মার্কো ইয়ানসেনের বলে ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন তানজিদ। পয়েন্টে দাঁড়ানো অ্যাকারম্যান লাফিয়ে ওঠে হাতও ছুইয়ে দিয়েছিলেন, কিন্তু জমাতে পারেননি। মুল্ডারের পরের ওভারের প্রথম বলে তৃতীয় স্লিপে প্রায় ক্যাচ দিয়ে দিয়েছিলেন তাওহিদ হৃদয়ও। তবে বলটা একটু সামনে পড়েছে।
বাংলাদেশ : ১৯.৪ ওভারে ৬৫/৩
.পঞ্চাশ রান পার করল বাংলাদেশ। ৩ উইকেট হারানোর পর এখন তানজিদ ও হৃদয়ের ব্যাটে নতুন আশা দেখছে তারা।
.নাজমুলের স্টাম্প উপড়ে ফেললেন রাবাদা। বাংলাদেশের ৩ উইকেটের সবগুলোই পেলেন তিনি। রাবাদার ফুল লেন্থের বল সুইং করে ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়েছিলেন নাজমুল। টপ অর্ডার বিপদেই ফেলে দিয়েছে মিডল অর্ডারকে।
নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
বাংলাদেশ: ৯ ওভারে ২২/৩
.দিনের প্রথম আধঘণ্টা পার হয়েছে। শুরুটা বেশ কঠিন ছিল বাংলাদেশের জন্য। প্রথম বলে অভিষিক্ত মাহফিজুল আউট হওয়ার পর মুমিনুলও দ্রুতই ফেরেন। ২ রানে ২ উইকেট হারানোর পর এখন তানজিদ ও নাজমুলের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। রাবাদার সর্বশেষ ওভারে দুটি দুর্দান্ত ড্রাইভও দেখা গেছে তানজিদ ও নাজমুলের ব্যাটে।
বাংলাদেশ: ৭.১ ওভারে ২২/২
টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলে আউট হওয়ার ঘটনা এ নিয়ে ঘটল চতুর্থবার। ১৯৯২ সালে ডারবানে ভারতের বিপক্ষে প্রথম ঘটনাটি ছিল দক্ষিণ আফ্রিকার জিমি কুকের। পরে ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের আব্দুল মালিক আউট হয়েছেন টেস্ট অভিষেকের প্রথম বলে। এবার সেই তালিকায় উঠল মাহফিজুলের নাম।
.আউট হয়ে গেলেন মুমিনুল হকও। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রাবাদার বলে। অফ স্টাম্পের সামান্য বাইরের বলে একটু বাড়তি বাউন্স ছিল, মুমিনুল বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন, তাঁর ব্যাট ছুয়ে বল গেছে উইকেটকিপারের গ্লাভসে।
বাংলাদেশ : ৩.১ ওভারে ৭/২
.আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম বল। ম্যাচেরও প্রথম।
আর সেই বলেই আউট হয়ে গেলেন মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়েছেন এই ডানহাতি ওপেনার।
নতুন ব্যাটসম্যান মুমিনুল হক।
.বাংলাদেশের হয়ে আজ অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলামের। ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নামবেন।
মাহফিজুল সম্পর্কে জানতে পড়ুন এই প্রতিবেদনটি: জাতীয় দলে নতুন ডানহাতি ওপেনার কে এই মাহফিজুল
.নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।.কয়েন ছুঁড়েছেন টেম্বা বাভুমা, জিতেছেন নাজমুল হোসেন।
সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক জানিয়েছেন, তিন পেসার ও এক স্পিনার রেখে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
.উইকেটে শুষ্ক ভাব আছে, চেষ্টা করব ভালো একটা সংগ্রহ দাঁড় করানোর। দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে, প্রস্তুতিও ভালো হয়েছে। প্রতিপক্ষের ভালো বোলিং আক্রমণ থাকায় আমার মনে হয় না কন্ডিশন খুব একটা বড় ফ্যাক্টর হবে।টসের সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
.বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের লাইভ ব্লগে সবাইকে স্বাগত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। আজ জোহানেসবার্গে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।
ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ, তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন প্রথম আলোর লাইভ ব্লগে।
সূত্র: প্রথম আলো