নাগরিক খবর
ই-পেপার
১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
৯০ হাজারে শুরু, এখন বিক্রি কোটি টাকার
৯০ হাজারে শুরু, এখন বিক্রি কোটি টাকার
৯০ হাজারে শুরু, এখন
বিক্রি কোটি টাকার
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৩ নভেম্বর ২০২৬

একসময় মোবাইল ফোনের ফ্ল্যাক্সিলোডের দোকান চালিয়েছেন; পাইকারি বাজার থেকে পোশাক ও বিছানা চাদর বা বেডশিট কিনে অনলাইনে বিক্রি করেছেন উদ্যোক্তা নিতাই সরকার। একপর্যায়ে নিজেই বেডশিটসহ হোমডেকরের পণ্য বানানো শুরু করেন। ধীরে ধীরে নিজস্ব উৎপাদন ও অনলাইন বিপণনের মাধ্যমে গড়ে তুলেছেন হোম ডেকোর বা গৃহসজ্জার ব্র্যান্ড ‘অর্থা’।

অবশ্য নিতাই সরকারের ব্যবসার আগ্রহ তৈরি হয়েছিল ছোটবেলাতেই। পূজার অনুষ্ঠানে শখ করে চানাচুর ও আপেল বিক্রি থেকে সেই আগ্রহের জন্ম। ছোটবেলার সেই আগ্রহ তাঁকে উদ্যোক্তা বানিয়েছে। যদিও স্নাতক সম্পন্ন করে তিন বছর চাকরি করেন তিনি; এরপর নামেন ব্যবসায়।

নিতাই সরকারের প্রতিষ্ঠান অর্থা এখন বিছানা চাদর বা বেডশিট, বালিশ, বালিশের কাভার, পর্দা, মশারি ও কমফোর্টারের মতো বিভিন্ন হোমডেকর পণ্য তৈরি ও বিক্রি করে। প্রায় এক যুগ আগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ২১ জন কর্মী। বছরে প্রতিষ্ঠানটির আয় এক কোটি টাকার বেশি।

গত মঙ্গলবার মিরপুর ১ নম্বরের পাইকপাড়ায় অবস্থিত নিজ কার্যালয়ে বসে কথা হয় অর্থার প্রতিষ্ঠাতা নিতাই সরকারের সঙ্গে। গল্পে গল্পে তিনি তাঁর উদ্যোক্তাজীবনের নানা পর্যায়ের গল্প শোনান।

চাঁদপুরের কচুয়া থানার ঘাগড়া গ্রামে নিতাই সরকারের গ্রামের বাড়ি। তাঁর বাবা সরকারি চাকরি করতেন, মা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এলাকা থেকে মাধ্যমিক ও কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষে ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ২০১২ সালে বিপণন বিষয়ে বিবিএ সম্পন্ন করেন।

নিতাই সরকার জানান, বিবিএ শেষে প্রথম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইন্টার্নশিপ করা। ঢাকায় পরিচিতজন বা পেশাগত নেটওয়ার্ক না থাকায় ছয় মাস চেষ্টা করেও সুযোগ পাচ্ছিলেন না। এই সময় একেবারে বসে না থেকে তিনি পুরান ঢাকায় মামার ফার্মেসির পাশে ফ্লেক্সিলোডের ব্যবসা শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সহযোগিতায় ফরচুনা বাংলাদেশ নামে একটি জুতার কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পান। পরে ওই প্রতিষ্ঠানে প্রায় তিন বছর কাজ করেন।

ফরচুনায় তাঁর দায়িত্ব কেবল নির্দিষ্ট কোনো বিভাগে সীমাবদ্ধ ছিল না। কাস্টমার ফিডব্যাক নেওয়া, প্রোডাক্ট ফটোগ্রাফি, ইনভেন্টরি, সাপ্লাই চেইন, ফেসবুক পেজ পরিচালনা, পণ্য ডেলিভারি এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণ— প্রায় সব কাজই তিনি করেছেন। একটি ই-কমার্স প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, হাতে-কলমে তা শেখার সুযোগ হয়েছিল সেখানে।

সেই অভিজ্ঞতাকে নিজের ব্যবসার ভিত্তি হিসেবে পরে কাজে লাগান তিনি। তাঁর ভাষায়, ফরচুনায় কাজ করার সময় শুধু পণ্য বিক্রি শিখিনি, একটি ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কাজের সঙ্গে পরিচিত হয়েছি। এ ছাড়া বিভিন্ন মেলায় অংশগ্রহণের মাধ্যমে তৈরি হয়েছে বিস্তৃত নেটওয়ার্ক, যার অনেকেই পরে তাঁর গ্রাহক হয়েছেন।

* বর্তমানে অর্থার প্রধান পণ্য বেডশিট, বালিশ, পর্দা, মশারি ও কমফোর্টার।* গত শীত মৌসুমে প্রায় ১০ হাজার কমফোর্টার বিক্রি হয়েছে।* উৎপাদন শুরুর সময়ে প্রাথমিক বিনিয়োগ ছিল ৯০ হাজার টাকা, যা বর্তমানে অর্ধকোটি হয়েছে।* এ পর্যন্ত এক লাখের বেশি গ্রাহকের কাছে পণ্য বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। অনলাইনে বেচাকেনা দিয়ে শুরু

২০১৫ সালের শেষ দিকে চাকরি ছেড়ে ব্যবসায় নামেন। শুরুতে তাঁর পরিকল্পনা ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার। তার আগে ২০১৪ সালের শেষ দিকে ‘অর্থা’ নামে ফেসবুক পেজও খোলেন। তবে পরিকল্পনা অনুযায়ী কাজ এগোয়নি। এ সময় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন নিতাই সরকার। তাতে উদ্যোক্তাদের সঙ্গে পরিচিতি বাড়ে। সেখান থেকেই অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রির চিন্তা আসে। প্রথমে অর্থার পেজে জুয়েলারির ছবি পোস্ট করে বিক্রি শুরু করেন। বিভিন্ন দোকান ও ব্যবসায়ীর কাছ থেকে পণ্যের ছবি সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করতেন। অর্ডার পেলে সরবরাহকারীর কাছ থেকে পণ্য এনে গ্রাহককে দিতেন। এভাবে ২০১৬ সালে বিভিন্ন পণ্য বিক্রি করে প্রায় ১৬ লাখ টাকা আয় করেন, যার বড় অংশই এসেছে থ্রি–পিস বিক্রি করে। অনলাইনে বেডশিট, বালিশের কাভারও বিক্রি শুরু করেন।

থ্রি-পিস ছেড়ে শুধু বেডশিটের ব্যবসা

নিতাইয়ের একজন শুভাকাঙ্ক্ষী পরামর্শ দেন, থ্রি-পিসের বাজারে প্রতিযোগী অনেক, কিন্তু আট পিসের বেডশিট সেটের মতো পণ্যে বিশেষায়িত ব্র্যান্ড হওয়ার সুযোগ রয়েছে। সেই পরামর্শে থ্রি-পিস ছেড়ে শুধু বেডশিটের ব্যবসায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন নিতাই। এই সিদ্ধান্তই তাঁর ব্যবসার গতিপথ বদলে দেয়।

প্রথম দিকে রাজধানীর ইসলামপুর থেকে কাপড় সংগ্রহ করে টেইলারের মাধ্যমে বেডশিট তৈরি করাতেন। এরপর তা বিক্রি করতেন অনলাইনে। ২০১৭ সালে মিরপুরের পাইকপাড়ায় একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে সেলাই মেশিন স্থাপন করেন; সঙ্গে নেন একজন দক্ষ কারিগর। সে সময় মেশিন কেনা, রুম ভাড়া, অগ্রিম ও অন্যান্য খরচ মিলিয়ে শুরুর বিনিয়োগ ছিল প্রায় ৯০ হাজার টাকা। ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুঁজির প্রয়োজনও বাড়ে। এ জন্য প্রথম ঋণ পেতে তাঁকে বেশ বেগ পেতে হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র ও জামিনদারের অভাব ছিল বড় বাধা। তাঁর মতে, নতুন উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন তৈরি করা একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে তাঁর ব্যবসায় মোট বিনিয়োগ ৫০ লাখ টাকার বেশি, যার মধ্যে ব্যাংকঋণের পরিমাণ প্রায় ৩২ লাখ টাকা।

ব্যবসায়ের বর্তমান অবস্থা

বর্তমানে অর্থার প্রধান পণ্য বেডশিট, বালিশ, পর্দা, মশারি ও কমফোর্টার। নিতাইয়ের হিসাবে, মোট ব্যবসার প্রায় ৭০ শতাংশ আসে বেডশিট থেকে এবং বাকি ৩০ শতাংশ আসে অন্যান্য পণ্য থেকে। গত শীত মৌসুমে প্রায় ১০ হাজার কমফোর্টার বিক্রি হয়েছে। আর এ পর্যন্ত এক লাখের বেশি গ্রাহকের কাছে পণ্য বিক্রি করেছে অর্থা। মিরপুরে ছোট কারখানার পাশাপাশি রয়েছে একটি শোরুম এবং অফিসও।

অর্থার তৈরি প্রতিটি বেডশিট ও কমফোর্টার ১ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়; মশারি ৫০০ থেকে সাড়ে ১ হাজার ২০০ টাকায় এবং প্রতি পিস পর্দা ৫০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হয়। গ্রাহকের ক্ষেত্রেও আছে বৈচিত্র্য—শোরুমের সাধারণ গ্রাহক থেকে শুরু করে অনলাইন ও মেলায় বিক্রি। অর্থার পণ্য যায় বিভিন্ন হোটেল–রিসোর্ট, হাসপাতাল ও করপোরেট প্রতিষ্ঠানেও। তবে অর্থার মোট বিক্রির প্রায় ৮০ শতাংশ আসে অনলাইন থেকে।

তবে এখন অনলাইননির্ভরতা কমিয়ে শোরুমের সংখ্যা বাড়াতে চান। বাড়াতে চান নতুন পণ্যও। পাট ও কাপড়ের সমন্বয়ে নতুন পণ্য তৈরির পরিকল্পনা করছেন তিনি। নিতাই সরকারের কাছে ব্যবসা শুধু পণ্য বিক্রি ও মুনাফা অর্জনের বিষয় নয়; গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করাও ব্যবসার অংশ। এ কারণে লাভের একটি অংশ গ্রাহকের জন্য বিনিয়োগ করেন।

নিতাই সরকার মনে করেন, মানুষ পোশাক ও খাবারের মান নিয়ে যতটা সচেতন, ঘুমের পরিবেশ নিয়ে ততটা নয়। অথচ দিনের প্রায় আট ঘণ্টা মানুষ বিছানায় কাটায়। তাই ঘুমের ঘরের পণ্য নির্বাচনে ফেব্রিক ও আরামের বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত। এ জন্য পণ্যের মানের ক্ষেত্রে ফেব্রিক, সেলাই ও সঠিক মাপের প্রতি বিশেষ গুরুত্ব দেয় অর্থা।

ব্যবসায়িক জীবনের কঠিন সময়ে মায়ের একটি কথা তাঁকে বারবার সাহস জুগিয়েছে, ‘তুই কখনো অন্যকে ঠকাবি না, তাহলে নিজেও ঠকবি না।’ মায়ের দেওয়া এই আশ্বাস তাঁর কাছে শুধু আবেগের বিষয় নয়, উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার শক্তিও।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ এএম

৯০ হাজারে শুরু, এখন বিক্রি কোটি টাকার

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।