নাগরিক খবর
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
‘পায়ে ব্যথা’য় আগেরবার আদালতে আসেননি পরীমনি, অভিযোগ গঠনের শুনানি আজ

‘পায়ে ব্যথা’য় আগেরবার আদালতে আসেননি
পরীমনি, অভিযোগ গঠনের শুনানি আজ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৭ নভেম্বর ২০২৬

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য রয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত ১০–এ এই শুনানি হবে। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরীমনির উপস্থিতিতে অভিযোগ গঠন বিষয়ে আজ শুনানি হবে।

.‘পায়ে ব্যথা’র কারণে আদালতে আসেননি পরীমনি, পেছাল অভিযোগ গঠনের শুনানি.গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু সেদিন পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করেন আদালত।

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। তখন র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বনানী থানায় র‍্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

.পরীমনির বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে .মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠনের আদেশ দেন বিচারিক আদালত। অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু কবীর হোসেন হাওলাদার।

অভিযোগ গঠনের পর মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট। মামলায় আবার অভিযোগ গঠন করার বিষয়ে আদেশ আসে।

.মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ এএম

‘পায়ে ব্যথা’য় আগেরবার আদালতে আসেননি পরীমনি, অভিযোগ গঠনের শুনানি আজ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।