নাগরিক খবর
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
শক্তিশালী পানির তৈরি ব্যাটারি
শক্তিশালী পানির তৈরি ব্যাটারি
শক্তিশালী পানির
তৈরি ব্যাটারি
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৮ নভেম্বর ২০২৬

নিরাপদ ও পরিবেশবান্ধব শক্তির সন্ধানে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষকেরা। পানিভিত্তিক (অ্যাকুয়াস) ব্যাটারির শক্তি ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে একটি নতুন ইলেক্ট্রোলাইট বা রাসায়নিক মাধ্যম আবিষ্কার করেছেন তাঁরা। ঐতিহ্যবাহী লিথিয়াম-আয়ন ব্যাটারির টেকসই বিকল্প হিসেবে এটি বৃহৎ পরিসরে নবায়নযোগ্য শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। গবেষণাটি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।

.বর্তমানে সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য শক্তির সংরক্ষণে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারিতে অগ্নিঝুঁকি এবং কোবাল্টের মতো দুষ্প্রাপ্য খনিজ আহরণের পরিবেশগত সংকট রয়েছে। অন্যদিকে পানিভিত্তিক ব্যাটারি অনেক বেশি নিরাপদ হলেও কম শক্তি ঘনত্বের কারণে বড় পরিসরে এর ব্যবহার সীমিত ছিল।

এই সীমাবদ্ধতা কাটাতে ইউসিএলের গবেষকেরা মূল উপাদান আয়োডিনের কার্যকারিতা বহুগুণ বাড়িয়েছেন। সাধারণত আয়োডিন চার্জিং ও ডিসচার্জিংয়ের সময় দুটি ইলেকট্রন স্থানান্তর করতে পারে। নতুন এই প্রযুক্তিতে গবেষকেরা অণুস্তরের নকশা পরিবর্তনের মাধ্যমে একে চারটিতে উন্নীত করেছেন, যা ব্যাটারির শক্তি সঞ্চয়ের ক্ষমতা কার্যকরভাবে বৃদ্ধি করে। পানীয় মাধ্যমে আয়োডিনের অতিসক্রিয় রূপ নিয়ন্ত্রণে অতীতে ক্ষতিকর ও ব্যয়বহুল হ্যালোজেনযুক্ত ইলেক্ট্রোলাইট ব্যবহার করা হতো। নতুন গবেষণায় গবেষকেরা ক্ষতিকর উপাদান ছাড়াই আণবিক কাঠামোর নিখুঁত বিন্যাসের মাধ্যমে এই সমস্যার সমাধান করেছেন।

.ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে, জিংক-আয়োডিন ব্যাটারিতে এই প্রযুক্তি প্রয়োগ করে হাজার হাজার বার চার্জ ও ডিসচার্জ করার পরও এটি প্রায় সম্পূর্ণ ধারণক্ষমতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। গবেষকদের মতে, ল্যাপটপ বা মুঠোফোনের পাউচ সেল থেকে শুরু করে বিভিন্ন ডিভাইসের কয়েন সেলে এটি সফলভাবে কাজ করে এবং অদূর ভবিষ্যতে এটি অ্যালুমিনিয়াম-আয়োডিন ব্যাটারিতেও উপযোগী হতে পারে।

ইউসিএলের রসায়ন বিভাগের অধ্যাপক ও গবেষণার মূল লেখক গুয়ানজি হে জানান, পানিভিত্তিক ব্যাটারিকে বাণিজ্যিকীকরণের পথে এগিয়ে নিতে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষক দলের মতে, মৌলিক রসায়ন ও প্রকৌশলবিদ্যার সমন্বয়ে শক্তি সঞ্চয়ের দীর্ঘদিনের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

সূত্র: টেক এক্সপ্লোরার

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:০০ পিএম

শক্তিশালী পানির তৈরি ব্যাটারি

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।