নাগরিক খবর
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক

ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট
মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৯ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে কক্সবাজার থেকে টেকনাফের সেন্টমার্টিন যাওয়া জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে দ্বীপটিতে প্রায় দেড় হাজার ( ১ হাজার ৪৯৮ জন) পর্যটক আটকা পড়েছেন। তাঁরা গত মঙ্গলবার ও গতকাল বুধবার এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সাগর উপকূল উত্তাল থাকায় পর্যটকবাহী জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কক্সবাজার সমুদ্র উপকূলেও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিন ছেড়ে যায়নি। এসব জাহাজে করেই পর্যটকেরা সেন্ট মার্টিন থেকে ফেরেন।

জানতে চাইলে জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল, পর্যটকদের নিরাপত্তা এবং বিআইডব্লিউটিএ-এর নির্দেশনা অনুযায়ী সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। স্বাভাবিক হলে পর্যটকদের ফিরিয়ে আনা হবে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, সকাল থেকে দ্বীপের আবহাওয়া মেঘলা। সাগরও উত্তাল রয়েছে। এ বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল না করায় দ্বীপে ভ্রমণে আসা ১ হাজার ৪৯৮ জন পর্যটক আটকা পড়েছেন। তাঁরা দ্বীপের দুই শতাধিক হোটেল রিসোর্ট ও কটেজে অবস্থান করছেন। সবাই স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

জাহাজমালিকেরা জানান, প্রতিদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে শহরের বিআইডব্লিউটিএ জেটি ঘাট দিয়ে চারটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। দৈনিক সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ রাখা হলেও পাঁচটি জাহাজে যাচ্ছেন প্রায় দুই হাজার পর্যটক। আজ বৃহস্পতিবার সকালে জাহাজ চলাচল বন্ধ ঘোষণার পর যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

জাহাজমালিকদের সংগঠন বাংলাদেশ সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রকৃতির ওপর নির্ভর করে এই সাগরপথে জাহাজ চলাচল করতে হয়। সবার আগে পর্যটকের জীবনের নিরাপত্তা। ঘূর্ণিঝড়ের এমন প্রভাব আগামী শনিবার পর্যন্ত থাকতে পারে। এরপর জাহাজ চলাচল শুরু হবে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ পিএম

ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।