নাগরিক খবর
ই-পেপার
১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল

৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে
ইস্পাহানি-প্রথম আলো ফুটবল
টেস্ট বিশেষ প্রতিবেদক:
১৯ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আবারও আসছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এবার চতুর্থবারের মতো হচ্ছে এই আয়োজন। ২০২৩ সালে প্রথমবার ৩২টি, ২০২৪ সালে ৪২টি এবং গত বছর ৪৬টি দল অংশ নিয়েছিল। এবার ঢাকার ৪টি দল বেড়ে রেকর্ড ৫০টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে খেলবে ঢাকার ৩২টি, চট্টগ্রামের ১০টি এবং রাজশাহী ও খুলনা অঞ্চলের ৪টি করে বিশ্ববিদ্যালয়।

এ মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে। এরপর রাজশাহী, খুলনা ও ঢাকার আঞ্চলিক পর্ব হবে। সব আঞ্চলিক পর্ব শেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আট দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব।

এবারের টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত তিনটি আসরের চেয়ে এবারের আয়োজন আরও সুন্দর ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। সভায় তিনি বলেন, ‘টুর্নামেন্টটি এরই মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। বছরজুড়ে সবারই আগ্রহ থাকে টুর্নামেন্টটি কখন মাঠে গড়াবে। সেই ধারাবাহিকতায় এবারও টুর্নামেন্টটি হচ্ছে এবং আগের চেয়েও সুন্দরভাবে আয়োজনের চেষ্টা করা হবে।’

সভায় টুর্নামেন্টের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিচালনা কমিটির সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও টেকনিক্যাল কমিটির প্রধান জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি বলেন, ‘এই টুর্নামেন্টের গত তিন আসরে বেশ কিছু খেলোয়াড় নজর কেড়েছে, যারা ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পাবে বলে আমি আশা করি।’

জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ ও জাহিদ হাসান এমিলি, টুর্নামেন্ট কমিটির আরেক সদস্য পাক্ষিক ক্রীড়াজগৎ–এর সাবেক সম্পাদক দুলাল মাহমুদ এবং প্রথমবারের মতো টুর্নামেন্ট কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও বাফুফের সদস্য ছাইদ হাসান কানন ভবিষ্যতে টুর্নামেন্টের পরিধি আরও বাড়বে বলে আশাবাদ জানান।

টুর্নামেন্ট কমিটির সদস্য এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, ‘আমরা যেকোনো আয়োজনেরই ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করি। আমরা চাই, ভবিষ্যতে এই টুর্নামেন্ট আরও বড় হবে এবং ইস্পাহানি গ্রুপ এর সঙ্গে সম্পৃক্ত থাকবে।’

টুর্নামেন্ট কমিটির আরেক সদস্য ইস্পাহানি টি লিমিটেডের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বিও একই আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির এই সভায় উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘কদিন আগেই আমরা প্রথমবারের মতো ৩৬টি নারী ফুটবল একাডেমি নিয়ে সারা দেশে একটি টুর্নামেন্ট আয়োজন করেছি। পাশাপাশি আমরা সব সময়ই খেলোয়াড়দের উৎসাহ দিতে নানা রকম আয়োজন করে থাকি। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা আছে আমাদের।’

অনুষ্ঠানে প্রথম আলো ও ইস্পাহানি গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান এবং ইস্পাহানি টি লিমিটেডের বিপণন মহাব্যবস্থাপক ওমর হান্নান।

সভায় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম, প্রথম আলোর ইভেন্টসের সহকারী ব্যবস্থাপক আল মামুন, ইস্পাহানি টি লিমিটেডের বিপণন ব্যবস্থাপক আবদুল্লাহিল মামুন ও সুব্রত দেব, ট্রেড মার্কেটিংয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম এবং টুর্নামেন্টের প্রচার সহযোগী এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ।

ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য ও মামুনুল ইসলাম এবং সাবেক ফিফা রেফারি আজাদ রহমান।

টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান হবে শনিবার ঢাকার একটি হোটেলে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ পিএম

৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।