নাগরিক খবর
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ

কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ,
খেলাপি সাড়ে ৩ গুণ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৬ নভেম্বর ২০২৬

গত এক দশকে দেশে কৃষিঋণ দ্বিগুণের বেশি বেড়েছে। তবে ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণও। এক দশকের ব্যবধানে কৃষি খাতে ঋণ যতটা বেড়েছে, তার চেয়ে বেশি বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ।

২০১৬-১৭ অর্থবছরে দেশের বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা। সর্বশেষ গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকায়। আর ২০২৬–২৭ অর্থবছরে কৃষি খাতের বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ২৪০ কোটি টাকা। গত অর্থবছর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায়। অর্থাৎ এক দশকের ব্যবধানে কৃষিঋণ বেড়েছে দ্বিগুণ। আর কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণের বেশি।

বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে এক দশকের কৃষিঋণের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) চিত্রও তুলে ধরা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি খাতে ঋণ বিতরণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ১১ হাজার ১৩১ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে বিভিন্ন ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ হাজার ৭৯০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ২ হাজার ৩৪১ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিতরণ করা কৃষিঋণের মধ্যে ১০ হাজার ৮৩৬ কোটি টাকা বিতরণ করেছে ৫৮টি ব্যাংক মিলে; আর বিআরডিবি বিতরণ করেছে ২৯৪ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রথম তিন মাসে ৫৮টি ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার কোটি টাকা; কিন্তু বিতরণ হয়েছে ১১ হাজার ১৩১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৮ শতাংশ।

ঋণ বিতরণে শীর্ষে কারাবাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি কৃষিঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ সময়ে ব্যাংকটি প্রায় ২ হাজার ৪৪৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি বিতরণ করেছে প্রায় ৮৮৮ কোটি টাকা। তৃতীয় অবস্থানে ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বিশেষায়িত ব্যাংকটি বিতরণ করেছে ৭৬৮ কোটি টাকা। কৃষিঋণ বিতরণে শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় এরপর রয়েছে যথাক্রমে সিটি ব্যাংক (৫৩৩ কোটি টাকা), পূবালী ব্যাংক (৪৮২ কোটি টাকা), সোনালী ব্যাংক (৪৫৭ কোটি টাকা), ব্র্যাক ব্যাংক (৪২৬ কোটি টাকা), ইউসিবি (৪১৪ কোটি টাকা), বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (৩৯৮ কোটি টাকা) এবং প্রাইম ব্যাংক (৩১৫ কোটি টাকা)।

ফসল উৎপাদনে অর্ধেক ঋণচলতি অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংকগুলোর বিতরণ করা কৃষিঋণের সবচেয়ে বড় অংশ পেয়েছে ফসল উৎপাদন খাত। এ খাতে তিন মাসে প্রায় ৫ হাজার ৭০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৪৭ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ঋণ পেয়েছে প্রাণিসম্পদ ও পোলট্রি খাত। এ খাতে বিতরণ করা হয়েছে ৩ হাজার ২৫৩ কোটি টাকা, যা মোট ঋণের ৩০ শতাংশ। মৎস্য খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১ হাজার ৩৮৮ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ১৩ শতাংশ। এ ছাড়া অকৃষি পল্লি খাতে ১ হাজার ৩ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকগুলো। এর মধ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ৪১৯ কোটি টাকা এবং অন্যান্য গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ডে ৫৮৪ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

সেচ ও কৃষি সরঞ্জাম খাতে ঋণ বিতরণ তুলনামূলক কম। এ দুই খাত মিলিয়ে বিতরণ হয়েছে ৯১ কোটি টাকা। এর মধ্যে সেচ সরঞ্জাম খাতে ৪৬ কোটি এবং কৃষি সরঞ্জাম খাতে ৪৫ কোটি টাকা গেছে। এ ছাড়া শস্য সংরক্ষণ ও বিপণন খাতে ঋণ বিতরণ হয়েছে ৩১ কোটি টাকা।

এদিকে ব্যাংকের বাইরে বিআরডিবির মাধ্যমে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২৯৪ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০১ কোটি টাকা। সেই হিসাবে প্রতিষ্ঠানটির মাধ্যমে ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের চেয়ে ২ শতাংশ কমেছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০২:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০২:৩০ পিএম

কৃষিঋণ বিতরণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি সাড়ে ৩ গুণ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।