নাগরিক খবর
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না
জোনায়েদ সাকি
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৮ নভেম্বর ২০২৬

পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরি করলেও জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণপ্রতিরোধের মধ্য দিয়ে যেভাবে তারা উৎখাত হয়েছিল, সেভাবে তাদের অরাজকতাও জনগণ প্রতিরোধ করবে।

মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। ১৭ নভেম্বর ছিল আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।

.জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যের তাগিদ দিয়ে গেছেন মাওলানা ভাসানী। দেশে শান্তি ও গণতন্ত্রকে পূর্ণতা দিতে হলে শ্রমিক-কৃষকসহ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং প্রাণ-প্রকৃতি রক্ষার কথা বলেছেন ভাসানী। তিনি বলেন, মাওলানা ভাসানীর রেখে যাওয়া দিশাগুলো এখনো বাংলাদেশের প্রধান দিশা হিসেবে হাজির আছে।

বাংলাদেশ এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পুনর্গঠনের কালে একদিকে যেমন রাজনৈতিক সংস্কার দরকার, তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্কার দরকার। সবচেয়ে বড় দরকার ন্যূনতম জাতীয় ঐকমত্য। যেটা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গড়ে উঠেছিল। তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকবে; কিন্তু মতপার্থক্য সত্ত্বেও আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রাকে অব্যাহত রাখতে হবে।’

.গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ বলেন, ‘মওলানা ভাসানী তাঁর ফারাক্কা লংমার্চ দিয়ে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম করে গেছেন। আমাদের দাবি, গঙ্গার পানিবণ্টনের জন্য গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে।’

র‍্যালি ও শ্রদ্ধা নিবেদনে আরও অংশ নেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রম খাতবিষয়ক সম্পাদক আলীফ দেওয়ান, ঢাকা উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা, পরিবেশবিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৬:০০ এএম

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।