নাগরিক খবর
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
‘সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা, সেটাও নিয়মিত পাই না’

‘সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা,
সেটাও নিয়মিত পাই না’
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২০ নভেম্বর ২০২৬

‘চতুর্থবারের মতো স্ট্রোক করেছি। স্ত্রীর সাহায্য ছাড়া চলতে পারি না। নিয়মিত ওষুধের পেছনে অনেক টাকা ব্যয় হয়। সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা। তবে সেই টাকাও নিয়মিত পাই না। তিন মাস, চার মাস পরপর টাকা পাই। খুব কষ্টে আছি।’

কথাগুলো বলছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক সিনিয়র টেলিফোন অপারেটর আবদুল মতিন। ২০০৯ সালে এই পদ থেকে অবসরে যান তিনি। তবে চাকরিতে যখন ঢুকেছিলেন, তখন প্রতিষ্ঠানটির নাম ছিল বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি)।

.মাসে শুধু ওষুধ খরচই লাগে ৪ থেকে ৫ হাজার টাকা। সংসার চালানোর জন্য পুরোপুরি পেনশনের টাকার ওপর নির্ভর করি। সেটাও পাই অনিয়মিত। আমাদের দুরবস্থা দেখার মানুষ নেই।বিটিসিএলের অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী খসরু আহমেদ

.প্রতিষ্ঠানটির রূপান্তর ও পরবর্তী প্রশাসনিক জটিলতায় প্রায় পাঁচ হাজার সাবেক কর্মকর্তা-কর্মচারী পেনশন নিয়ে সমস্যায় পড়েছেন। কখনো তিন মাস, কখনো চার মাস পরপর পেনশনের টাকা পান বলে তাঁরা জানান। কয়েক মাস আবার বন্ধ হয়ে যায়। এতে দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে তাঁদের।

বিটিসিএলের অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী খসরু আহমেদ ঢাকার বাইরে একটি জেলা শহরে অবসর যাপন করছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মাসে শুধু ওষুধ খরচই লাগে ৪ থেকে ৫ হাজার টাকা। সংসার চালানোর জন্য পুরোপুরি পেনশনের টাকার ওপর নির্ভর করি। সেটাও পাই অনিয়মিত। আমাদের দুরবস্থা দেখার মানুষ নেই।’

.টেলিকম টেকনিশিয়ান পদ থেকে অবসরে যাওয়া নূর মোহাম্মদ জানান, সেপ্টেম্বর ও অক্টোবর—দুই মাসের পেনশনের টাকা এখনো পাননি।.বিটিসিএল সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) বিলুপ্ত হয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গঠনের পর প্রতিষ্ঠানটির সাবেক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও অবসরকালীন আর্থিক সুবিধা নিয়ে দীর্ঘদিনের জটিলতা তৈরি হয়েছে। সূত্র বলছে, ২০০৮ সালের ১ জুলাই থেকে বিটিটিবির কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বিটিসিএলে স্থানান্তরিত হন। অন্যদিকে পরবর্তী সময়ে কিছু কর্মকর্তা-কর্মচারীকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন টেলিযোগাযোগ অধিদপ্তরে (ডিওটি) রাজস্ব খাতে আত্তীকরণ করা হয়। ফলে একই প্রতিষ্ঠানের পূর্ববর্তী কর্মীদের মধ্যে অবসরকালীন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে ভিন্নতা তৈরি হয়েছে।

.সমস্যা সমাধানের জন্য আমরা জোর চেষ্টা করছি। আগামী মাস থেকে হয়তো এই সমস্যা থাকবে না।বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন

.মূলত, ২০০৮ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩০ জুনের মধ্যে যেসব কর্মকর্তা–কর্মচারী অবসর গ্রহণ করেছেন, তাঁদের পেনশন অনিয়মিত। যেমন গত বছরের আগস্ট মাস থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ১২ মাসের মধ্যে খসরু আহমেদ নিয়মিত (মাসের টাকা মাসে) পেনশন পেয়েছেন মাত্র চার মাস।

আবার টেলিকম টেকনিশিয়ান পদ থেকে অবসরে যাওয়া নূর মোহাম্মদ জানান, সেপ্টেম্বর ও অক্টোবর—দুই মাসের পেনশনের টাকা এখনো পাননি।

এ ব্যাপারে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন বলেন, ‘সমস্যা সমাধানের জন্য আমরা জোর চেষ্টা করছি। আগামী মাস থেকে হয়তো এই সমস্যা থাকবে না।’

.নাম প্রকাশ না করার শর্তে বিটিসিএলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পেনশনের টাকা ছাড় করার জন্য বিটিসিএলের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হয়। কিন্তু পর্ষদ সভা নিয়মিত না হওয়ার কারণে টাকা ছাড় হতে দেরি হয়।.গাফিলতি কার

বিটিসিএল হলো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রধান টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। টেলিযোগাযোগ অবকাঠামো উন্নয়ন, টেলিফোন ও ইন্টারনেট সেবা সম্প্রসারণ এবং আধুনিক ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার কাজ করে প্রতিষ্ঠানটি। এর যাত্রা শুরু হয় ১৯৬২ সালে পাকিস্তান টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ হিসেবে। স্বাধীনতার পর ১৯৭১ সালে এটি বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ নামে পুনর্গঠিত হয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হতে থাকে।

১৯৭৯ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) রাখা হয়। পরে ২০০৮ সালের ১ জুলাই বিটিটিবিকে বিটিসিএলে রূপান্তর করা হয়।

.এটা পুরোপুরি বিটিসিএলের গাফিলতি। এত বছর চাকরি করার পর এখন কেন আমাদের এভাবে ভুগতে হবে? বারবার তাদের লিখিতভাবে সবকিছু জানানো হয়েছে অথচ তারা কোনো ব্যবস্থা নেয় না।বিটিসিএলের অবসরপ্রাপ্ত কর্মী

.বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮-এর ৫(এ) ধারার ক্ষমতাবলে সরকার ও বিটিসিএলের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী বিটিসিএলের ওপর সাবেক বিটিটিবি কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন আর্থিক দায়ভার বহনের বাধ্যবাধকতা রয়েছে। ভুক্তভোগী সাবেক কর্মীরা বলছেন, চুক্তির শর্ত অনুযায়ী, যেসব কর্মীর ক্ষেত্রে অবসর আইন প্রযোজ্য, তাঁদের পেনশন নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় অর্থ সরকারকে সরবরাহ করার কথা বিটিসিএলের; কিন্তু তা হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে বিটিসিএলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পেনশনের টাকা ছাড় করার জন্য বিটিসিএলের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হয়। কিন্তু পর্ষদ সভা নিয়মিত না হওয়ার কারণে টাকা ছাড় হতে দেরি হয়। আবার প্রকৃতপক্ষে মোট কত টাকা পেনশন লাগছে এবং কার কত মাসের বকেয়া রয়েছে, সে–সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (এজি অফিস) ও সংশ্লিষ্ট বিভাগ থেকে পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।

.তবে জটিলতার জন্য বিটিসিএলকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। তাঁদের ভাষ্য, প্রতিষ্ঠান চাইলেই এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের একজন অবসরপ্রাপ্ত কর্মী প্রথম আলোকে বলেন, ‘এটা পুরোপুরি বিটিসিএলের গাফিলতি। এত বছর চাকরি করার পর এখন কেন আমাদের এভাবে ভুগতে হবে? বারবার তাদের লিখিতভাবে সবকিছু জানানো হয়েছে অথচ তারা কোনো ব্যবস্থা নেয় না।’

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৪:২৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৪:০০ পিএম

‘সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা, সেটাও নিয়মিত পাই না’

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।