নাগরিক খবর
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
পত্রিকা: 'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'

পত্রিকা
'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'
অনলাইন ডেস্ক:
১৬ নভেম্বর ২০২৬

টাইমস অব বাংলাদেশের আজকের খবর- 22,000 cops under watch over AL links

অর্থাৎ 'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই) রয়েছেন।

এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে বলে পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার পর এই নজরদারি জোরদার করা হয়েছে।

এর আগে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও পরে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুম মুনীরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কারও সঙ্গে পুলিশ সদস্যদের যোগাযোগের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হয়।

প্রথম আলো পত্রিকার প্রথম পাতার খবর- গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার

আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

গোপালগঞ্জে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার পর সেখানকার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার। মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বিজিবি। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।

সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, নিরাপত্তা বাড়িয়ে পরিস্থিতি নজরে রাখছে তারা। বিগত দুই দিনে উচ্চপর্যায়ের দুটি বৈঠকও হয়েছে। সরকারের চিন্তা ধৈর্য ধরে থাকা। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে এবং আওয়ামী লীগ অরাজকতা তৈরি করলে সরকার কঠোর হবে।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, আওয়ামী লীগ দেশের অন্য কোথাও সেভাবে সক্রিয় নেই। তাদের বিক্ষোভ শুধু গোপালগঞ্জকেন্দ্রিক। এসব করে তারা সরকারকে উসকানি দিচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়ার; কিন্তু সরকার সে ফাঁদে পা দেবে না।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকেন্দ্রিক কিছু মিছিল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তারা সীমালঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আজকের পত্রিকার খবর- গোপালগঞ্জে সহিংস আওয়ামী লীগ, কঠোর অবস্থানে সরকার

গোপালগঞ্জ শহরে গতকাল রোববার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাপক সহিংসতা ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সও ভাঙচুর করা হয়। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।

একই দিন টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সহিংসতার ঘটনায় গোপালগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার এবং পুলিশ সুপারকে অন্য জেলায় বদলি করেছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে সরকারের ঘনিষ্ঠ সূত্র।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার নিরাপত্তায় ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পাশাপাশি বিজিবির ১৫০ সদস্যও দায়িত্ব পালন করছেন।

এদিকে টুঙ্গিপাড়ার বাইরে পিরোজপুরের নাজিরপুরেও বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে সিলেট ও গাজীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।

অন্যদিকে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

দেশ রূপান্তর পত্রিকার খবর - নভেম্বর-ডিসেম্বরজুড়ে নাশকতার ছক

গোয়েন্দা সংস্থার আশঙ্কা, চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে নাশকতা ও সহিংস কর্মসূচির পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশ-বিদেশে পলাতক নেতাকর্মীরাও এতে জড়িত। ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করাই তাদের মূল লক্ষ্য বলে মনে করছেন গোয়েন্দারা।

সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশের বিভিন্ন পর্যায়ে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান এবং তল্লাশি জোরদার করা হয়েছে।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও গ্রুপের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। আইজিপি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং দেশের সব সীমান্তবর্তী জেলায় পুলিশকে বিশেষ নজরদারি বাড়াতে বলা হয়েছে।

নয়া দিগন্ত পত্রিকার খবর- সীমান্তে জড়ো হওয়ার পরিকল্পনা কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের

ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের মধ্যে নতুন রাজনৈতিক পরিকল্পনা চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা অনিশ্চিত বিবেচনায় নিয়ে সীমান্তবর্তী একটি জেলায় বিপুলসংখ্যক নেতা-কর্মীকে জড়ো করার পরিকল্পনা করছেন ভারতে অবস্থানরত দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরকারের ওপর চাপ তৈরির লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে।

পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য তারিখ হিসেবে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে বিবেচনা করা হচ্ছে। ওই দিন কর্মসূচি আয়োজন সম্ভব না হলে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে বিকল্প তারিখ হিসেবে রাখা হয়েছে।

যশোর-ঝিনাইদহ এবং সিলেট সীমান্তের ওপারে নেতা-কর্মীদের জড়ো করার বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ে কাজ চলছে। তবে কোন সীমান্তবর্তী জেলায় বেশি লোকসমাগম সম্ভব, তা নিয়ে দলটির নেতারা হিসাব-নিকাশ করছেন। এ বিষয়ে এখনো তৃণমূল পর্যায়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম- আইসিজেতে রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা

সাত বছরের বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার। এই রায়ের জন্য অধীর আগ্রহে আছেন উখিয়া-টেকনাফ ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গারা।

রায় রোহিঙ্গাদের পক্ষে এলে নতুন করে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা। এই রায় ঘিরে এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে বিশেষ প্রস্তুতি। কেউ রাখছেন রোজা, কেউ করছেন পবিত্র কোরআন খতম, আবার কেউ নফল ইবাদতে সৃষ্টিকর্তার কাছে ন্যায়বিচার প্রার্থনা করছেন।

আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন ও অন্যায়ের যথাযথ বিচার হবে।

আর এই রায়ের মধ্য দিয়ে তাঁদের নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হবে। রোহিঙ্গারা বলছেন, তাঁদের কাছে এটি সাধারণ কোনো মামলার রায় নয়, এর সঙ্গে জড়িত তাঁদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার, নিরাপত্তা, নাগরিকত্ব ও হারানো মর্যাদা ফিরে পাওয়া। একই সঙ্গে গণহত্যার বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইনের কার্যকারিতারও পরীক্ষা।

নিউ এইজ পত্রিকার খবর - Many doctors get up to 50pc of medical test fees in commission: report

অর্থাৎ চিকিৎসা পরীক্ষার ফি থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ কমিশন পান অনেক চিকিৎসক: প্রতিবেদন

বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে অনেক চিকিৎসক বছরে আনুমানিক ১ হাজার ৮৬১ কোটি টাকা কমিশন পান। পরীক্ষার ফি থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া হয় চিকিৎসকদের।

বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক সুবিধার এই ব্যবস্থা চিকিৎসাসেবায় একটি 'কমিশননির্ভর চক্র' তৈরি করেছে, যেখানে রোগীর প্রয়োজনের চেয়ে চিকিৎসকের আর্থিক স্বার্থ প্রাধান্য পেতে পারে।

রোববার ঢাকায় প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের মোট স্বাস্থ্যসেবা ব্যয়ের ৭৩ শতাংশই মানুষ নিজের পকেট থেকে বহন করে। এতে অনেক পরিবারকে চিকিৎসার খরচ মেটাতে সম্পত্তি বিক্রি, সঞ্চয় শেষ কিংবা ঋণ করতে হয়।

সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, মোট স্বাস্থ্য ব্যয়ের ২৭ দশমিক ২৫ শতাংশ ব্যয় হয় রোগ নির্ণয় বা ডায়াগনস্টিক পরীক্ষায়।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Turf wars among 9 gangs turn Khulna deadly

অর্থাৎ খুলনায় ৯ অপরাধী গোষ্ঠীর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বাড়ছে সহিংসতা

খুলনায় সক্রিয় নয়টি অপরাধী গোষ্ঠী মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তারের লড়াইয়ে জড়িয়েছে। এসব গোষ্ঠীর বিরোধ প্রায়ই সংঘর্ষ ও প্রাণঘাতী সহিংসতায় রূপ নিচ্ছে। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। তারা বেকার তরুণ ও কিশোরদের দলে ভেড়াচ্ছে এবং নিজেদের নেটওয়ার্ক বিস্তৃত করছে।

সক্রিয় নয়টি গোষ্ঠীর মধ্যে রয়েছে গ্রেনেড বাবুর বি কোম্পানি, শেখ পলাশ, নুর আজিম, আশিক বাহিনী, হুমা বাহিনী, টেংকি শাওন, আরমান শেখ, শাকিল শেখ ও নাসিম গ্রুপ। অঞ্চলভিত্তিক প্রভাব থাকলেও অনেক ক্ষেত্রে তাদের বিচরণক্ষেত্র একে অপরের সঙ্গে মিলে যায়।

যুগান্তর পত্রিকার খবর - ভোলার নতুন গ্যাসকূপে দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট

ভোলায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানির (বাপেক্স) তত্ত্বাবধানে আরও একটি গ্যাসকূপের খননকাজ শেষ হয়েছে। কূপটির নাম ভোলা নর্থ-৩। রোববার সকালে গ্যাসের মজুত পরীক্ষা করতে ড্রিল স্টেম টেস্টের (ডিএসটি) জন্য আগুন প্রজ্বালন করা হয়েছে। এটি ভোলার দশম গ্যাসকূপ।

প্রকৌশলীরা সকাল ৮টা ২০ মিনিটে এ কূপের ডিএসটি শুরু করেন। কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন প্রকল্প পরিচালক ও বাপেক্সের মহাব্যবস্থাপক প্রকৌশলী আহসানুল আমিন।

এর আগে ৯ সেপ্টেম্বর কূপটির খনন কাজ শুরু হয়। ২২ অক্টোবর খনন কাজ শেষ হয়। ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন করা হয়। এবারই প্রথম ভোলা অঞ্চলে খনন কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক। এর আগে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম জেলায় সাতটি কূপ খনন করে।

বণিক বার্তা পত্রিকার মূল শিরোনাম- শীতের আগেই বিদ্যুৎ উৎপাদন নেমেছে ৯ হাজার মেগাওয়াটে

শীতের প্রভাব শুরু হওয়ায় দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমতে শুরু করেছে। গত দুই দিনে ভোরের দিকে কোনো কোনো ঘণ্টায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ৯ হাজার মেগাওয়াটের ঘরে নেমে এসেছে। অথচ এক মাস আগেও রাতের শেষভাগে চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট। বর্তমানে দৈনিক গড় বিদ্যুৎ সরবরাহ ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি, যা এক মাস আগে ছিল ১৫ থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। সংশ্লিষ্টদের ধারণা, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা আরও কমবে।

চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ব্যয়বহুল জ্বালানি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন কমিয়ে দিয়েছে। দিনের বেলায় এসব কেন্দ্রের এক থেকে দেড় হাজার মেগাওয়াট সক্ষমতা ব্যবহার করা হলেও মধ্যরাত ও ভোরের দিকে উৎপাদন বন্ধ থাকছে। তবে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলায় তেলভিত্তিক কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখা সম্ভব হচ্ছে না। ফলে চাহিদা কমলেও বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও কেন্দ্র ভাড়ার চাপ থাকছে।

বিপিডিবির কর্মকর্তাদের মতে, শীতের কারণে ইতিমধ্যে বিদ্যুতের চাহিদা দুই থেকে তিন হাজার মেগাওয়াট কমেছে। শীতকালে এসি ও বৈদ্যুতিক পাখার ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদার বড় একটি অংশ, অর্থাৎ 'কুলিং লোড' কমে আসে। বিপিডিবির সদস্য (উৎপাদন) মো. জহরুল ইসলাম জানান, গ্রামাঞ্চলে শীত শুরু হওয়া এবং রাজধানীতেও এসি ও পাখার ব্যবহার কমে আসায় বিদ্যুতের চাহিদা কমছে।

মানবজমিন পত্রিকার খবর - সব বিমানবন্দরে হাই এলার্ট, ঝুঁকিতে নিরাপত্তা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড উদ্ধারের ঘটনায় দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এসব ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে।

গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়। পরে গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। একই সপ্তাহে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ককটেলগুলো এক্সপ্রেসওয়ে থেকে ছোড়া হয়েছিল। এদিকে শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক চালুর প্রস্তুতি চলার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি উদ্বোধন কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিমানবন্দরের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:৫৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ এএম

পত্রিকা: 'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।