নাগরিক খবর
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
৩০ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ

৩০ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে
মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৭ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে পিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ নিতে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কেউ আসেননি। প্রায় ৩০ ঘণ্টা ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে তাঁর মরদেহ। স্বজনেরা মরদেহ নিতে না এলে আইন অনুযায়ী আজকের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মেহেদী হাসানের বাড়ি ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী নিজেও যুবলীগের কর্মী ছিলেন।

গত রোববার সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই সময় নিজের ছোট মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মেয়ের সামনেই তাঁকে হত্যা করা হয়।

সুরুজ জামান হত্যাকাণ্ডের পর রোববার দিবাগত রাত একটার দিকে মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি পুড়িয়ে দেওয়ার ঘটনা দেখতে মেহেদী সেখানে গেলে উত্তেজিত লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, গতকাল সোমবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী মেহেদীকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এরপর গতকাল ভোর থেকে হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে মেহেদীর মরদেহ। গতকাল বাদ জোহর সুরুজ জামানের মরদেহের দাফন হলেও আজ সকাল ১০টা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে স্বজনদের কেউ আসেননি।

হাসপাতালটিতে লাশ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্য আমিনুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যার পর মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন লাশঘরে এসেছিলেন। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছিলেন। তাঁদের থানায় যেতে বলা হয়েছিল, কিন্তু তাঁরা যাননি।

আমিনুল ইসলামের দাবি, ওই তিনজনের কেউ নিজেদের মুঠোফোন নম্বরও দেননি, এমনকি নাম-পরিচয়ও জানাননি। তাঁরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন না। এ অবস্থায় মরদেহ লাশঘরেই আছে। এ বিষয়ে আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে।

স্বজনেরা মরদেহ নিতে না এলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, মেহেদীর মরদেহ নিতে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পুলিশ। তাদের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে।

এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুনের ঘটনায় আজ সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে আবেদন নিয়ে এলেই মামলা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকও করা হয়নি।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ০১:০৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম

৩০ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।