নাগরিক খবর
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
কম ঘুমিয়েও ক্লান্তি নেই, এই বিশেষ ক্ষমতা কি আপনারও আছে?

কম ঘুমিয়েও ক্লান্তি নেই, এই
বিশেষ ক্ষমতা কি আপনারও আছে?
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৭ নভেম্বর ২০২৬

সারা রাত ঘুমানোর পরও সকালে ঘুম ঘুম ভাব কাটতে চায় না অনেকের। আবার কেউ কেউ মাত্র চার-পাঁচ ঘণ্টা ঘুমিয়েই দিব্যি সতেজ থাকেন। সকালে উঠে ব্যায়াম করছেন, পোষা প্রাণীকে নিয়ে হাঁটছেন, এমনকি দিনের কাজও শুরু করছেন অন্যদের চেয়ে অনেক আগে। বিষয়টি কি শুধু অভ্যাসের, নাকি এর পেছনে রয়েছে জিনের খেলা?

বিজ্ঞানের ভাষায় এমন কিছু মানুষকে বলা হয় ‘ন্যাচারাল শর্ট স্লিপার’। অর্থাৎ যাঁদের স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় কম ঘুমের প্রয়োজন হয়। তবে কম ঘুমিয়েও সতেজ থাকা আর ঘুমের অভাবে শরীরকে অভ্যস্ত করে তোলা এক বিষয় নয়। গবেষকেরা বলছেন, এই দুইয়ের পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি।

মাত্র পাঁচ ঘণ্টা ঘুমিয়েও কর্মচঞ্চল!যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজির অধ্যাপক আইমি পিউ বার্নার্ডের কথাই ধরা যাক। দীর্ঘদিন ধরেই তাঁর ঘুমের প্রয়োজন অন্যদের তুলনায় কম। সাধারণত রাত ১০টার দিকে ঘুমাতে যান, ভোর সাড়ে চারটার দিকে ঘুম ভেঙে যায়। কখনো ঘুম আসতে দেরি হলে তাঁর ঘুমের সময় পাঁচ ঘণ্টায়ও নেমে আসে। অথচ পরদিন সকালে নিজেকে বেশ সতেজ অনুভব করেন তিনি।

ঘুম থেকে উঠে কুকুরকে নিয়ে হাঁটতে বের হন, এক ঘণ্টা শরীরচর্চা করেন। সকাল আটটার আগেই দেড় ঘণ্টার কাজও শেষ করে ফেলেন। তাঁর পরিবারের কয়েকজন সদস্যের ঘুমের ধরনও অনেকটা একই রকম।

সাধারণত ২৬ থেকে ৬৪ বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। তাহলে বার্নার্ডের মতো কেউ কেউ এত কম ঘুমিয়েও কীভাবে স্বাভাবিক জীবনযাপন করেন?

কম ঘুমের পেছনে থাকতে পারে জিনের প্রভাব২০১৯ সালে বার্নার্ড জানতে পারেন, তাঁর কম ঘুমের পেছনে রয়েছে একটি বিশেষ জিনগত বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর একদল গবেষক মানুষের ঘুমের সময়ের সঙ্গে সম্পর্কিত একটি জিনগত পরিবর্তন শনাক্ত করেছিলেন। এই পরিবর্তন যাঁদের শরীরে থাকে, তাঁরা সাধারণ সময়েই ঘুমাতে যান, কিন্তু অন্যদের তুলনায় অনেক আগে ঘুম থেকে উঠে পড়েন। তাঁদের ঘুমের সময় সাধারণত চার থেকে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে।

গবেষকদের কাছে রক্তের নমুনা পাঠানোর পর বার্নার্ড জানতে পারেন, তিনিও এই বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। এই বিরল ও বংশগত অবস্থার নাম ‘ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ’ (FNSS)। পরবর্তী সময়ে গবেষকেরা এর সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি জিনগত পরিবর্তন শনাক্ত করেছেন।

তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই বৈশিষ্ট্য থাকা ব্যক্তিরা কম ঘুমিয়েও অনেক ক্ষেত্রে ক্লান্তি বা ঘুমের ঘাটতির সাধারণ সমস্যাগুলো অনুভব করেন না। কেন এমন হয়, তা নিয়ে এখনো গবেষণা চলছে।

কম ঘুমিয়েও স্মৃতিশক্তি অটুট থাকে?গবেষণায় এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে, FNSS-এর সঙ্গে সম্পর্কিত জিনগত পরিবর্তন শুধু ঘুমের সময় কমায় না, বরং কম ঘুমের কিছু নেতিবাচক প্রভাব থেকেও সুরক্ষা দিতে পারে।

২০১৯ সালের একটি পরীক্ষায় গবেষকেরা ইঁদুরের শরীরে FNSS-এর সঙ্গে সম্পর্কিত একটি জিনগত পরিবর্তন ঘটিয়েছিলেন। দেখা যায়, পরিবর্তিত বৈশিষ্ট্যের ইঁদুরগুলো তুলনামূলক কম ঘুমালেও স্মৃতিশক্তির ঘাটতি থেকে অনেকটা সুরক্ষিত ছিল। অন্য একটি পরীক্ষায় তাদের আলঝেইমারসের মতো রোগের ঝুঁকিও কম দেখা যায়।

২০১৪ সালে যমজ দুই ভাইয়ের ওপর করা আরেকটি গবেষণায়ও পাওয়া যায় চমকপ্রদ তথ্য। তাঁদের একজনের শরীরে ছিল কম ঘুমের সঙ্গে সম্পর্কিত জিনগত পরিবর্তন, অন্যজনের ছিল না। দেখা যায়, জিনগত বৈশিষ্ট্য থাকা ভাইটি নিয়মিত তাঁর যমজ ভাইয়ের চেয়ে প্রায় এক ঘণ্টা কম ঘুমাতেন। এমনকি দুজনকে টানা ৩৮ ঘণ্টা জাগিয়ে রাখার পরীক্ষায় কম ঘুমের বৈশিষ্ট্য থাকা ভাইটির কর্মক্ষমতায় ভুল হওয়ার হার ছিল অন্য ভাইয়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম।

গবেষকদের ধারণা, কম সময় ঘুমালেও তাঁদের গভীর ঘুমের পরিমাণ প্রায় সমান থাকতে পারে। ফলে অল্প সময়ের ঘুম থেকেও তাঁরা তুলনামূলক বেশি উপকার পেতে পারেন।

ঘুমের সময়ের ওপর কতটা প্রভাব ফেলে জিন?শুধু FNSS নয়, মানুষের ঘুমের সময় নির্ধারণে আরও অনেক সাধারণ জিনগত বৈশিষ্ট্য ভূমিকা রাখে। গবেষকদের অনুমান, ঘুমের সময়ের পার্থক্যের প্রায় ৩০ থেকে ৬৫ শতাংশের সঙ্গে জিনগত বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে।

প্রায় ছয় লাখ ৫০ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করে একটি নতুন গবেষণায় ঘুমের সময়ের সঙ্গে সম্পর্কিত জিনোমের প্রায় ২৪৪টি অংশ শনাক্ত করা হয়েছে। তবে গবেষণাটি এখনো প্রকাশিত হয়নি; প্রাথমিক গবেষণা হিসেবে রয়েছে।

প্রতিটি জিনগত পরিবর্তনের প্রভাব খুব সামান্য। কোনো একটি পরিবর্তনের কারণে ঘুমের সময়ের পার্থক্য হতে পারে মাত্র এক মিনিটের মতো। তবে একাধিক পরিবর্তনের সম্মিলিত প্রভাবে একজন মানুষের ঘুমের সময় অন্যজনের তুলনায় প্রায় ২০ মিনিট কম-বেশি হতে পারে।

অর্থাৎ, কারও ঘুমের প্রয়োজন তুলনামূলক কম হওয়ার পেছনে একাধিক জিনগত বৈশিষ্ট্য একসঙ্গে কাজ করতে পারে।

কম ঘুম মানেই কি বাড়তি সুবিধা?এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কতা। জন্মগতভাবে কম ঘুমের প্রবণতা থাকা মানেই যে শরীর সব ধরনের নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত থাকবে, তা নয়।

গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় কম হওয়ার সঙ্গে সম্পর্কিত কিছু সাধারণ জিনগত বৈশিষ্ট্যের আবার অনিদ্রা, ক্লান্তি এবং বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সম্পর্কও রয়েছে। এর মধ্যে আছে ADHD, বিষণ্নতার উপসর্গ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি।

অবশ্য এই সম্পর্কের অর্থ এমন নয় যে কম ঘুম সরাসরি এসব সমস্যার কারণ। বরং জিনগত বৈশিষ্ট্য, ঘুমের ধরন এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে জটিল সম্পর্ক থাকতে পারে। তাই কম ঘুমের প্রবণতা থাকলেই সেটিকে শরীরের জন্য বিশেষ সুবিধা হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না।

নিজেকে সতেজ মনে হলেই কি ঘুম যথেষ্ট হচ্ছে?সবচেয়ে বড় সমস্যা হলো, ঘুমের ঘাটতি থাকলেও অনেক সময় মানুষ নিজের কর্মক্ষমতার অবনতি বুঝতে পারেন না।

একটি গবেষণায় সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতি রাতে মাত্র চার থেকে ছয় ঘণ্টা বিছানায় থাকার সুযোগ দেওয়া হয়েছিল। দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের বিভিন্ন জ্ঞানীয় পরীক্ষায় পারফরম্যান্স ক্রমাগত খারাপ হচ্ছিল। অথচ দুই সপ্তাহ পরও অংশগ্রহণকারীরা নিজেদের ঘুম ঘুম ভাবকে খুব সামান্য বলে মনে করছিলেন।

অর্থাৎ, ঘুমের অভাবে কাজের দক্ষতা কমে গেলেও নিজের কাছে বিষয়টি সব সময় স্পষ্ট হয় না। বরং শরীর ধীরে ধীরে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে বলে মনে হতে পারে।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ঘুম ও কর্মক্ষমতা গবেষক হ্যান্স ভ্যান ডংগেনের মতে, দীর্ঘদিন কম ঘুমের ফলে মানুষের কর্মক্ষমতা ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু একই সঙ্গে সেই ক্ষতি সম্পর্কে নিজের সচেতনতাও কমে যেতে পারে।

ঘুমের সময় কমানোর চেষ্টা নয়, প্রয়োজন নিজের শরীরকে বোঝাকম ঘুমের জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণার একটি বড় লক্ষ্য হলো, কেন কেউ কেউ অল্প ঘুমিয়েও স্বাভাবিক থাকতে পারেন, তা বোঝা। ভবিষ্যতে এই গবেষণা ঘুমের সমস্যা মোকাবিলা কিংবা ঘুমের ঘাটতির নেতিবাচক প্রভাব কমানোর নতুন চিকিৎসাপদ্ধতি তৈরিতেও ভূমিকা রাখতে পারে।

তবে গবেষকেরা এখনই ঘুমের সময় কমানোর কোনো পরামর্শ দিচ্ছেন না। কারণ, শরীরের ওপর কম ঘুমের দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে আরও অনেক কিছু জানা বাকি। শুধু কম ঘুমিয়েও সকালে সতেজ লাগছে বলে ধরে নেওয়া যাবে না যে শরীরের ঘুমের প্রয়োজন কমে গেছে।

তাই অন্য কারও চার-পাঁচ ঘণ্টা ঘুমানোর অভ্যাস দেখে নিজের ঘুমের সময় কমিয়ে ফেলা ঠিক নয়। নিয়মিত পর্যাপ্ত ঘুম, ঘুমের মান এবং দিনের বেলায় নিজের কর্মক্ষমতার দিকে নজর দেওয়া জরুরি।

শেষ পর্যন্ত ঘুমের ক্ষেত্রে কোনো একক নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়। কারও ঘুমের প্রয়োজন একটু বেশি, কারও কম হতে পারে। তবে সত্যিকারের ন্যাচারাল শর্ট স্লিপার হওয়া আর ঘুমের ঘাটতিকে স্বাভাবিক মনে করা এক নয়। নিজের শরীরের প্রয়োজন বুঝতে পারাই সুস্থ থাকার প্রথম শর্ত।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০১:৫৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম

কম ঘুমিয়েও ক্লান্তি নেই, এই বিশেষ ক্ষমতা কি আপনারও আছে?

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।