নাগরিক খবর
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
১৯৪৭ সালের নারীর চরিত্রে ভাবনা, কী আছে সিনেমায়

১৯৪৭ সালের নারীর চরিত্রে
ভাবনা, কী আছে সিনেমায়
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২০ নভেম্বর ২০২৬

সাম্প্রদায়িক দাঙ্গার স্মৃতি নিয়ে পশ্চিমবঙ্গের বহরমপুর ছেড়ে সপরিবার ঢাকায় চলে আসেন বৃক্ষপ্রেমিক শিক্ষক সোহরাব আলী। নতুন ভূখণ্ডে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ক্রমেই কঠিন হয়ে ওঠে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে পরিবারের মেজ ছেলে জাফর যুক্ত হন আন্দোলনে। ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক সচেতনতার দিকে একজন তরুণের এগিয়ে যাওয়ার গল্পও এতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন গল্প নিয়ে সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’। সেই উপন্যাস থেকে একই নামের সিনেমা বানিয়েছেন হাবিবুল ইসলাম। বাবার পরিচালিত সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মেয়ে আশনা হাবিব ভাবনা।

বাবা–মেয়ের প্রথম কাজ

বাবা পরিচালকের আসনে, মেয়ে অভিনয়শিল্পী হিসেবে ক্যামেরার সামনে—মুক্তির আগেই ‘যাপিত জীবন’ নিয়ে আলোচনার অন্যতম অনুষঙ্গ ছিল এটি। সিনেমাটির আনজুম চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। পর্দায় তাঁকে দেখা যাবে ১৯৪০–এর দশকের নারীর চরিত্রে। ভাবনা বলেন, সেই সময়ের একজন নারীর জীবনযাপন, আচরণ ও মানসিকতা ধারণ করার বিষয়টি সহজ ছিল না। ‘২০২৬ সালের ভাবনা আর ১৯৪৭ সালের আনজুমের মধ্যে সময়ের ব্যবধান অনেক। সেই সময়ের মানুষের হাঁটাচলা, চোখের ভাষা, কথা বলার ধরন ও মানসিক স্থিরতা আয়ত্ত করতে দীর্ঘদিন অনুশীলন করতে হয়েছে,’ বলেন তিনি।

বাবার সঙ্গে এত দিন কাজ করা হয়নি ভাবনার। জানালেন, এত দিন চরিত্র, গল্প আর সময় মেলেনি। প্রথমবার বাবার পরিচালনায় কাজ করতে গিয়ে চ্যালেঞ্জই বেশি দেখেছেন ভাবনা। তাঁর ভাষ্যে, পারিবারিক সম্পর্কের কারণে কাজটি সহজ হয়নি; বরং দায়িত্ব বেড়েছে কয়েক গুণ। অন্য সিনেমায় তিনি শুধু অভিনয়শিল্পী হিসেবে কাজ করেন। কিন্তু এটি তাঁদের নিজস্ব প্রযোজনা হওয়ায় সিনেমার নানা বিষয়ের সঙ্গেই যুক্ত থাকতে হয়েছে তাঁকে। ভাবনা জানান, ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেননি তিনি। তাঁর কাছে এটি বাবার জন্য উপহার।

পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা কয়েক দশকের। তাঁর প্রথম চলচ্চিত্র ‘বখাটে’ মুক্তি পেয়েছিল ১৯৮৭ সালে। পরে নির্মাণ করেছেন ‘রাত্রির যাত্রী’। সেলিনা হোসেনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ছিল। যাপিত জীবন উপন্যাসটি পড়ার সময়ই মুগ্ধ হয়েছিলেন। কারণ, ভাষা আন্দোলন নয়, ১৯৪৭-এর দেশভাগ, তৎকালীন রাজনৈতিক অস্থিরতা—সবকিছুই উঠে এসেছে উপন্যাসটিতে। কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমা বানাতে বড় বাজেট দরকার। সে জন্যই ২০২১-২২ অর্থবছরে ছবিটি সরকারি অনুদানের জন্য আবেদন করেন; পেয়েও যান। প্রাথমিক কাজ সে বছরই শুরু হয়, এরপর গত কয়েক বছর ধরে ধাপে ধাপে শেষ করেছেন সিনেমাটির কাজ। ২০২২ সালে রাজবাড়ীর গোয়ালন্দে টানা ২০ দিন শুটিং করেছেন অভিনয়শিল্পীরা। এরপর শুরু হয় সম্পাদনা ও অন্যান্য পোস্টপ্রোডাকশনের কাজ।

২০২৪ সালের নভেম্বরে চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায়। অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। ‘উপন্যাসের ঐতিহাসিক সময়, পরিবেশ ও স্থান পর্দায় ধারণ করা এখন বেশ কঠিন। চারপাশের পরিবেশ বদলে গেছে। তাই শিল্পীদের পোশাক থেকে শুরু করে শুটিংয়ের লোকেশন—সবকিছুর আবহ তৈরি করতে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে,’ বলেন নির্মাতা।

সময়কে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ

ফলে সেই সময়ের পরিবেশ নির্মাণ করতে হয়েছে আলাদাভাবে। বর্ষণ মজা করে বলেন, প্রথমে তাঁদের একটি টাইম মেশিন তৈরি করতে হয়েছে। সেই টাইম মেশিনে চড়ে ১৯৪৭ সালের পরবর্তী সময়ে গিয়ে অভিনয় করেছেন, তারপর আবার বর্তমান সময়ে ফিরে এসে সেই ফুটেজ সম্পাদনা করে সিনেমা বানানো হয়েছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সৃজনশীল নির্মাণপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনিমেষ আইচ। তাঁকে ধন্যবাদ জানিয়ে বর্ষণ বলেন, অনিমেষের শিল্পবোধ ও দৃষ্টিভঙ্গি ছবিটির সময়কাল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তারকাবহুল সিনেমাটিতে ভাবনা, বর্ষণ ছাড়াও আছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, মৌসুমী হামিদ, কাজী হায়াৎ। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমাটি আজ ঢাকাসহ দেশের ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৭:৪৫ এএম

১৯৪৭ সালের নারীর চরিত্রে ভাবনা, কী আছে সিনেমায়

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।