নাগরিক খবর
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার
রায় ঘোষণা শুরু
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৯ নভেম্বর ২০২৬

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই গণহত্যা চালানো হয়।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়েছে। রায় ঘোষণা করছেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।

.আইসিজের বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যে রোহিঙ্গা জাতিগত নিধনের রায়, কী করবেন বিচারকেরা.রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। মামলাটিতে ১১টি দেশের অংশগ্রহণ আন্তর্জাতিক গুরুত্ব বাড়িয়েছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:০২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০৩:৪৫ পিএম

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক
আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই গণহত্যা চালানো হয়।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়েছে। রায় ঘোষণা করছেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।

.আইসিজের বিচারকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যে রোহিঙ্গা জাতিগত নিধনের রায়, কী করবেন বিচারকেরা.রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান ও নির্যাতন ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। মামলাটিতে ১১টি দেশের অংশগ্রহণ আন্তর্জাতিক গুরুত্ব বাড়িয়েছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।