দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীর মরমি কবি ফরিদ উদ্দিন আত্তারের তাজকিরাত আল-আউলিয়া ফারসি ভাষায় রচিত সুফিদের জীবনীভিত্তিক একটি আকরগ্রন্থ। বাংলায় এর আক্ষরিক অর্থ ‘সাধুদের স্মরণগ্রন্থ’। মূল বইটির পরিসর অনেক বিস্তৃত, কিন্তু ব্রিটিশ প্রাচ্যবিদ এবং তাসাউফ ও ফারসি সাহিত্যের পণ্ডিত এ জে আরবেরি (১৯০৫–১৯৬৯) এই বইয়ের একটি অ্যাব্রিজড বা সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছেন। মুসলিম সেইন্টস অ্যান্ড মিস্টিকস নামে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৬ সালে, রাউটলেজ অ্যান্ড কেগান পল ও শিকাগো বিশ্ববিদ্যালয় প্রেস থেকে। বর্তমান অনুবাদের ভিত্তি ২০০০ সালে আইওয়ার এইমসভিত্তিক প্রকাশনা ওমফালোস্কেপসিস সংস্করণ। বইটিতে ৩৮টি পর্বে ভাগ করে সুফিসাধক ও তাঁদের জীবনের নানা অতিলৌকিক ঘটনার উল্লেখ করেছেন আরবেরি। এর একটি পর্ব বাগদাদের প্রখ্যাত সুফিসাধক আবু সাঈদ আল-খাররাজের নামে। সেখান থেকে এই পর্ব মূলানুগ অনুবাদ করেছেন রাব্বী আহমেদ। এটি সুফি আখ্যানভিত্তিক সাহিত্যিক বয়ান; এতে বর্ণিত অলৌকিক ঘটনাগুলো ঐতিহাসিকভাবে সর্বসম্মত বা ধর্মীয়ভাবে সর্বজনস্বীকৃত নয়।
বাগদাদের অধিবাসী আবু সাঈদ আহমদ ইবনে ঈসা আল-খাররাজ ছিলেন পেশায় একজন মুচি। জুল-নুন আল-মিশরির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল, আর তিনি বিশর আল-হাফি ও সারি আল-সাকাতিরও সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁকে মানবীয় স্বভাব থেকে বিলয় (ফানা) ও আল্লাহতে স্থিতি (বাকা)-বিষয়ক মরমি তত্ত্ব প্রণয়নের কৃতিত্ব দেওয়া হয়। তিনি ছিলেন একাধিক গ্রন্থের রচয়িতা, যার কয়েকটি আজও টিকে রয়েছে। তাঁর মৃত্যুর তারিখ অনিশ্চিত, তবে তা ২৭৯ হিজরি (৮৯২ খ্রিষ্টাব্দ) থেকে ২৮৬ হিজরির (৮৯৯ খ্রিষ্টাব্দ) মধ্যে ঘটে থাকবে।
আবু সাঈদ আল–খাররাজের তত্ত্ব
আবু সাঈদ আল–খাররাজকে বলা হতো ‘সুফিবাদের জবান’। তারা তাঁকে এই উপাধি দিয়েছিল, কারণ এই সম্প্রদায়ে তাঁর মতো মরমি সত্যের জবানের অধিকারী আর কেউ ছিল না। তিনি বিচ্ছিন্নতা ও নিরাসক্তি বিষয়ক ৪০০ গ্রন্থ রচনা করেছিলেন; আর বাস্তবিকই তিনি ছিলেন একজন অতুলনীয় ব্যক্তিত্ব।
মূলত বাগদাদের অধিবাসী, আবু সাঈদের সঙ্গে জুল-নুন আল-মিশরির সাক্ষাৎ হয়েছিল আর তিনি বিশর আল-হাফি ও সারি আল-সাকাতির সঙ্গ পেয়েছিলেন। তিনিই প্রথম ব্যক্তি, যিনি মরমি অর্থে ‘বিলয়’ ও ‘স্থিতি’—এই দুই হাল (আধ্যাত্মিক অবস্থা) নিয়ে আলোচনা করেছিলেন, আর এই দুই পরিভাষার মধ্যে তাঁর সমগ্র তত্ত্বের নির্যাস তুলে ধরেছিলেন। ধর্মতত্ত্ববিদদের একাংশ, যারা জাহিরি (বাহ্যিক) শাস্ত্রপন্থা অনুসরণ করতেন, তাঁর শিক্ষার এই সূক্ষ্ম তত্ত্বগুলো অনুমোদন করেননি, এবং তাঁর রচনায় পাওয়া কিছু অভিব্যক্তির কারণে তাঁকে ধর্মদ্রোহিতার দায়ে অভিযুক্ত করেছিলেন।
বিশেষ করে তাঁরা তাঁর ‘রহস্য গ্রন্থ’ (কিতাবুস সির)-এর সমালোচনা করেছিলেন, যার একটি অনুচ্ছেদ তাঁরা যথাযথভাবে বুঝতে ব্যর্থ হয়েছিলেন। এখানেই আবু সাঈদ উল্লেখ করেছেন, ‘আল্লাহর যে বান্দা তাঁর দিকে ফিরে এসেছে, তাঁর সঙ্গে নিজেকে যুক্ত করেছে এবং তাঁর নৈকট্যে থাকতে শুরু করেছে, এমন একজন মানুষ নিজেকে ও আল্লাহকে ছাড়া অন্য সবকিছু সম্পূর্ণ ভুলে গেছে; ফলে তুমি যদি তাকে বলো, ‘তুমি কোথা থেকে এসেছ, আর তুমি কী অন্বেষণ করছ?’—স্রেফ “আল্লাহ” ছাড়া তার আর কোনো উত্তর থাকবে না।’
আবু সাঈদের রচনার আরও একটি অনুচ্ছেদ নিয়ে আপত্তি উঠেছিল, যেখানে তিনি বলেন, ‘এই মরমি সাধকদের কোনো একজনকে যদি জিজ্ঞেস করা হয়, “আপনি কী চান?” তিনি উত্তর দেন, “আল্লাহ”। তিনি যদি এমন এক হালে পৌঁছান যে তাঁর শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ বাঙ্ময় হয়ে ওঠে, তারাও বলে ওঠে, “আল্লাহ”। কেননা তাঁর অঙ্গপ্রত্যঙ্গ ও অস্থিসন্ধিসমূহ আল্লাহর নূরে সম্পূর্ণ স্নাত হয়, ফলে তিনি আল্লাহর দিকে আকৃষ্ট হয়ে যান। আল্লাহর নৈকট্যে তিনি এমন এক উচ্চতায় পৌঁছান যে তাঁর উপস্থিতিতে কেউ “আল্লাহ” উচ্চারণেরও ক্ষমতা রাখে না; কারণ সেখানে যা কিছু নিঃসৃত হয়, তা সত্য থেকে সত্যের দিকে এবং আল্লাহ থেকে আল্লাহর দিকে প্রবাহিত হয়। যেহেতু এখানে, সাধারণ মানুষের হালে, আল্লাহর কাছ থেকে কিছুই উদ্ভূত হয়নি, তাহলে কেউ কী করে “আল্লাহ” বলতে পারে? এখানে এসে যুক্তিপ্রবণ মানুষের সব যুক্তি বিমূঢ়তায় পর্যবসিত হয়।’
‘সব মানুষকেই,’ আবু সাঈদ একবার বলেছিলেন, ‘দূরত্ব ও নৈকট্যের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমি দূরত্বকেই বেছে নিয়েছিলাম, কারণ নৈকট্যের ভার বহন করার সাধ্য আমার ছিল না। একইভাবে লোকমান বলেছিলেন, ‘আমাকে প্রজ্ঞা ও নবুওয়াতের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আমি প্রজ্ঞাকেই বেছে নিয়েছিলাম, কারণ নবুওয়াতের ভার বহন করার সাধ্য আমার ছিল না।’
আবু সাঈদের রচনার আরও একটি অনুচ্ছেদ নিয়ে আপত্তি উঠেছিল, যেখানে তিনি বলেন, ‘এই মরমি সাধকদের কোনো একজনকে যদি জিজ্ঞেস করা হয়, ‘আপনি কী চান?’ তিনি উত্তর দেন, ‘আল্লাহ।’ তিনি যদি এমন এক হালে পৌঁছান যে তাঁর শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ বাঙ্ময় হয়ে ওঠে, তারাও বলে ওঠে, ‘আল্লাহ।’ কেননা, তাঁর অঙ্গপ্রত্যঙ্গ ও অস্থিসন্ধিসমূহ আল্লাহর নূরে সম্পূর্ণ স্নাত হয়, ফলে তিনি আল্লাহর দিকে আকৃষ্ট হয়ে যান।আবু সাঈদ তাঁর এই স্বপ্নগুলো বর্ণনা করেছেন—
‘একবার আমি স্বপ্নে দেখলাম, আসমান থেকে দুজন ফেরেশতা নেমে এলেন আর আমাকে জিজ্ঞেস করলেন, “সত্যবাদিতা কী?” আমি উত্তর দিলাম, “নিজের অঙ্গীকার পূরণ করা।” “তুমি সত্য বলেছ”, তাঁরা বললেন, এরপর দুজনেই আসমানে ফিরে গেলেন।’
আরেকবার আমি স্বপ্নে নবী (সা.)–কে দেখলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি আমাকে ভালোবাস?’ আমি আরজ করলাম, ‘আমাকে ক্ষমা করবেন। আল্লাহর প্রতি ভালোবাসায় আমি এমনভাবে ডুবে আছি যে আপনাকে ভালোবাসার অবসর মেলেনি।’ নবী (সা.) বললেন, ‘যে আল্লাহকে ভালোবাসে, সে আমাকেও ভালোবাসে।’
অন্য এক ঘটনায় স্বপ্নে আমি ইবলিসকে দেখলাম। তাকে প্রহার করতে আমি একটি লাঠি হাতে নিলাম। হঠাৎ এক আসমানি কণ্ঠ শুনলাম, ‘সে লাঠিকে ভয় পায় না; সে ভয় পায় তোমার অন্তরের জ্যোতিকে।’ এরপর আমি ইবলিসকে বললাম, ‘এসো!’ ইবলিস জবাব দিল, ‘তোমাকে দিয়ে আমি কী করব? মানুষকে যা দিয়ে আমি প্রলুব্ধ করি, তা তো তুমি বর্জন করে ফেলেছ।’ ‘সেটা কী?’ আমি জিজ্ঞেস করলাম। ‘এই দুনিয়া,’ সে উত্তর দিল। তারপর প্রস্থানকালে ইবলিস পেছনে ফিরে তাকাল আর বলল, ‘তোমাদের মানুষের মধ্যে সামান্য একটি জিনিস রয়ে গেছে, যা দিয়ে আমি আমার উদ্দেশ্য সাধন করি।’ ‘সেটা কী?’ আমি জানতে চাইলাম। ‘বালকদের সঙ্গ,’ ইবলিস জবাব দিল।
অন্য এক ঘটনায় স্বপ্নে আমি ইবলিসকে দেখলাম। তাকে প্রহার করতে আমি একটি লাঠি হাতে নিলাম। হঠাৎ এক আসমানি কণ্ঠ শুনলাম, ‘সে লাঠিকে ভয় পায় না; সে ভয় পায় তোমার অন্তরের জ্যোতিকে।’ এরপর আমি ইবলিসকে বললাম, ‘এসো!’ ইবলিস জবাব দিল, ‘তোমাকে দিয়ে আমি কী করব? মানুষকে যা দিয়ে আমি প্রলুব্ধ করি, তা তো তুমি বর্জন করে ফেলেছ।’ ‘সেটা কী?’ আমি জিজ্ঞেস করলাম। ‘এই দুনিয়া,’ সে উত্তর দিল।যখন আমি দামেস্কে ছিলাম, এক স্বপ্নে আমি আবার নবী (সা.)-কে দেখলাম। আবু বকর ও ওমরের ওপর ভর দিয়ে তিনি আমার দিকে এগিয়ে এলেন। তখন আমি কবিতার একটি পঙ্ক্তি আবৃত্তি করছিলাম, আর ক্ষুধায় নিজের বুকে চাপড়াচ্ছিলাম। নবী (সা.) বললেন, ‘এর ভালো দিকের চেয়ে মন্দই বেশি।’ তিনি বোঝাতে চেয়েছিলেন, কারও সামা (আধ্যাত্মিক সংগীত-শ্রবণ) চর্চা করা উচিত নয়।
আবু সাঈদ আল-খাররাজের দুই পুত্র ছিল, তাদের একজন তাঁর আগেই মারা যান। এক রাতে তিনি তাকে স্বপ্নে দেখলেন। ‘বৎস, আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন?’ আবু সাঈদ জিজ্ঞেস করলেন। ‘তিনি আমাকে তাঁর সান্নিধ্যে টেনে নিয়েছেন আর আমাকে সমাদর করেছেন,’ পুত্রটি উত্তর দিল। ‘বৎস, আমাকে শেষ উপদেশ দাও,’ আবু সাঈদ আরজি জানালেন। ‘পিতা,’ পুত্রটি বলল, ‘আল্লাহ সম্পর্কে মনে কোনো মন্দ ধারণা স্থান দেবেন না।’ ‘আমাকে আরও বলো!’ ‘পিতা, আমি যা বলব, সেটা সহ্য করার সামর্থ্য আপনার হবে না।’ ‘আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি,’ আবু সাঈদ বললেন। ‘পিতা,’ পুত্রটি বলল, ‘আপনার আর আল্লাহর মধ্যখানে একটা জামাও আসতে দেবেন না।’
বলা হয়ে থাকে, এই স্বপ্নের পর জীবনের বাকি ৩০ বছর আবু সাঈদ আর কখনোই জামা পরেননি।
এই অংশে বর্ণিত দুটি স্বপ্নবৃত্তান্ত—ইবলিসের উক্তি ও সামা নিয়ে আপত্তি—মধ্যযুগীয় সুফি নৈতিক সাহিত্যের দুটি বহুল আলোচিত অভ্যন্তরীণ বিতর্ক নির্দেশ করে। কিশোর-সৌন্দর্যের প্রতি অনাকাঙ্ক্ষিত আকর্ষণ তৎকালীন সুফি বৃত্তে নিন্দিত ও বিপজ্জনক প্রবণতা হিসেবে বিবেচিত হতো। অন্যদিকে সামা নিয়েও সুফিদের মধ্যে দীর্ঘকাল মতভেদ ছিল—কেউ তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করতেন, আবার পরবর্তীকালে মেভলেভি ও চিশতিয়া তরিকার কিছু শাখা একে কেন্দ্রীয় অনুশীলন হিসেবে গ্রহণ করে। ফলে এই অংশটিকে কোনো আচরণের অনুমোদন হিসেবে না দেখে সেই সময়ের সুফি নৈতিক ও ধর্মতাত্ত্বিক বিতর্কের একটি ঐতিহাসিক প্রতিফলন হিসেবে পাঠ করাই যুক্তিযুক্ত। ধর্মীয় সম্মানসূচক সংক্ষেপণ পত্রিকার রীতি অনুযায়ী যুক্ত; আরবেরির ইংরেজি পাঠে এগুলো নেই। তাজকেরাতুল আউলিয়া হ্যাজিওগ্রাফি বা সাধকচরিত-সাহিত্য, তাই একে কঠোর ঐতিহাসিক মাপকাঠিতে না পড়ে সেই সাহিত্যের আধ্যাত্মিক ও নান্দনিক পরিসরে পড়াই সংগত।
সূত্র: প্রথম আলো