নাগরিক খবর
ই-পেপার
১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে

ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ
নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১২ নভেম্বর ২০২৬

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত জিপিএ না পেলে অনেকেই হতাশ হয়ে পড়েন। এটি অত্যন্ত স্বাভাবিক প্রতিক্রিয়া, তবে এটি কোনোভাবেই জীবনের শেষ নয়। সফলতার পথ কেবল একটি নির্দিষ্ট জিপিএর ওপর নির্ভর করে না। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে সঠিক দিকনির্দেশনা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব। উচ্চমাধ্যমিকে কম জিপিএ পাওয়ার পর হতাশ না হয়ে শিক্ষার্থীরা কিছু কাজ করতে পারেন।

সবার আগে মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস ধরে রাখা—

কম জিপিএ পাওয়ার পর প্রথম কাজ হলো নিজেকে সামলে নেওয়া। ফলাফল খারাপ হওয়ার পেছনে অসুস্থতা, পারিবারিক সমস্যা বা পরীক্ষার প্রস্তুতিতে কোনো ত্রুটি থাকতে পারে। অতীতে কী হয়েছে, তা নিয়ে ভেবে সময় নষ্ট না করে বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া এবং ইতিবাচক মনোভাব রাখা জরুরি। মনে রাখতে হবে, পৃথিবীতে এমন বহু সফল মানুষ রয়েছেন, যাঁরা একাডেমিক ফলাফলের দিক থেকে সাধারণ মানের ছিলেন, কিন্তু নিজেদের কর্মদক্ষতা দিয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন।

উচ্চশিক্ষার বিকল্প ও বাস্তবসম্মত সুযোগ খোঁজা

কাঙ্ক্ষিত জিপিএ না থাকলে প্রথম সারির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ অনার্স কোর্সে ভর্তি হওয়া কঠিন হতে পারে। তবে এর মানে এই নয় যে পড়াশোনার দরজা বন্ধ হয়ে গেছে। অনেক বিকল্প পথ খোলা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুরোয় ভালো বিষয়ে পড়ার সুযোগ আছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে অনার্স (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যায়। এসব জায়গায় পড়াশোনা করে নিজের ক্যারিয়ার গড়ার সমান সুযোগ থাকে। বিএ, বিএসএস বা বিকম ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারেন। এসব কোর্সের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া বা অন্য কোনো দক্ষতা অর্জনের জন্য প্রচুর সময় পাওয়া যায়। আর ভবিষ্যতে ব্যাচেলর শেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বা বুয়েটে মাস্টার্স করার সুযোগ আছে দেশে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে টিউশন ফির ওপর ছাড় বা বৃত্তি দিয়ে থাকে। এ ছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষার মাধ্যমে দ্রুত কর্মক্ষম হওয়ার সুযোগ রয়েছে।

পড়ার বিষয় ইংরেজি ও আইন

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ

বর্তমান যুগ প্রথাগত ডিগ্রির চেয়ে দক্ষতাকে বেশি প্রাধান্য দেয়। জিপএ কম থাকলে কারিগরি শিক্ষার দিকে ঝোঁকা একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারেন। ডিপ্লোমা করে পরে বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ও মাস্টার্স করার সুযোগ আছে। এ ছাড়া আইটি ও ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বা সাইবার সিকিউরিটির মতো বাস্তবভিত্তিক দক্ষতাগুলো অর্জন করে ঘরে বসেই আন্তর্জাতিক মানের কাজ শুরু করা সম্ভব। বর্তমানে ফ্রিল্যান্সিং বাজারে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের চেয়ে কাজের দক্ষতার মূল্য অনেক বেশি। দেশে অনেক ভোকেশনাল কোর্সে পড়ার সুযোগ আছে। নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন বা ভাষার কোর্স (যেমন ইংরেজি, জাপানি বা জার্মান ভাষা) শিখে বিদেশে বা দেশে ভালো চাকরি পাওয়া যায়।

প্রফেশনাল স্কিল বা দক্ষতা বৃদ্ধি

পড়াশোনার পাশাপাশি বা বিকল্প হিসেবে কিছু প্রয়োজনীয় সফট স্কিল অর্জন করা অত্যন্ত জরুরি। বাংলা ও ইংরেজিতে সাবলীল কথা বলা ও লেখার দক্ষতা অর্জন করুন। মাইক্রোসফট অফিস, ডাটা এন্ট্রি এবং বেসিক কম্পিউটার ব্যবহারে পারদর্শী হয়ে উঠুন। বিভিন্ন ওয়ার্কশপ বা অনলাইন কোর্সের মাধ্যমে লিডারশিপ ও প্রবলেম সলভিং স্কিল বাড়াতে পারেন।

সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতি

অনেকে ইন্টারমিডিয়েটের পরই চাকরির বাজারে প্রবেশ করতে চান। এইচএসসি পাসের যোগ্যতার ভিত্তিতে অনেক ধরনের সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ থাকে। সামরিক বাহিনীতে (সেনা, নৌ ও বিমানবাহিনীতে সৈনিক পদ), বাংলাদেশ পুলিশে কনস্টেবল, রেলওয়ে, পোস্ট অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে ১৩তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য প্রস্তুতি নিতে পারেন। এ ছাড়া বিভিন্ন করপোরেট অফিস, শোরুম, কাস্টমার কেয়ার বা ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের পদে কাজ শুরু করতে পারেন। চাকরির অভিজ্ঞতা পরবর্তীকালে ক্যারিয়ারের বড় একটি ভালো যোগ্যতা হয়ে দাঁড়ায়।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬, ০৯:৫৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬, ০৯:০০ এএম

ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।