নাগরিক খবর
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
চিকিৎসার নামে দর–কষাকষি, 
দুর্নীতির শিকার মানুষ
চিকিৎসার নামে দর–কষাকষি, দুর্নীতির শিকার মানুষ
চিকিৎসার নামে দর–কষাকষি,
দুর্নীতির শিকার মানুষ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৬ নভেম্বর ২০২৬

চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন মানুষকে ছোট ছোট দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। চিকিৎসা এখন দর–কষাকষির বিষয়ে পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়; বরং তা দুর্বল শাসনের লক্ষণ।

বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে (২০২৫–২৬) এ কথা জানানো হয়েছে। গতকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ কমিশন দিচ্ছে। এসব নিয়ে প্রতিযোগিতা আছে।

১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি লিখেছে জনস্বাস্থ্যবিদ, গবেষক ও সাংবাদিকদের ২৯ জনের একটি দল। প্রতিবেদনে অধ্যায় ১১টি। প্রথম অধ্যায় স্বাস্থ্য খাতের দুর্নীতির ধারণাবিষয়ক এবং ১১তম অধ্যায়ে দুর্নীতি প্রতিরোধে কিছু সুপারিশ করা হয়েছে। বাকি ৯টি অধ্যায়ে মানুষের হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিনের অভিজ্ঞতা, কমিশন, চিকিৎসায় অবহেলা, মানবসম্পদ ব্যবস্থাপনা, কর্মস্থলে অনুপস্থিতি, কেনাকাটা, চিকিৎসা শিক্ষা, তথ্য–উপাত্ত ও নীতিনৈতিকতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা। ১১টি প্রবন্ধ কার্যত ১১টি গবেষণা প্রবন্ধ। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহবায়ক ও যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পপুলেশন অ্যান্ড ফ্যামিলি হেলথের অধ্যাপক আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী (ইমেরিটাস) ড. শামস এল আরেফিন।

প্রতিবেদনটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, স্বাস্থ্য খাতে আর্থিক দুর্নীতির মতো নীতিগত ও কৌশলগত দুর্নীতি সমান ক্ষতিকর। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছে, এটা সুসংবাদ। পাশাপাশি এর মধ্যে আশঙ্কাও লুকিয়ে আছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই প্রতিবেদন আমার জন্য একটি লার্নিং ডকুমেন্ট। আমার কাজে লাগবে।’

প্রতিবেদনে দুটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ১০ থেকে ৭০ শতাংশ চিকিৎসক অনুপস্থিতির নজির আছে। চিকিৎসক ছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতির কথাও উল্লেখ আছে।অনুপস্থিতি কখন দুর্নীতিপ্রতিবেদনের অধ্যায় ছয় শুরুর আগে একটি কার্টুন দেওয়া আছে। তাতে দেখা যাচ্ছে, সরকারি প্রতিষ্ঠানটি রুগ্‌ণ। সেবাগ্রহীতাকে ঝকঝকে প্রাইভেট হাসপাতালে যাওয়ার রাস্তা দেখানো হয়েছে।

এই অধ্যায়ে কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির সমস্যাটি কতটা ব্যাপক, অনুপস্থিতির কারণ কী কী, অনুপস্থিতির কারণে কী ক্ষতি হয়, অনুপস্থিতির সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলো কী করছে এবং এ সমস্যা সমাধানে শাসনব্যবস্থায় কী সংস্কার করা দরকার, এসব বিষয় জানার চেষ্টা করা হয়।

প্রতিবেদনে দুটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ১০ থেকে ৭০ শতাংশ চিকিৎসক অনুপস্থিতির নজির আছে। চিকিৎসক ছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মীর অনুপস্থিতির কথাও উল্লেখ আছে। কাজের ও আবাসনের অনুপযুক্ত পরিবেশ, মানবসম্পদের ঘাটতি, দুর্বল সুশাসন ও জবাবদিহি, একসঙ্গে একাধিক প্রতিষ্ঠানে পেশাচর্চা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাঘাটতির কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নানা কারণে একজন চিকিৎসক বা নার্স অনুপস্থিত থাকতেই পারেন। অনুপস্থিতি সব সময় দুর্নীতি না–ও হতে পারে; কিন্তু একজন সরকারি চাকরিজীবী বেতন নিচ্ছেন অথচ দিনের পর দিন হাসপাতালে অনুপস্থিত থেকে সেবা দিচ্ছেন না; বেতন নিচ্ছেন অথচ অনুমোদন ছাড়াই কর্মস্থলে আসছেন না; কাজের সময় বেসরকারি হাসপাতালে সময় দিচ্ছেন, এমন হতে থাকলে তা দুর্নীতি।

বুদ্ধিবৃত্তিক দুর্নীতিপ্রকাশনা অনুষ্ঠানে প্রতিবেদনটির মূল বিষয়বস্তু উপস্থাপনের সময় আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী শামস এল আরেফিন বলেন, বিকৃত তথ্য বা জ্ঞান, বিলম্বে সত্য প্রকাশ করা বা পছন্দমতো উদাহরণ বেছে নেওয়া—এগুলো ঘটে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির কারণে।

এ ধরনের দুর্নীতির উদাহরণ হিসেবে বঙ্গভ্যাক্স টিকার অনুমোদনের ঘটনাটিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গ্লোভ বায়োটেক লিমিটেড ২০২০ সালের জুলাই মাসে বঙ্গভ্যাক্স টিকা উদ্ভাবনের কথা ঘোষণা করে এবং ওই বছরের ডিসেম্বরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে তৈরির অনুমতি পায়; কিন্তু বাংলাদেশে মেডিকেল রিসার্চ কাউন্সিল একের পর এক অজুহাতে সময় নষ্ট করে। ২০২২ সালের জুলাইয়ে বঙ্গভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়েলের ছাড়পত্র পায়। এ লম্বা সময়ে কখন কী ঘটেছিল তার বর্ণনা আছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (২০১৭–১৮) এবং বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ (২০১৬) প্রতিবেদন প্রকাশ সরকার বন্ধ রেখেছিল। কারণ, ওই দুটি জরিপের তথ্যের সঙ্গে সরকারের কর্মকর্তাদের ব্যবহৃত তথ্যের মিল ছিল না। মূলত সরকারি কর্মকর্তারা স্বাস্থ্য খাতের যে সুখ্যাতির বর্ণনা করতেন, ওই দুটি জরিপে তার প্রতিফলন ছিল না।

এ রকম আরও কয়েকটি বুদ্ধিবৃত্তিক দুর্নীতির উদাহরণ প্রতিবেদনে আছে। এই দুর্নীতির পেছনে যেমন রাজনীতি আছে, তেমনি আছে জবাবদিহির ঘাটতি। নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে নীতিচর্চার ঘাটতিও আছে।

এ ধরনের দুর্নীতির উদাহরণ হিসেবে বঙ্গভ্যাক্স টিকার অনুমোদনের ঘটনাটিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ক্ষুদ্র স্তরে দুর্নীতিস্বাস্থ্য খাতে সুশাসনের ঘাটতি মানুষ পদে পদে টের পান হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে। হাসপাতালে ঢোকার আগেই মানুষ দালালের হাতে পড়েন। আবার হাসপাতালে ঢোকার পর অনেক রোগী ঠিক হাতে পড়েন না। সেবা পাওয়ার আগেই রোগীরা অনানুষ্ঠানিক নানা ব্যয়ের মুখে পড়েন। সরকারি হাসপাতালে নির্ধারিত ফির বেশি দিতে হয়। যেমন হাসপাতালের টিকিট, হুইলচেয়ার পাওয়া, শয্যা পাওয়া, ভর্তি, ছাড়পত্র—এসব ক্ষেত্রে অনানুষ্ঠানিক ব্যয় করতে হয়। এক ওয়ার্ড থেকে রোগীকে অন্য ওয়ার্ডে নেওয়া, রক্ত সংগ্রহ, সার্জারির তারিখ পাওয়া—এর প্রতিটি ক্ষেত্রে টাকা চাওয়া স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদন বলছে, ওষুধ ছাড়াও কিছু জিনিস রোগীকে কিনতে হয়। এই অত্যাশ্যকীয় জিনিসপত্রের তালিকায় আছে সার্জিক্যাল সুচার, ড্রেসিং–সামগ্রী, রক্ত, অক্সিজেন এমনকি হাসপাতালের খাবার। এগুলো অনানুষ্ঠানিকভাবে হাসপাতালে বিক্রি হয়। হাসপাতালগুলোতে দুর্নীতির অন্যতম প্রধান কারণ দুর্বল জবাবদিহি ও দুর্বল নজরদারি।

সরকারি হাসপাতালে নির্ধারিত ফির বেশি দিতে হয়। যেমন হাসপাতালের টিকিট, হুইলচেয়ার পাওয়া, শয্যা পাওয়া, ভর্তি, ছাড়পত্র—এসব ক্ষেত্রে অনানুষ্ঠানিক ব্যয় করতে হয়। এক ওয়ার্ড থেকে রোগীকে অন্য ওয়ার্ডে নেওয়া, রক্ত সংগ্রহ, সার্জারির তারিখ পাওয়া—এর প্রতিটি ক্ষেত্রে টাকা চাওয়া স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।জন–আস্থা জরুরিঅনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী বলেন, প্রতিবেদনের মূল বার্তা, স্বাস্থ্য খাতের দুর্নীতি ব্যক্তির সমস্যা নয়। এটি পদ্ধতিগত সমস্যা। দুর্নীতি শুধু ব্যক্তির অনৈতিক আচরণের ফল নয়। এটি স্বাস্থ্য খাতের পদ্ধতিগত দুর্বলতার প্রকাশ।

প্রতিবেদনের শেষ অধ্যায়ে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আছে আইন করে কমিশনভিত্তিক রেফারেল নিষিদ্ধ করা, ন্যায্য ক্ষতিপূরণের বিধান করা, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু করা এবং মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের নিয়ন্ত্রক সংস্থার প্রধান না করা।

অনুষ্ঠানে প্রতিবেদনের ওপর বক্তব্য দেন সাবেক নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক। তিনি বলেন, ব্যক্তির ইচ্ছায় মেডিকেল কলেজ হচ্ছে, সেখানে শিক্ষক নেই। এসব কলেজ থেকে পাস করা চিকিৎসকদের কাছ থেকে মানুষ ‘কম্প্রোমাইজড’ সেবা পাচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ হেলথ ওয়াচ প্রতি দুই বছর পর স্বাস্থ্যের একটি বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এবারের প্রতিবেদনটি স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে। এ প্রতিবেদন জনস্বাস্থ্যবিদ মো. খায়রুল ইসলামের নামে উৎসর্গ করা হয়েছে। সম্প্রতি প্রয়াত খায়রুল ইসলাম এই প্রতিবেদনের সমন্বয়ক ছিলেন।

হেলথ ওয়াচের অ্যাডভাইজারি গ্রুপের সদস্য হালিদা হানুম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস ও জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ এএম

চিকিৎসার নামে দর–কষাকষি, দুর্নীতির শিকার মানুষ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।