নাগরিক খবর
ই-পেপার
১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব
নুসরাত তাবাসসুম
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৩ নভেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এ ঘটনার তদন্তের নিরপেক্ষতা নিয়ে তিনি সন্দিহান থাকবেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নুসরাত।

গত বুধবার রাতে কুষ্টিয়ায় নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িটির টিনের ছাউনির পাঁচটি কক্ষ আগুনে পুড়েছে। পুড়ে মারা গেছে দুটি ছাগল। এ ঘটনাকে নাশকতা বলছেন নুসরাত। পেট্রলবোমা হামলার কারণে এমনটি হয়েছে বলে তাঁর ধারণা। আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন নুসরাত।

নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ নিয়ে গতকাল সংসদে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্য ঘিরে সংসদে কিছু সময়ের জন্য হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়।

নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে। অন্যদিকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার আশঙ্কা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

নুসরাত তাঁর ফেসবুক পোস্টে বলেন, তিনি ও তাঁর পরিবার নাশকতার শিকার। গতকাল সারা দিন নানা ঘটনার পাশাপাশি সংসদীয় পদ্ধতিতে অপরাধ লঘূকরণও দেখলেন তিনি। একই সঙ্গে অসংখ্য শুভানুধ্যায়ী তাঁর পাশে দাঁড়িয়েছেন। দলমত–পেশানির্বিশেষে তিনি তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছেন।

এত কিছুর পরও সুষ্ঠু তদন্ত হবে, সে আশা প্রকাশ করেন নুসরাত। তবে তিনি বলেন, ‘যদিও আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে আমি সন্দিহান থাকব।’

নুসরাত বলেন, তদন্ত চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে দেন, রিপোর্ট কী হতে পারে! স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি চান রিপোর্ট কেমন হবে, কার ঘাড়ে কটা মাথা যে তার অন্যথা করে!

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের দায়িত্বে ‘পরিপূর্ণ ব্যর্থ’ বলে মন্তব্য করেন নুসরাত।

নুসরাত তাঁর ফেসবুক পোস্টে অভিযোগ করে বলেন, নাগরিকদের নিরাপত্তা কতটা ভঙ্গুর, তা বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজের ভঙ্গিতে। আগুন লাগার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দিয়ে যোগাযোগে অসমর্থ হয়ে তাঁকে ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে কথা বলতে হয়। ফায়ার সার্ভিস আসতে আসতে তিন ভাগ ঘর পুড়ে শেষ। তারপর ফায়ার সার্ভিস এল। কিন্তু সঙ্গে বিন্দুমাত্র কোনো আলামত সংরক্ষণের উপায় এল না। নানা প্রমাণ পানিতে ধুয়ে যায়। আগুনে পোড়া, পানিতে ভেজা ঘর পড়ে থাকে ১৩ ঘণ্টা। তারপর আসে ফরেনসিক। একটা বিস্ফোরণের আলামত সংগ্রহের ঘটনা যদি এমন হয়, তাহলে ধর্ষণ কিংবা খুনের মতো অপরাধের কত তথ্যপ্রমাণ শুধু সঠিক সংরক্ষণপ্রক্রিয়ার অভাবে নষ্ট হয়ে যায়।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ এএম

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।