নাগরিক খবর
ই-পেপার
১৫ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে

আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ,
সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে
অনলাইন ডেস্ক:
১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশের গোপালগঞ্জে দিনভর সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ-সহিংসতার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার।

এর আগে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

একটি পুলিশ বক্স ভাংচুরের খবর পাওয়া গেছে। এছাড়া পুলিশের গাড়ীতে 'জয় বাংলা' শ্লোগান লিখে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এছাড়া শহরে প্রেসক্লাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং প্রেসক্লাবের ভেতরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নামিয়ে ভাংচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, দিনভর এ বিক্ষোভের সময় অনেকের কাছে দা-রামদার মতো দেশীয় অস্ত্রশস্ত্র, লগি বৈঠা ও লাঠি দেখা গেছে। কয়েকটি স্থানীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

একই সাথে বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে কলেজের আগের নাম 'সরকারি বঙ্গবন্ধু কলেজ' লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কলেজের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছিল।

বিক্ষোভের এক পর্যায়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে মুক্তিযুদ্ধ চত্বর ব্যানার টানানো হয়। পরে অবশ্য একদল শিক্ষার্থী এসে আবার হাদি চত্বর নাম লেখা ব্যানার ঝুলিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

বিক্ষোভের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে শহরজুড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে। পুলিশের পাশ দিয়েই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেছে।

আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বিকেলে গোপালগঞ্জে থাকা ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জেলায় পুলিশের ১৩৫০ অফিসার ও ফোর্স নিয়োজিত ছিল। গোপালগঞ্জে সদর ছাড়াও পৌরসভা ও উপজেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল বলে তিনি জানান।

"ন্যাশনাল হাইওয়ে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। মূল শহরে মোতায়েন থাকা পুলিশ সরকারি স্থাপনা সুরক্ষিত করেছে। গোপালগঞ্জ পুলিশ ছাড়াও অন্যান্য জেলা থেকে অফিসার ফোর্স নিয়োজিত করা হয়েছে। জননিরাপত্তায় যা যা দরকার আমরা তাই করে যাবো," বলেছেন তিনি।

ওই প্রেস ব্রিফিং-এ বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

"পর্যাপ্ত লোকবল প্রস্তুত রাখা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে সরকারি সম্পদ ও জনগণের সম্পত্তিতে কোনো নাশকতা বরদাশত করা হবে না। বিজিবি সদস্যরা ও অন্য সব সংস্থার সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন কবেন। আজ জেলা প্রশাসনের অফিস কমপ্লেক্সে দেড় দুই হাজারের বেশি লোকের ঘেরাওয়ে পরিস্থিতি তৈরি হলেও সব বাহিনী শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে এসেছে," বলছিলেন তিনি।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৯শে নভেম্বর তার দলের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে তার প্রস্তুতির অংশ হিসেবে গোপালগঞ্জে রবিবার বিক্ষোভ জমায়েত করেছে অন্তর্বর্তী সরকারের সময় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয় সাংবাদিক ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত কয়েকজন জানিয়েছেন, সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরের আশেপাশের এলাকা থেকে একের পর এক মিছিল আসা শুরু হয়। মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে বিপুল সংখ্যক নেতাকর্মীকে এ সময় জেলা শহরে প্রবেশ করতে দেখা যায়।

বেলা এগারটার দিকে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, পাড়া, মহল্লা এবং গ্রাম থেকে আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে শহরে প্রবেশ করছিল তখন তাদের কারও কারও হাতে দা, কুড়াল ও রামদাসহ দেশীয় অস্ত্র শস্ত্র দেখা গেছে বলে দুজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে জানিয়েছেন।

তারা জানান, বিভিন্ন জায়গা থেকে আসা মিছিলের লোকজন একত্রিত হয়ে বেলা ১২টার দিকে নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে স্লোগানে ও বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর।

শহরজুড়ে এ সময় আইন শৃঙ্খলাবাহিনীর অবস্থান থাকলেও তাদের সাথে বিক্ষোভকারীদের অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।

মিছিলগুলো শহরের পুরনো লঞ্চঘাট সেতুর কাছে জড়ো হওয়ার পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। তারা ওই কার্যালয়ে ঢুকে পড়ে সেটি খুলে দেন। ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওই কার্যালয় বন্ধ অবস্থায় ছিল।

বিক্ষোভের এক পর্যায়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে। তবে পরে ওই বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে আবার হাদি চত্বরের ব্যানার টাঙ্গিয়েছে।

ওদিকে লঞ্চঘাট এলাকায় স্টেডিয়ামের কাছে জুলাই স্মৃতিস্তম্ভও পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে 'সরকারি বঙ্গবন্ধু কলেজ' লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কলেজের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছে।

গোপালগঞ্জ শহরে দিনভর বিক্ষোভের ঘটনার পর বিকেলে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী থেকে সরিয়ে দিয়েছে সরকার।

হবিগঞ্জের ডিসি থাকা জিএম সরফরাজকে গোপালগঞ্জের ডিসির দায়িত্বে আনা হয়েছে।

হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর জেলা প্রশাসককে জনপ্রশাসনে সংযুক্ত করে প্রজ্ঞাপন হয়েছে সন্ধ্যার আগেই।

তার জায়গায় এসেছেন ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে গত দশই নভেম্বর গোপালগঞ্জে পুলিশের সঙ্গে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: বিবিসি বাংলা

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:২০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:০০ পিএম

আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ, সরিয়ে দেওয়া হলো ডিসি-এসপিকে

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।