নাগরিক খবর
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
সাইবার সুরক্ষা আইনে সমালোচনা ও মানহানির অভিযোগে কারাদণ্ডের বিধান বাতিলের আহ্বান

সাইবার সুরক্ষা আইনে সমালোচনা ও মানহানির
অভিযোগে কারাদণ্ডের বিধান বাতিলের আহ্বান
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৮ নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা আইনে সুস্পষ্ট সংজ্ঞা, বিচারিক তদারকি ও নাগরিকদের সমান আইনি সুরক্ষার দাবি জানিয়েছেন সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে সমালোচনা, মানহানি ও কথিত অপতথ্য ছড়ানোর অভিযোগে কারাদণ্ডের বিধান বাতিলের আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, অস্পষ্ট আইনি বিধান অপপ্রয়োগের সুযোগ তৈরি করে এবং ভিন্নমত দমনের হাতিয়ার হয়ে উঠতে পারে।

আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এ বৈঠকের আয়োজন করে।

.মানবাধিকারকর্মী ও গুম-সংক্রান্ত কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন বলেন, অতীতের বিভিন্ন সাইবার আইন সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে; বরং ক্ষমতাসীনদের সমালোচনা থেকে রক্ষা করার সুযোগ তৈরি করেছে। ব্যক্তিগত ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার মতো ঘটনায় দ্রুত আইনি প্রতিকার নিশ্চিত করতে না পারলে সাইবার সুরক্ষা আইনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন থেকে যায়।

নিবন্ধিত গণমাধ্যমের বাইরের ব্লগার, মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকদেরও সমান আইনি সুরক্ষা দেওয়ার ওপর জোর দেন নূর খান। অন্যথায় নাগরিকদের মধ্যে বৈষম্য তৈরি হবে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের মাধ্যমে হয়রানির ঝুঁকি বাড়বে বলে তিনি মনে করেন।

.দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, সাইবার আইনে একদিকে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, অন্যদিকে পরিকল্পিত মিথ্যা তথ্য ও মানহানিকর প্রচারণার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা এবং সহিংসতা উসকে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, সমালোচনা নাগরিকের মৌলিক অধিকার এবং কেউ সমালোচনার ঊর্ধ্বে নন। তবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করার সুযোগও থাকা উচিত নয়। মানহানির অভিযোগে কারাদণ্ডের পরিবর্তে আর্থিক জরিমানার বিধান রাখার পক্ষে মত দেন তিনি।

বৈঠকে ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, সাইবার আইন হওয়া উচিত ব্যক্তিগত তথ্য, ইলেকট্রনিক ডিভাইস ও আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য; রাজনৈতিক নেতাদের সমালোচনা করায় নাগরিকদের শাস্তি দেওয়ার জন্য নয়। তিনি বলেন, আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলার ব্যবস্থা থাকতে পারে, কিন্তু এ কারণে কাউকে কারাগারে পাঠানো উচিত নয়। মানহানির অভিযোগের ক্ষেত্রে ফৌজদারি শাস্তির পরিবর্তে দেওয়ানি আইনে প্রতিকারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

.বৈঠকে এইচআরএসএসের পক্ষ থেকে একটি প্রতিবেদন তুলে ধরা হয়। এতে জানানো হয়, চলতি বছরের প্রথম ১০ মাসে মতপ্রকাশের কারণে দেশের ৩৮ জেলায় ৮৬টি ঘটনায় মোট ১১১ জন মামলা, গ্রেপ্তার, শারীরিক হামলা ও অন্যান্য হয়রানির শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৬২ জন (৫৫ দশমিক ৯ শতাংশ) প্রধানমন্ত্রী, তাঁর পরিবার, সরকার অথবা বিএনপি নেতাদের সমালোচনার কারণে বিভিন্ন ধরনের পদক্ষেপের মুখে পড়েছেন।

বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিব্বির আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী, ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জাইমা ইসলাম প্রমুখ।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ১০:০০ পিএম

সাইবার সুরক্ষা আইনে সমালোচনা ও মানহানির অভিযোগে কারাদণ্ডের বিধান বাতিলের আহ্বান

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।