নাগরিক খবর
ই-পেপার
১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো পোশাকশ্রমিকদের

গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক
থেকে সরানো হলো পোশাকশ্রমিকদের
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১২ নভেম্বর ২০২৬

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ওই এলাকার সাতটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

.পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে সকাল সাড়ে ৯টার দিকে কিছু শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ধাওয়া দিলে তাঁরা মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

.কাজে যোগ না দিয়ে পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ.বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন। তিনি আজ বেলা সাড়ে ১১টার পর প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা আপাতত মহাসড়ক ছেড়ে দিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬, ০২:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৬, ০২:৩০ পিএম

গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো পোশাকশ্রমিকদের

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক
গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো পোশাকশ্রমিকদের

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ওই এলাকার সাতটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

.পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে সকাল সাড়ে ৯টার দিকে কিছু শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ধাওয়া দিলে তাঁরা মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

.কাজে যোগ না দিয়ে পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ.বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন। তিনি আজ বেলা সাড়ে ১১টার পর প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা আপাতত মহাসড়ক ছেড়ে দিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।