সিলেট মহানগর যুবলীগের সদস্য ও নগরীর ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি।
রোববার বিকেল ৫টার দিকে নগরীর চালিবন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহীনকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর নগরীর চালিবন্দর এলাকায় মাহীন নেতৃত্বে যুবলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এতে যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।
পুলিশি নথিতে আলী আহমেদ মাহীনকে একাধিক মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি একটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারাও রয়েছে।
সোবহানিঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলী আহমেদ মাহীনকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।