নাগরিক খবর
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
আন্তর্জাতিক বিচার আদালতের রায়:  বাংলাদেশের নৈতিক জয় হলো

আন্তর্জাতিক বিচার আদালতের রায়
বাংলাদেশের নৈতিক জয় হলো
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২০ নভেম্বর ২০২৬

এই রায় বাংলাদেশের জন্য নৈতিক জয়। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে জেনোসাইড (গোষ্ঠী নিধন) চালানোর অভিযোগ বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় করে আসছিল, এই রায়ের মাধ্যমে তার সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে।

পূর্ণাঙ্গ রায়ে অন্য কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত থাকলেও মিয়ানমারের কর্তৃপক্ষ সেগুলো কতটা বাস্তবায়ন করবে, সে বিষয়ে আমার কিছুটা সন্দেহ রয়েছে। তবে বাস্তবায়ন করা সম্ভব না হলেও এটিকে যে একটি নৈতিক জয় হিসেবে দেখা যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রোহিঙ্গাদের বাস্তব পরিস্থিতি আবারও বিশ্বের সামনে নতুন করে উঠে এসেছে। রোহিঙ্গা সংকট এমন একটি বিষয়, যা বিশ্বের বিভিন্ন সময়ের নতুন নতুন সংকটের কারণে কখনো কখনো পেছনে চলে যায়, আলোচনার বাইরে চলে যায়। এই রায়ের কারণে সেই সংকট আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উপস্থাপিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

.রোহিঙ্গা নিধনের ঘটনায় জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার.সবকিছু মিলিয়ে আমি বলতে চাই, এই রায় বাংলাদেশের জন্য একটি আনন্দের সংবাদ। তবে এই রায়ের ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া খুব দ্রুত এগিয়ে যাবে, এমনটা আমি বাস্তবে মনে করি না। কারণ, প্রত্যাবাসনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মিয়ানমারে যাঁরা কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছেন, তাঁদের কাছ থেকে এমন একটি সম্মতি বা নিশ্চয়তা পাওয়া, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।

এখানে আরেকটি বিষয় রয়েছে। মিয়ানমারের যে কর্তৃপক্ষ বর্তমানে সরকার পরিচালনা করছে, তারা এই মামলার একটি পক্ষ ছিল। কিন্তু বর্তমানে রাখাইনে যাদের প্রকৃত নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব রয়েছে, তারা এই মামলার কোনো পক্ষ ছিল না। তারা কোনো রাষ্ট্র নয়। রাষ্ট্র না হওয়ার কারণে তাদের ওপর আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রের মতো কোনো সরাসরি দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা আরোপ করা সহজ নয়। আমাদের সঙ্গেও তাদের যোগাযোগ খুবই সীমিত। ফলে আন্তর্জাতিক আদালতের এই রায় রাখাইনে বর্তমানে যারা কর্তৃত্ব করছে, তাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে কিংবা তারা এটি মানতে কতটা বাধ্য থাকবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

.তবে এই রায়ের গুরুত্ব এখানেই যে আমরা, রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে যে কথাগুলো বলে আসছি, এই রায়ের মাধ্যমে সেগুলোর সত্যতা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হলো।

আমার মনে হয়, রোহিঙ্গা সংকট যেন বিশ্বের অন্যান্য সংকটের ভিড়ে হারিয়ে না যায়, সেটি নিশ্চিত করার ক্ষেত্রেও এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়েরও এ বিষয়ে যে দায়িত্ব রয়েছে, সেটা পালনে তারা আরও কার্যকর অবস্থান নিতে পারে। তবে সেটি নির্ভর করবে আমরা আন্তর্জাতিক পরিসরে বিষয়টিকে কতটা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি এবং এই রায়কে কতটা কার্যকরভাবে কাজে লাগাতে পারছি, তার ওপর।

আ ন ম মুনীরুজ্জামান: সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম

আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।