নাগরিক খবর
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন

সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে
অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৮ নভেম্বর ২০২৬

কারাগারে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনা-নেওয়া করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার এ আবেদন করেন তাঁর আইনজীবী বদিউজ্জামান তপাদার।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন কামরুল ইসলাম।

.রামপুরা-বাড্ডা হত্যাকাণ্ডে জড়িত নন সাবেক মন্ত্রী কামরুল—জেরায় সাক্ষীর এমন জবাবের পর যা ঘটল.শুনানিতে আজ আইনজীবী বদিউজ্জামান তপাদার বলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ। তাঁকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। এ সময় ঝাঁকুনিতে তাঁর শারীরিক জটিলতা তৈরি হয়। সে কারণে তাঁকে অ্যাম্বুলেন্সে করে আনা-নেওয়া করার আবেদন করা হয়েছে।

এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, এখন দেশের অবস্থা ভালো না। তাঁর নিরাপত্তার বিষয় আছে। পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুলেন্সের বিষয়টি বিবেচনা করা হবে।

.আদালত প্রাঙ্গণে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের একবেলা.আইনজীবী বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল কামরুল ইসলাম ক্যানসারে আক্রান্ত। এ ছাড়া তিনি কিছু শারীরিক জটিলতায় ভুগছেন।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম

সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক
সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন

কারাগারে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনা-নেওয়া করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার এ আবেদন করেন তাঁর আইনজীবী বদিউজ্জামান তপাদার।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন কামরুল ইসলাম।

.রামপুরা-বাড্ডা হত্যাকাণ্ডে জড়িত নন সাবেক মন্ত্রী কামরুল—জেরায় সাক্ষীর এমন জবাবের পর যা ঘটল.শুনানিতে আজ আইনজীবী বদিউজ্জামান তপাদার বলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ। তাঁকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। এ সময় ঝাঁকুনিতে তাঁর শারীরিক জটিলতা তৈরি হয়। সে কারণে তাঁকে অ্যাম্বুলেন্সে করে আনা-নেওয়া করার আবেদন করা হয়েছে।

এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, এখন দেশের অবস্থা ভালো না। তাঁর নিরাপত্তার বিষয় আছে। পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুলেন্সের বিষয়টি বিবেচনা করা হবে।

.আদালত প্রাঙ্গণে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের একবেলা.আইনজীবী বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল কামরুল ইসলাম ক্যানসারে আক্রান্ত। এ ছাড়া তিনি কিছু শারীরিক জটিলতায় ভুগছেন।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।