নাগরিক খবর
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা
কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা
কৃষিবিদ হওয়ার আগে
কৃষককে বোঝা
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৬ নভেম্বর ২০২৬

কৃষকের কাছে ফসল শুধু মাঠভরা শস্য নয়। এর সঙ্গে মিশে থাকে মাসের পর মাসের পরিশ্রম, অনিশ্চয়তা, অপেক্ষা আর বুকভরা স্বপ্ন। বীজ বপন থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে থাকে যত্ন, শ্রম আর দুশ্চিন্তা। ভবিষ্যৎ কৃষিবিদ হিসেবে এসব কথা বইয়ে পড়েছি অনেকবার। কিন্তু কৃষকের শ্রমের গভীরতা সত্যিকার অর্থে অনুভব করার সুযোগ তৈরি হয়, যখন নিজের হাতেই ফসল ফলানোর দায়িত্ব নিতে হয়।

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে মাঠপর্যায়ের কাজ। বিভিন্ন কোর্সের ব্যবহারিক শিক্ষা, মাঠ পরিদর্শন, জরিপ ও খামার পরিদর্শনের মাধ্যমে কৃষক ও খামারিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখার পাশাপাশি এসব অভিজ্ঞতা আমাদের কৃষি ও কৃষকের জীবনকে নতুনভাবে চিনতে শেখায়।

‎এমনই একটি অভিজ্ঞতা হয়েছে ‘ফিডস অ্যান্ড ফডার সায়েন্স’ কোর্সের ব্যবহারিক কার্যক্রমে। প্রাণীর পুষ্টির জন্য প্রয়োজনীয় খাদ্য সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি এ কোর্সে আমাদের দলভিত্তিকভাবে ঘাস চাষ করতে হয়েছে। উদ্দেশ্য ছিল পশুখাদ্য হিসেবে ব্যবহৃত ঘাস উৎপাদনের পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করা। কিন্তু মাঠে কাজ করতে গিয়ে আমরা পেয়েছি এর চেয়েও বিস্তৃত এক শিক্ষা।

‎শুরুটা হয়েছিল জমি প্রস্তুত করার মধ্য দিয়ে। মাটি তৈরি করা, আগাছা পরিষ্কার করা, ঘাস লাগানো, প্রয়োজনমতো সার দেওয়া এবং সেচের ব্যবস্থা করা প্রতিটি কাজেই দিতে হয়েছে সময় ও শ্রম। ঘাস লাগিয়েই দায়িত্ব শেষ হয়নি বরং এরপর শুরু হয়েছে তার বেড়ে ওঠার প্রতিটি ধাপে যত্ন নেওয়ার পালা। কখনো জমির অবস্থা দেখতে হয়েছে, কখনো আগাছা পরিষ্কার করতে হয়েছে, আবার কখনো প্রয়োজন অনুযায়ী পানি দিতে হয়েছে। ‎ধীরে ধীরে যখন জমিতে সবুজ ঘাসের বিস্তার বাড়তে শুরু করল, তখন সেটি আর কেবল ব্যবহারিক ক্লাসের একটি কাজ হয়ে থাকেনি। নিজের হাতে লাগানো ঘাসগুলোকে বড় হতে দেখার মধ্যে তৈরি হয়েছিল অন্য রকম এক মায়া। মনে হচ্ছিল নিজের সন্তানের মতো করেই যেন লালন করছি প্রতিটি গাছকে। যে কাজের শুরুতে ছিল কোর্সের দায়িত্ব, সময়ের সঙ্গে সেটিই হয়ে উঠেছিল আন্তরিকতা ও ভালো লাগার অংশ।

‎সেই মুহূর্তে গ্রামবাংলার নবান্ন উৎসবের কথা মনে পড়ছিল। নতুন ফসল ঘরে তোলার পর কৃষকের মুখে যে তৃপ্তির হাসি ফুটে ওঠে, তার সামান্য অনুভূতি যেন আমরাও সেদিন পেয়েছিলাম। নিজেদের উৎপাদনের ফল হাতে পাওয়ার আনন্দ আমাদের ভাবতে শিখিয়েছিল, কৃষকের কাছে ফসল ঘরে তোলার মুহূর্তটি কতটা আবেগের হতে পারে।

তবে আমাদের আনন্দের সঙ্গে কৃষকের বাস্তবতার একটি বড় পার্থক্য রয়েছে। আমাদের কাজটি ছিল নির্দিষ্ট সময়ের ব্যবহারিক শিক্ষা। অন্যদিকে কৃষকের জীবিকা, পরিবারের প্রয়োজন ও ভবিষ্যতের স্বপ্ন অনেকাংশেই নির্ভর করে তাঁর উৎপাদনের ওপর। একটি ফসল উৎপাদনের পেছনে কতটা শ্রম, সময়, যত্ন ও ধৈর্য প্রয়োজন, তা এই অভিজ্ঞতা আমাদের বুঝিয়েছে। ফসলের উৎপাদন কম হলে কিংবা প্রত্যাশিত মূল্য না পেলে তার প্রভাব পড়ে কৃষকের আয় ও জীবনযাত্রায়। আবহাওয়ার অনিশ্চয়তা, রোগবালাই, উৎপাদন উপকরণের দাম, শ্রমিকের মজুরি এবং ফসলের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তা সবকিছু মিলিয়েই কৃষকের প্রতিদিনের বাস্তবতা। এসব বিষয় শুধু পাঠ্যবইয়ের তথ্য থেকে পুরোপুরি উপলব্ধি করা কঠিন। মাঠে সরাসরি কাজ করার অভিজ্ঞতা সেই উপলব্ধিকে আরও গভীর করে তোলে।

ব্যবহারিক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কৃষি উৎপাদনের পদ্ধতি শেখা এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারা। কিন্তু এর পাশাপাশি আমরা যে শিক্ষা পাই, তার মূল্যও কম নয়। আমরা শিখি, কৃষককে শুধু উৎপাদনকারী হিসেবে দেখলে চলবে না, তার শ্রম, অভিজ্ঞতা ও অবদানকে যথাযথ সম্মান জানাতে হবে। কারণ, কৃষির প্রতিটি উৎপাদনের পেছনে থাকে মানুষের নিরলস প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টার কেন্দ্রেই রয়েছেন কৃষক।

‎ভবিষ্যতে কৃষিবিদ হিসেবে আমাদের দায়িত্ব শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন কিংবা উৎপাদন বাড়ানোর পরামর্শ দেওয়ায় সীমাবদ্ধ থাকবে না। কৃষকের বাস্তব সমস্যা বুঝে তাঁর প্রয়োজন ও সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান খুঁজে বের করাও আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের প্রথম শর্ত হলো কৃষকের জীবন, সংগ্রাম ও শ্রমকে কাছ থেকে বোঝা। ঘাস চাষের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে কৃষিকে বুঝতে হলে মাটির কাছাকাছি যেতে হয়। তাঁর শ্রমের মূল্য অনুভব করতে হয়। কৃষকের ঘরে ফসল ওঠার আনন্দ হয়তো আমরা পুরোপুরি অনুভব করতে পারিনি, তবে সেই আনন্দের পেছনের শ্রমকে কিছুটা হলেও চিনতে শিখেছি।

মাঠের এই শিক্ষা হয়তো কোনো পরীক্ষার খাতায় নম্বর হিসেবে লেখা থাকবে না। কিন্তু কৃষকের প্রতি শ্রদ্ধা, তাঁর বাস্তবতা বোঝার চেষ্টা এবং তাঁর পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরিতে এর ভূমিকা থেকে যাবে। ভবিষ্যৎ কৃষিবিদ হয়ে ওঠার পথে এই মানবিক শিক্ষাই আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। যে শিক্ষা মনে করিয়ে দেয় কৃষির উন্নয়ন নিয়ে কাজ করতে হলে প্রথমেই বুঝতে হবে কৃষককে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:৫৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:০০ এএম

কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।