নাগরিক খবর
ই-পেপার
১৮ নভেম্বর ২০২৬
বুধবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাস–হামলা কঠোরভাবে দমন করতে হবে: এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাস–হামলা কঠোরভাবে দমন করতে হবে
এনসিপি
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৮ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ধারাবাহিকভাবে পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষ পুড়িয়ে হত্যাসহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে দাবি করে এনসিপি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। দলটি বলেছে, সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামী লীগের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকের ওপর সিরিজ হামলা কঠোরভাবে দমন করতে হবে।

আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত এনসিপি আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

.দলটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে আশ্রয়প্রাপ্ত এবং ভারতীয় মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।’

সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞ থেকে দেশের একমাত্র নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না উল্লেখ করে এনসিপি বলেছে, প্রতিষ্ঠানটির অন্তত ৩৭টি শাখায় সিরিজ হামলা চালিয়ে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ধরনের হামলা ও আগুন দেওয়ার ঘটনায় দেশের দরিদ্র পরিবারগুলো সরাসরি ভুক্তভোগী হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক দাতা সংস্থা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে ‘বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই’—এমন অশুভ বার্তা যাচ্ছে।

.চলমান এই অগ্নিসন্ত্রাস ও নাশকতা কঠোর হস্তে দমন করে অবিলম্বে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে এই সন্ত্রাস পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মাঠপর্যায়ের আওয়ামী নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ওপরও জোর দেয়।

দলটি বলেছে, জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুজন সংসদ সদস্যের বাড়ি অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করে সংঘটিত হচ্ছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাস–হামলা কঠোরভাবে দমন করতে হবে: এনসিপি

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।