নাগরিক খবর
ই-পেপার
১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ট্রান্সফরমার চুরি করতে উঠে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েন যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

ট্রান্সফরমার চুরি করতে উঠে বিদ্যুতের খুঁটিতে আটকে
পড়েন যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৩ নভেম্বর ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে আটকে যান এক যুবক। দেড় ঘণ্টা পর তাঁকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাঁর শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন মিলে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। তাঁদের একজন বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খুঁটির ওপরেই আটকে যান। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

.স্থানীয় বাসিন্দা সুলতান শেখ বলেন, গতকাল রাত ১০টার দিকে টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় বিদ্যুতের খুঁটির ওপর একজনকে আটকে থাকতে দেখেন তাঁরা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শুরু হয় উদ্ধার অভিযান।

.খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, দেড় ঘণ্টার চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের ডান পাশের অনেকাংশ পুড়ে গেছে। পরে তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওই এলাকা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের অধীন। ওই কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শান্তনু রায় বলেন, খবর পেয়ে তাঁদের একটি দল ঘটনাস্থলে যায়। দিবাগত রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। উদ্ধারকাজের সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি কেন খুঁটিতে উঠেছিলেন, তা তদন্ত করে দেখা হবে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ এএম

ট্রান্সফরমার চুরি করতে উঠে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েন যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।