নাগরিক খবর
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ভোর হলেই উড়াল, দিন শেষে বকুলগাছে ফিরে আসে চড়ুইয়ের দল

ভোর হলেই উড়াল, দিন শেষে
বকুলগাছে ফিরে আসে চড়ুইয়ের দল
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২০ নভেম্বর ২০২৬

মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি বকুলগাছ। ডালপালা খুব বিস্তৃত নয়। দিনের বেলায় সাধারণ গাছের মতোই মনে হয়। কিন্তু সন্ধ্যা নামতেই বদলে যায় দৃশ্যপট। চারপাশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে গাছটির ডালে ডালে আশ্রয় নেয় শত শত চড়ুই পাখি। তাদের কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্যস্ত সড়কের যানবাহনের শব্দ ছাপিয়ে ভেসে আসে পাখিদের কলকাকলি।

জামালপুর–টাঙ্গাইল মহাসড়কে জামালপুর শহরের টিউবওয়েলপাড় মোড়ের এই বকুলগাছ এখন চড়ুইদের রাতযাপনের ঠিকানা। প্রতিদিন সন্ধ্যায় পাখিদের ফিরে আসার দৃশ্য দেখতে থমকে দাঁড়ান পথচারীরা। কেউ মুগ্ধ হয়ে দেখেন, কেউ মুঠোফোনে ধারণ করেন এই ব্যতিক্রমী সমাগম।

গত শুক্রবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, তিনটি সড়কের সংযোগস্থল মোড়টি বেশ ব্যস্ত। ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস ও ট্রাক চলছে সারি সারি। সড়কের দুই পাশে টিনের চালার দোকানপাট। হর্ন আর মানুষের কোলাহলের মধ্যেই গোলচত্বরে দাঁড়িয়ে আছে বকুলগাছটি।

সন্ধ্যায় আলো কমে আসতেই গাছের আশপাশে বাড়তে থাকে চড়ুইয়ের আনাগোনা। প্রথমে কয়েকটি পাখি গাছের কাছে টানানো বিদ্যুতের তারে বসে। কিছুক্ষণে সেই সারি দীর্ঘ হয়। এরপর দল বেঁধে নেমে আসে গাছের ঘন ডালপালায়। দেখতে দেখতে পাতার ফাঁকে জায়গা করে নেয় অসংখ্য চড়ুই। নিচে যানবাহনের বিরামহীন চলাচল, ওপরে পাখিদের নিরাপদ আশ্রয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দেড় বছর ধরে এই গাছ চড়ুইয়ের নিরাপদ আশ্রয়স্থল। ভোর হলেই খাবারের সন্ধানে পাখিগুলো ছড়িয়ে পড়ে দূরদূরান্তে। সারা দিন ঘুরে শেষ বিকেলে ফিরে আসে গাছে।

গত শুক্রবার বিকেলে টিউবওয়েলপাড় মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছিলেন জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন এই ছোট্ট গাছে হাজারো পাখির সমাগম ঘটে। দূরদূরান্ত থেকেও মানুষ দেখতে আসেন। কাজের ব্যস্ততার ফাঁকে পাখিদের এই দৃশ্য দেখতে আমারও ভালো লাগে।’

পাখিদের এভাবে দলবদ্ধ রাতযাপনের পেছনে আছে প্রাকৃতিক কারণ। প্রাণিবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘কমিউনাল রুস্টিং’। অর্থাৎ একই প্রজাতির অনেক পাখি নির্দিষ্ট স্থানে একসঙ্গে রাত কাটায় বা বিশ্রাম নেয়।টিউবওয়েলপাড় এলাকার বাসিন্দা কামাল শেখের ভাষ্য, ‘বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে পাখিগুলো দল বেঁধে ফিরে আসতে শুরু করে। আমরা মহল্লার লোকজন প্রতিদিন তাদের আসা–যাওয়া দেখি। পাখিগুলো এখন আমাদের এলাকার সৌন্দর্যের অংশ। আমরা চাই, তারা এভাবেই নিরাপদে থাকুক।’

কেন পাখিদের একসঙ্গে রাতযাপন

পাখিদের এভাবে দলবদ্ধ রাতযাপনের পেছনে আছে প্রাকৃতিক কারণ। প্রাণিবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘কমিউনাল রুস্টিং’। অর্থাৎ একই প্রজাতির অনেক পাখি নির্দিষ্ট স্থানে একসঙ্গে রাত কাটায় বা বিশ্রাম নেয়।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল আহমেদ বলেন, ছোট ও ঝোপালো এই গাছে বিপুলসংখ্যক চড়ুইয়ের একসঙ্গে অবস্থান কমিউনাল রুস্টিংয়ের উদাহরণ। দলবদ্ধভাবে থাকলে পাখিরা শরীরের তাপ ধরে রাখতে পারে। বিশেষ করে শীত ও কুয়াশায় এটি তাদের টিকে থাকতে সহায়তা করে। কোনো পাখি বিপদের সংকেত পেলে অন্যরাও দ্রুত সতর্ক হতে পারে। এতে শিকারি প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার সুযোগ বাড়ে। পাশাপাশি দলবদ্ধ অবস্থানে পাখিদের সামাজিক যোগাযোগও বজায় থাকে।

জুয়েল আহমেদের মতে, পাখির নিরাপদ আবাসস্থল কমছে। শুধু পাখি শিকার বন্ধ করলেই হবে না, তাদের বসবাস ও বিচরণের উপযোগী পরিবেশও নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত গাছ লাগানো, জলাভূমি ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং ধানখেতসহ খাদ্য সংগ্রহের জায়গাগুলো রক্ষা করা জরুরি। এসব উদ্যোগ নেওয়া গেলে পাখিদের নিরাপদ আবাসস্থল ফিরিয়ে আনার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণও সম্ভব হবে।

সূর্য ডোবার পর বকুলগাছটি ঘিরে তৈরি হয় মায়াবী এক দৃশ্য। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে চড়ুইয়ের দল। ডানা ঝাপটে আশ্রয় নেয় বকুলগাছের পাতার আড়ালে। তাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে গোলচত্বর। ব্যস্ত নগরের কোলাহলের মধ্যেও চড়ুইদের প্রতিদিনের ফিরে আসা যেন প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের কথা মনে করিয়ে দেয়।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ এএম

ভোর হলেই উড়াল, দিন শেষে বকুলগাছে ফিরে আসে চড়ুইয়ের দল

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।