নাগরিক খবর
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
প্যারালাল ইউনিভার্স
প্যারালাল ইউনিভার্স
প্যারালাল ইউনিভার্স
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৬ নভেম্বর ২০২৬

মহাবিশ্বের কোথাও হয়তো এমন একটা সমান্তরাল জগৎ আছে, যেখানে প্রতিদিন সকাল সাতটায় একদল মানুষকে বাধ্যতামূলকভাবে এক রহস্যময় গেট দিয়ে প্রবেশ করতে হয়। সেখানে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এই অভিযাত্রীদের চোখে–মুখে থাকে যুদ্ধজয়ের ক্লান্তি আর হাতে থাকে ভারী সব নথিপত্র। অবিশ্বাস্য মনে হলেও এই মহাবিশ্বের অস্তিত্ব ঠিক আমাদের এই পঞ্চগড়েই! আর সেই অর্ধেক ঘুমন্ত চোখে যুদ্ধজয়ী সৈনিকটি আসলে আমি। প্রতিদিন সকাল সাতটায় যখন বোদা পাইলট গার্লস স্কুলের লোহার গেট দিয়ে ঢুকি, তখন আমার মনে হয় আমি এক অদ্ভুত ‘প্যারালাল ইউনিভার্সে’ ঢুকে পড়েছি।

এই জগতে ক্লাসের চার দেয়ালের ভেতর আমাদের একটা দারুণ গোপন অভিযান চলে। হায়ার ম্যাথ বা ফিজিকসের ক্লাসে যখন স্যার বোর্ডের ওপর খটমটে সব সমীকরণ নিয়ে মহাযুদ্ধ করেন, আমরা তখন বেঞ্চের নিচে বিশাল বই খাড়া করে তার আড়ালে লুকিয়ে পড়ি ‘কিশোর আলো’! ফিজিকসের গতির চেয়ে তখন কিআর রহস্যের গতি আমাদের বেশি টানে। হঠাৎ স্যার সামনে চলে এলে আমরা এমন সিরিয়াস মুখ করে হায়ার ম্যাথ বইয়ের দিকে তাকিয়ে থাকি, যেন ওই একটা ইকুয়েশন সলভ করলেই আজ পৃথিবী উদ্ধার হয়ে যাবে। এই যে ধরা পড়ার ভয় আর লুকিয়ে পড়ার আনন্দ—এই ‘কিআ-বিপ্লব’ কি আর কোথাও পাব?

.বাবার স্কুটি নষ্ট হওয়ায় যে বিপদে পড়েছিলাম.সকাল ১০টায় যখন টিফিনের ঘণ্টা বাজে, তখন আমাদের সেই সমান্তরাল জগৎটা ক্লাসরুম থেকে পেরিয়ে জলপাইতলায় আস্তানা ছাড়ে। কৃষ্ণচূড়া আর আমগাছের নিচের সেই আড্ডা তখন রীতিমতো গসিপ সম্মেলনে রূপ নেয়। তবে দুপুর ১২টায় যখন ছুটির ঘণ্টা বাজে, তখনই শুরু হয় দিনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ পর্ব। আমাদের মর্নিং শিফটের ক্লাস শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় দুই শিফটের সেই বিশাল যৌথ অ্যাসেম্বলি। রোদের মধ্যে একদম ‘স্ট্যাচু’ হয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে মকারি বা নড়ার কোনো উপায় নেই। হেড মিসট্রেসের সেই শান্ত চাউনি এড়ানো আমাদের সাধ্য কার!

অ্যাসেম্বলি শেষ হতেই বাড়ি ফেরার পালা। বাসায় ঢোকার পর শুরু হয় ঘরোয়া পর্ব। মা মনে হয় সারা দিন ওত পেতে থাকেন—কখন আমি ফিরব আর ওনার কাছে স্কুলের সব ‘ব্রেকিং নিউজ’ দেব। তবে স্কুল থেকে ফিরে বাবাকে পাই না, কারণ বাবা নিজেও তখন তাঁর প্রাইমারি স্কুলে শিক্ষকতায় ব্যস্ত। বাবার সঙ্গে আমার দেখা হয় সেই বিকেলে, তাঁর স্কুল ছুটি হওয়ার পর। তখন বাবার সামনে গেলেই আমি আবারও আমার সেই সমান্তরাল সত্তায় ফিরে যাই—খুব ‘আইডিয়াল স্টুডেন্ট’ হওয়ার অভিনয় করি। বাবার কোনো চশমা নেই, কিন্তু ওনার সেই শান্ত চাহনিটাই যথেষ্ট আমাকে পড়ার টেবিলে ফেরাতে। বাবা যখন ধীরস্থিরভাবে জিজ্ঞেস করেন, ‘পড়া কত দূর মা?’ আমি খুব সিরিয়াস মুখে বলি, ‘বাবা, বইয়ের ভেতর আজ যা পড়েছি, তা সারা জীবন মনে থাকবে!’ (মনে মনে বলি, সেটা হায়ার ম্যাথ নয়, কিআর গল্প!)

.কোক রহস্য.বাড়ির আসল এন্টারটেইনমেন্ট হলো ছোট ভাই হৃষিকেশ। ওর প্রধান কাজ হলো আমার ব্যাগ থেকে প্রিয় কলম বা কিশোর আলোটা ‘হাইজ্যাক’ করা। ও নিজেকে মনে হয় বড় গোয়েন্দা ভাবে, কারণ আমি জিনিস লুকিয়ে রাখলেও ও ঠিক খুঁজে বের করবেই।

শহরের এই চার দেয়ালের গণ্ডিতে আমাদের স্কুলটা হয়তো ছোট, কিন্তু এই সাতসকালের প্যারা, বন্ধুদের সঙ্গে সেই জলপাইতলার আড্ডা, আর শিক্ষকদের কড়া শাসনের আড়ালে থাকা অঢেল ভালোবাসাটা আমি বড্ড বেশি মিস করব। স্কুল ছাড়ার কথা ভাবলে একটু-আধটু মন খারাপ হয় ঠিকই, কিন্তু আমরা তো ‘আমরা সবাই রাজা’—এই রাজত্বের স্মৃতি কি আর এত সহজে ম্লান হয়?

লেখক: নবম শ্রেণি, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড়.রান্নাঘরে বানর

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম

প্যারালাল ইউনিভার্স

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।