক দূর এগিয়েছে।

ওর ব্যাটিংয়ের সবচেয়ে সুন্দর দিক ছিল অফ সাইডে খেলার দক্ষতা। অফ সাইডে ও যেভাবে বল মারত, তা দেখতে ভালো লাগত। বেশির ভাগ সময় সৌরভ রান পেলেই ভারত জিতত। এমন একজন প্রতিভাবান অধিনায়কের হাতে বিশ্বকাপ না ওঠাটা সত্যিই দুঃখজনক।

হয়তো বিশ্বকাপটা ওর ভাগ্যে ছিল না।

ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজবিশ্বের যেকোনো জায়গায় ব্রায়ান লারার ভক্ত খুঁজে পাওয়া যাবে। টেস্ট কিংবা সীমিত ওভারের ক্রিকেট, বিশ্ব একাদশ গড়তে গেলে আমার দলে প্রথম দিকেই থাকবে ওর নাম।

আমার দেখা সেরা বাঁহাতি ব্যাটসম্যানদের একজন লারা। নিঃসন্দেহে ম্যাচজয়ী ক্রিকেটার। ওয়ানডেতে রান তাড়া করার সময় ওর সামর্থ্য ছিল অন্য রকম। প্রতিপক্ষ যে ধরনের বোলিংই করুক, ওভারপ্রতি সাত-আট রান তোলা লারার জন্য কঠিন কিছু ছিল না।

মাঠের সব দিকে শট খেলতে পারত। আমার দেখা এমন ব্যাটসম্যান খুব বেশি নেই।

১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সামনে ভালো সুযোগ ছিল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা জিতেই যাবে তারা। কিন্তু জেতা ম্যাচ হেরে গেল। লারার বিশ্বকাপ জয়ের স্বপ্নও অধরা থেকে গেল।

জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকাজ্যাক ক্যালিসের রেকর্ডই তাঁর হয়ে কথা বলে। আমার বিবেচনায়, এমন অলরাউন্ডার খুব বেশি আসেনি, যিনি ব্যাটসম্যান কিংবা বোলার, দুই পরিচয়েই যেকোনো একাদশে জায়গা পেতে পারেন।

ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের পরই আমি ক্যালিসকে রাখব। স্যার গ্যারি সোবার্সের নাম অনেক শুনেছি। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই তিনি অসাধারণ ছিলেন। ক্যালিসও আমার চোখে তাঁর সমপর্যায়ের।

পুরোনো বলে রিভার্স সুইং করাতে পারতেন। আমাদের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে নতুন বল হাতে নিয়ে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করেছিলেন। আমাদের ব্যাটসম্যানদের বেশ সমস্যায় পড়তে হয়েছিল।

১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ ছিল। কিন্তু ক্যালিসের হাতে ট্রফি ওঠেনি।

মার্টিন ক্রো, নিউজিল্যান্ডমার্টিন ক্রো আমার সর্বকালের প্রিয় ক্রিকেটারদের একজন। তাঁর খেলা আমি অনেক অনুসরণ করেছি। স্পিন ও পেস, দুই ধরনের বোলিংয়ের বিপক্ষেই ক্রো ছিল অসাধারণ।

অনেক বড় ব্যাটসম্যান দেখেছি। কিন্তু ক্রোর ব্যাটিং কৌশল আমার কাছে তাঁদের বেশির ভাগের চেয়েই ভালো মনে হয়েছে।

১৯৯২ বিশ্বকাপে ওর দুর্দান্ত ফর্মেই সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। দুর্দান্ত একটা দল ছিল তারা। ক্রোর বিশ্বকাপ জেতার যোগ্যতা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরাই সময়মতো নিজেদের সেরা ক্রিকেটটা খেলেছিলাম। নিউজিল্যান্ডের সুন্দর যাত্রাটা থামিয়ে দিয়েছিলাম আমরা।

রাহুল দ্রাবিড়, ভারতভারতের ব্যাটিংয়ের অন্যতম ভিত্তি ছিল রাহুল দ্রাবিড়। যথার্থই ওর নাম হয়েছিল ‘দ্য ওয়াল’। নানা ধরনের শট খেলার ক্ষমতা দিয়ে ভারতীয় দলকে অনেক ম্যাচে টেনে নিয়ে গেছে। ওয়ানডেতে শেষ পর্যন্ত প্রায় ১১ হাজার রান করেছে।

সৌরভ, শচীন ও বীরেন্দর শেবাগের সঙ্গে মিলে ভারতের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপ তৈরি করেছিল দ্রাবিড়। কিন্তু এই চারজন একসঙ্গে খেলেও ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেনি।

সৌরভের মতো দ্রাবিড়েরও সবচেয়ে ভালো সুযোগ ছিল ২০০৩ সালে। কিন্তু ফাইনালে রিকি পন্টিং সব হিসাব পাল্টে দিয়েছিল। ভারতের বিশ্বকাপ স্বপ্ন সেবার আর পূরণ হয়নি।

ইয়ান বোথাম, ইংল্যান্ডআমার দেখা অন্যতম আগ্রাসী অলরাউন্ডার ইয়ান বোথাম। যে সময়ে ওয়ানডে ক্রিকেট এতটা আক্রমণাত্মক ছিল না, বেশির ভাগ দলই টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিত, সেই সময়েই বোথাম ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছে।

জ্যাক ক্যালিসের আগে এমন একজন অলরাউন্ডার ছিল, যে ব্যাটিং ও বোলিং দুটোতেই সমান কার্যকর। স্লিপে অসাধারণ ক্যাচও ধরত। হাত দুটো ছিল যেন বালতির মতো!

১৯৯২ বিশ্বকাপ ফাইনালে আমরা ভাগ্যবান ছিলাম যে বোথামকে দ্রুত আউট করতে পেরেছিলাম। ও উইকেটে থাকলে নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে ম্যাচের চেহারা বদলে দিতে পারত। তবে আমার মনে হয়, ওর বিশ্বকাপ জয়ের সবচেয়ে ভালো সুযোগ ছিল ১৯৮৩ সালে। ইংল্যান্ডের তখনকার দলটিতে বেশ কয়েকজন অসাধারণ ক্রিকেটার ছিল।

অনিল কুম্বলে, ভারতঅনিল কুম্বলে ছিলেন এমন একজন লেগ স্পিনার, যিনি ব্যাটসম্যানকে রান করতে দিতে চাইতেন না। বল খুব বেশি ঘোরাতে পারতেন না। কিন্তু লাইন ও লেংথ এত ভালো ছিল যে ব্যাটসম্যানদের সব সময় সতর্ক থাকতে হতো।

উপযুক্ত উইকেট পেলে কুম্বলে একাই প্রতিপক্ষের হিসাব পাল্টে দিতে পারত। আর একটা বিষয় আমার ভালো লাগত, ওর আগ্রাসী মনোভাব। পেসারদের মতোই আক্রমণাত্মক ছিল।

২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে ভারতের যে স্বপ্নভঙ্গ হয়েছিল, কুম্বলের বিশ্বকাপ জয়ের আশাও সম্ভবত সেখানেই শেষ হয়ে যায়।

ওয়াকার ইউনিস, পাকিস্তানওয়াকার ইউনিসের কথা মনে পড়লে আমার খারাপ লাগে। অসাধারণ একজন বোলার। অথচ ১৯৯২ বিশ্বকাপে পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়া থেকেই দেশে ফিরে যেতে হয়েছিল ওকে।

বিশ্বকাপ জয়ের পর আমরা যখন ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছাই, তখনকার একটা দৃশ্য এখনো মনে আছে। ওয়াকার সেখানে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে ছিল। কাঁদছিল। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে না পারার কষ্ট ওর চোখেমুখে স্পষ্ট ছিল।

ওয়াসিম আকরামের সঙ্গে ওর জুটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির ইয়র্কারে ব্যাটসম্যানদের পায়ের আঙুলে আঘাত করত দুজন। এমন বোলিং জুটি ব্যাটসম্যানদের জন্য ছিল ভয়ংকর।

১৯৯৯ সালে লর্ডসে ফাইনালে আমরা হেরে গিয়েছিলাম। ওয়াকার ও পাকিস্তানকে হতাশ করেছিলাম আমরা। এরপর ২০১১ সালে মোহালিতে শচীন টেন্ডুলকারের কাছে পাকিস্তানের হার। সেবার ওয়াকার ছিলেন দলের কোচ। এত কিছুর পরও বিশ্বকাপ জেতার আনন্দটা ওর ভাগ্যে জোটেনি।

অ্যালান ডোনাল্ড, দক্ষিণ আফ্রিকা১৯৯২ সালে প্রথমবার অ্যালান ডোনাল্ডের বিপক্ষে ব্যাট করার সময় ওর গতি দেখে অবাক হয়েছিলাম। তখনো রিভার্স সুইং করাতে জানত না। তবে খুব দ্রুতই সেই কৌশল শিখে নিয়েছিল।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের শুরুর দিকের সাফল্যে ডোনাল্ডের অবদান অনেক। নিয়মিত প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দিত। অথচ একবারও বিশ্বকাপ জেতা হলো না ওর।

১৯৯২ সালে বৃষ্টির কারণে বদলে যাওয়া সমীকরণ, ১৯৯৯ সালে স্টিভ ওয়াহর ক্যাচ ফেলে দেওয়া এবং সেমিফাইনালের সেই টাই। একের পর এক ঘটনা ডোনাল্ডকে বিশ্বকাপের ট্রফি থেকে দূরে সরিয়ে রেখেছে।

কার্টলি অ্যামব্রোস, ওয়েস্ট ইন্ডিজকার্টলি অ্যামব্রোসের মতো দীর্ঘদেহী একজন বোলার এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, এটিই বড় অর্জন। তাঁর বোলিংয়ের সবচেয়ে ভালো দিক ছিল লাইন ও লেংথ। বল দুই দিকেই মুভ করাতে পারতেন। বিশ্বের যেকোনো প্রান্তে ব্যাটসম্যানদের জন্য তাঁকে সামলানো কঠিন ছিল।

মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল ও অ্যান্ডি রবার্টসের মতো বোলাররা বিদায় নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে যে শূন্যতা তৈরি হয়েছিল, কোর্টনি ওয়ালশের সঙ্গে জুটি বেঁধে সেটি পূরণ করেছিলেন অ্যামব্রোস।

ব্রায়ান লারা ও কোর্টনি ওয়ালশের মতো অ্যামব্রোসেরও ১৯৯৬ বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি।

জন্টি রোডস, দক্ষিণ আফ্রিকাক্রিকেট ইতিহাসে জন্টি রোডস এক অনন্য নাম। শুধু ফিল্ডিংয়ের কারণেই যেকোনো দলে জায়গা পাওয়ার যোগ্যতা ছিল ওর।

আমরা যখন জন্টির বিপক্ষে খেলতে নামতাম, ব্যাটসম্যানদের রান হিসাব করার সময় ওর ফিল্ডিংয়ের কারণে ৩০-৪০ রান কম ধরে রাখতাম। ও এমনই একজন ফিল্ডার ছিল।

১৯৯২ বিশ্বকাপে আমাকে উড়ে গিয়ে রানআউট করার দৃশ্যটা এখনো মনে পড়লে হাসি পায়। কী অসাধারণ অ্যাথলেট ছিল জন্টি! ওর বৈদ্যুতিক গতির ফিল্ডিং পুরো দলের মানসিকতা বদলে দিতে পারত। শুধু নিজের ফিল্ডিং নয়, সতীর্থদেরও আরও ভালো ফিল্ডিং করতে অনুপ্রাণিত করত।

আমার মনে হয়, ক্রিকেটে ফিল্ডিংয়ের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার পেছনে জন্টির বড় অবদান আছে।

এই ১২ জনের প্রত্যেকেই নিজেদের সময়ে অসাধারণ ক্রিকেট খেলেছে। কেউ ব্যাট হাতে, কেউ বল হাতে, কেউ আবার ফিল্ডিং দিয়ে ক্রিকেটকে সমৃদ্ধ করেছে। বিশ্বকাপ জেতার মতো যোগ্যতা তাদের সবারই ছিল। কিন্তু ক্রিকেট সব সময় যোগ্যতার পুরস্কার দেয় না।

আমি ভাগ্যবান, ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিলাম। মেলবোর্নের সেই ট্রফির স্মৃতি আজও আমার কাছে অমূল্য। কিন্তু ওয়াকারের মতো একজন বোলার যখন ইসলামাবাদ বিমানবন্দরে দাঁড়িয়ে কাঁদছিল, তখন বুঝেছি, বিশ্বকাপ জেতার আনন্দটা কত বড়, আর সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কষ্টটা কত গভীর।

কিছু স্মৃতি মানুষকে সারা জীবন আনন্দ দেয়। কিছু স্মৃতি মনে করিয়ে দেয়, আরেকটু হলে হয়তো গল্পটা অন্য রকম হতে পারত। ক্রিকেটে এই দুই অনুভূতিই পাশাপাশি থাকে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ এএম

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।