নাগরিক খবর
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
প্যারেন্টিংয়ের ধরনগুলো কেমন হতে পারে
প্যারেন্টিংয়ের ধরনগুলো কেমন হতে পারে
প্যারেন্টিংয়ের ধরনগুলো কেমন
হতে পারে
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২০ নভেম্বর ২০২৬

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

প্রজন্ম পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে প্যারেন্টিংয়ের ধরনও বদলাচ্ছে। অভিভাবক হিসেবে আমাদের করণীয় কী বা প্যারেন্টিংয়ের ধরনগুলোকে আমরা কীভাবে ভাগ করতে পারি?

এ বিষয়ে বলতে গিয়ে ডা. রাহেনুল ইসলাম বলেন, প্যারেন্টিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে মোটা দাগে চার ভাগে ভাগ করা যায়। যেমন-

অথরিটেটিভ প্যারেন্টিং : এখানে নিয়ম ও শৃঙ্খলার পাশাপাশি একধরনের সাম্য এবং বোঝাপড়ার পরিবেশ থাকে।

পারমিসিভ প্যারেন্টিং : এ ধরনের প্যারেন্টিংয়ে বাবা-মায়েরা অনেক সময় গদগদ স্বরে বলেন, ‘আমি আমার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু।’ কিন্তু বন্ধুত্ব হতে হবে সমান্তরাল লেভেলে। অর্থনৈতিক, সাংস্কৃতিক বা যুক্তি দেওয়ার ক্ষমতা সমান না হলে বন্ধুত্ব হয় না। বাবা-মাকে কিছু ক্ষেত্রে রোল মডেল হতে হয় এবং প্রয়োজনে ‘না’ বলার সাহস রাখতে হয়। তা না করে সবকিছু সন্তানের ইচ্ছামতো ছেড়ে দিলে তা একসময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

ডিজার্গনাইজড প্যারেন্টিং : এখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে না। লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হয়, আবার অনেক বড় অপরাধে কোনো শাস্তি বা পাত্তাই দেওয়া হয় না।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম

প্যারেন্টিংয়ের ধরনগুলো কেমন হতে পারে

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।