নাগরিক খবর
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি,
বয়স ১৮ হলেই আবেদন
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২টি ক্যাটাগরিতে সরাসরি মোট ১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না। ২২ নভেম্বর ২০২৬–এ আবেদন শুরু হয়ে চলবে আগামী ২১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পদভিত্তিক বিবরণ, গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী)

১. ব্যক্তিগত সহকারী: ৬টি।

–গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।

–শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি।

–গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।

–শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে। সব পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য) ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে।

আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি কমিশনের নিজস্ব ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালেও পাওয়া যাবে।

–অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: আগামী ২১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।