নাগরিক খবর
ই-পেপার
১৬ নভেম্বর ২০২৬
সোমবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট
সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৬ নভেম্বর ২০২৬

আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

.আজ সোমবার রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।

.বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হবে।

.এর আগে আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক
আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

.আজ সোমবার রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।

.বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হবে।

.এর আগে আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।