নাগরিক খবর
ই-পেপার
১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা

প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল
বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৩ নভেম্বর ২০২৬

গত রোববার বিকেলে গাজীপুর শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে বন্ধু মো. হালিম উদ্দিনের সঙ্গে দেখা করতে যান রেজাউল করিম। হালিম অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন রেজাউল। এরপর দুই বন্ধুর আলাপ চলে অনেকক্ষণ।

২৩ বছর আগে ফুলের মালা বিনিময়, পান খাওয়ানো, গান, পুঁথিপাঠ আর বিরিয়ানির আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দোস্তি (বন্ধুত্ব) পাতিয়েছিলেন গাজীপুরের শ্রীপুরের এই দুই বন্ধু। সেই খবর ‘ঢাকঢোল পিটিয়ে বন্ধুত্ব’ শিরোনামে ছাপা হয়েছিল প্রথম আলোয় পত্রিকায়।

বদলে গেছে জীবন, অটুট আছে বন্ধুত্ব

রেজাউলের বাড়ি শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে, হালিমের বাড়ি একই উপজেলার গিলারচালা গ্রামে। সময়ের সঙ্গে বদলেছে দুই বন্ধুর জীবন। তবে বন্ধুত্ব বদলায়নি। রেজাউলের বয়স এখন ৫৫। তিনি ব্যবসায়ী। পড়াশোনা করেছেন আইন বিষয়ে। তাঁর এক ছেলে। সন্তানের পড়াশোনার জন্য পরিবার নিয়ে গাজীপুর শহরে থাকেন। প্রতি শুক্রবার ও সরকারি ছুটিতে গ্রামের বাড়িতে ফেরেন।

৫৬ বছর বয়সী হালিম উদ্দিন একসময় একটি মিশনারি স্কুলে শিক্ষকতা করতেন। পরে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি শেষ করে তিনি আইন পেশায় যুক্ত হন। তাঁর কোনো সন্তান নেই।

রেজাউল থাকেন শহরে, হালিম গ্রামে। তবে তাঁদের যোগাযোগে ছেদ পড়েনি। ফোনে নিয়মিত কথা হয়, দেখা হয় প্রায় প্রতি সপ্তাহেই। রেজাউল প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনানুষ্ঠানিক বন্ধুত্ব কমপক্ষে ৪০ বছরের। সেদিন (২০০৩ সাল) বন্ধুরা আয়োজন করে আনুষ্ঠানিকভাবে দোস্তি পাতিয়ে দিয়েছিলেন। এত বছরেও বন্ধুত্ব একটুও কমেনি।’

বর্তমানে মানুষের সম্পর্ক নিয়ে আক্ষেপ করেন রেজাউল। তাঁর ভাষ্য, ‘এখন তো মানুষে মানুষে বন্ধুত্ব কমে গেছে। কারও সঙ্গে কারও কথা হয় না, মোবাইলে মজে আছে সবাই। এভাবে সম্পর্ক গড়ে ওঠে না। বাড়ির পাশের আত্মীয়ের খবরও কেউ রাখে না। অথচ আমরা কয়েক গ্রামের বন্ধুরা একসঙ্গে বিকেলে আড্ডা দিতাম। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে।’

এত বছরে রেজাউলের সঙ্গে কখনো মনোমালিন্য হয়নি উল্লেখ করে হালিম বলেন, ‘এই বন্ধুত্ব আমৃত্যু টিকিয়ে রাখতে চাই।’ হালিমের ভাষ্য, শুধু দুজন নন, আড্ডার বাকি বন্ধুরাও সম্পর্ক ধরে রেখেছেন।

যেভাবে হয়েছিল দোস্তির আনুষ্ঠানিকতা

২০০৩ সালের ২৬ জুন। শ্রীপুরে তখনো শিল্পকারখানার বিস্তার ঘটেনি। মানুষ অবসর কাটাত আড্ডায়। বন্ধুদের এমনই এক আড্ডার নিয়মিত মুখ ছিলেন হালিম ও রেজাউল। দুজনের আলাদা বোঝাপড়া বন্ধুদের চোখ এড়ায়নি। একপর্যায়ে বন্ধুরাই সিদ্ধান্ত নেন, এই ঘনিষ্ঠতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে।

শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তাঁদের পূর্বপরিচিত আবুল হোসেন নামের এক ব্যক্তির দোতলা ভবনের ছাদে হয় অনুষ্ঠান। চাঁদা তুলে কেনাকাটা হয়, রান্না হয় বিরিয়ানি। সেদিন স্থানীয় জৈনদ্দিন মিয়া, মাইনদ্দিন মিয়াসহ তিনজন পুঁথিপাঠ করেন, গান করেন হামিদ ফরাজি। ঢাকঢোল বাজিয়ে হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন তাঁদের বন্ধু হাবিবুর রহমান। মূল পর্বে দুই বন্ধু একে অপরকে ফুলের মালা পরিয়ে দেন, মুখে তুলে দেন পান।

প্রথম আলোয় প্রকাশের পর সাড়া

সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক রাশেদ আহমেদ। তাঁর মাধ্যমে ঘটনাটি জানতে পারেন প্রথম আলোর তৎকালীন স্থানীয় প্রতিনিধি মাসুদুল হক। রাশেদ এখন আর সাংবাদিকতা করেন না, একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি বলেন, ব্যতিক্রমী ঘটনা ছিল এটি। এলাকার দুই পরিচিত মানুষের দোস্তি পাতানোর ঘটনা প্রথম আলোর মতো জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ায় অনেকেই কৌতূহল নিয়ে খবরটি পড়েছিলেন।

স্থানীয় পরিবেশ আন্দোলনকর্মী খোরশেদ আলমও সেই আয়োজনে উপস্থিত ছিলেন। গত ৩ নভেম্বর বিকেলে শ্রীপুরের উজিলাব গ্রামের বেন্নাবাইদ এলাকার একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে আড্ডায় বসে ২৩ বছর আগের সেই আয়োজনের স্মৃতিচারণা করেন তিনি। তাঁর ভাষ্য, সংবাদ প্রকাশের পর এলাকায় প্রথম আলো নিয়ে মানুষের আগ্রহ বেড়ে গিয়েছিল। অনেকেই পত্রিকাটি কিনে পড়তে শুরু করেন। বাজারের দোকানগুলোতেও এ নিয়ে আলোচনা চলত।

মানুষ সাধারণত বড় ঘটনা, গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা জাতীয় নানা খবর পড়তে পত্রিকা হাতে নেন। কিন্তু নিজের গ্রাম, পরিচিত মানুষ কিংবা আশপাশের ছোট কোনো ঘটনা পত্রিকায় উঠে এলে সেই পত্রিকার সঙ্গে পাঠকের সম্পর্কও বদলে যায়। দূরের সংবাদমাধ্যম তখন হয়ে ওঠে নিজের এলাকার গল্প বলার মাধ্যম।খোরশেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা কেউ ভাবিনি, এলাকার এমন একটা ঘটনা পত্রিকায় ছাপা হবে। আমাদের মনে হয়েছিল, যে পত্রিকায় নিজেদের এলাকার খবর পাওয়া যায়, সেটাই তো নিজেদের পত্রিকা।’

মানুষ সাধারণত বড় ঘটনা, গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা জাতীয় নানা খবর পড়তে পত্রিকা হাতে নেন। কিন্তু নিজের গ্রাম, পরিচিত মানুষ কিংবা আশপাশের ছোট কোনো ঘটনা পত্রিকায় উঠে এলে সেই পত্রিকার সঙ্গে পাঠকের সম্পর্কও বদলে যায়। দূরের সংবাদমাধ্যম তখন হয়ে ওঠে নিজের এলাকার গল্প বলার মাধ্যম।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ এএম

প্রথম আলোতে ২৩ বছর আগে ছাপা হয়েছিল বন্ধুত্বের খবর, এখন কেমন আছেন তাঁরা

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।