নাগরিক খবর
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
সৌদি আরবে দেহব্যবসার অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেফতার

সৌদি আরবে দেহব্যবসার অভিযোগে
ছয় প্রবাসী নারী গ্রেফতার
নাগরিক খবর:
১৪ নভেম্বর ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেহব্যবসার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ কমিউনিটি সিকিউরিটি এবং মানবপাচারবিরোধী বিভাগের সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালায়। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

সৌদি পাবলিক সিকিউরিটি জানিয়েছে, গ্রেপ্তারের পর ওই নারীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জননৈতিকতাবিরোধী অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: saudigazette

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম

সৌদি আরবে দেহব্যবসার অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেফতার

জাতীয়
নাগরিক খবর
সৌদি আরবে দেহব্যবসার অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেফতার

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেহব্যবসার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ কমিউনিটি সিকিউরিটি এবং মানবপাচারবিরোধী বিভাগের সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালায়। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

সৌদি পাবলিক সিকিউরিটি জানিয়েছে, গ্রেপ্তারের পর ওই নারীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জননৈতিকতাবিরোধী অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: saudigazette

নাগরিক খবর

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।