নাগরিক খবর
ই-পেপার
১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯

ফতুল্লায় মাদ্রাসায় আগুন
হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৮৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভর্তি আছে ৯ শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন, একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদার। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯৪ শিক্ষার্থী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছিল। তাদের মধ্যে প্রথমে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়। তখন ভর্তি ছিল ১৮ জন। পরে আরও ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনের সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানিয়ে আলী নূর খান বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা তদারকি করা হবে।

গত সোমবার রাত দেড়টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলার লাইব্রেরিতে আগুন লাগে। আগুন দ্রুত পাশের ইফতা বিভাগের কক্ষে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ায় মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।