নাগরিক খবর
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
এইচএসসি পরীক্ষা: সুযোগ পেলেও সম্পূরক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষা
সুযোগ পেলেও সম্পূরক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৫ নভেম্বর ২০২৬

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

এরারই পরীক্ষার ফল প্রকাশের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

.অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা এ পরীক্ষা দিতে পারছেন। শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পেরেছেন। তবে ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর। বোর্ডগুলো কত শিক্ষার্থী ফরম পূরণ করেছে গতকাল সেই তথ্য সম্পন্ন করেছে।

আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শিক্ষা বোর্ডের ৭১ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ হাজার ৮৬৯ জন রাজশাহী শিক্ষা বোর্ডের। আর সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, ১৪ হাজার ৪০৬ জন।

.শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী, অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোর বোর্ডে ৩৯ হাজার ২৩২ জন, দিনাজপুর বোর্ডে ৩৭ হাজার ৯১১ জন, চট্টগ্রাম বোর্ডে ৩১ হাজার ৫৪১ জন, কুমিল্লা বোর্ডে ২৭ হাজার ৬৫৩ জন, সিলেট বোর্ডে ২১ হাজার ৪২০ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২১ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ১৮ হাজার ৬৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৩৪ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০২:৫৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০১:১৫ পিএম

এইচএসসি পরীক্ষা: সুযোগ পেলেও সম্পূরক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।