নাগরিক খবর
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল

সিঙ্গাপুর সরকার কেন ডেটিং
অ্যাপ চালু করল
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২০ নভেম্বর ২০২৬

প্রেম, বিয়ে কিংবা জীবনসঙ্গী খোঁজা—বিষয়গুলো একান্ত ব্যক্তিগত। কিন্তু ব্যক্তিগত এসব বিষয়েও হস্তক্ষেপ করছে অনেক দেশের সরকার! যেমন সিঙ্গাপুর। সম্প্রতি তারা চালু করেছে ডেটিং ও ম্যাচমেকিং সেবা ‘ফার্স্টডেট’। কেন এমন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার?

সিঙ্গাপুরে ৬০ বছরে মধ্যে প্রথমবারের মতো ২০২৫ সালে ৩০ হাজারেরও কম শিশুর জন্ম হয়েছে। দেশটিতে মৃত্যুর সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৫ সালে প্রায় ২৬ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। গত আগস্টে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং পরিবারকে সহায়তা এবং দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করতে বেশ কিছু নতুন পদক্ষেপের ঘোষণা দেন।

এসব পদক্ষেপের মধ্যে রয়েছে—প্রতিটি শিশুর ১৭ বছর বয়স পূর্ণ হওয়ার আগপর্যন্ত মোট প্রায় ৭০ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা) আর্থিক সহায়তা। জন্মহার বাড়াতেই অক্টোবরে পরীক্ষামূলকভাবে ম্যাচমেকিং সেবা ফার্স্টডেট চালু করে সিঙ্গাপুর সরকার।

কীভাবে কাজ করে ফার্স্টডেটফার্স্টডেট আপাতত শুধু সিঙ্গাপুরের সরকারি কর্মীদের জন্য উন্মুক্ত। ২১ থেকে ৩৫ বছর বয়সী অবিবাহিত সরকারি কর্মীরা এই সেবা ব্যবহার করতে পারবেন। প্রচলিত ডেটিং অ্যাপের মতো একের পর এক প্রোফাইল ঘেঁটে এখানে পছন্দের মানুষ খুঁজতে হবে না। বরং বিশেষ একটি অ্যালগরিদমের সাহায্যে ব্যবহারকারীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একজন সম্ভাব্য সঙ্গী খুঁজে দেওয়া হবে।

সেবাটি পেতে হলে সিঙ্গাপুরের ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থা ‘সিংপাস’ দিয়ে সাইন ইন করতে হয়। এরপর নিজের আগ্রহ, অভ্যাস ও মূল্যবোধ সম্পর্কে একটি জরিপে অংশ নিতে হবে। দুজনের মধ্যে মিল পাওয়া গেলে উভয়কে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়।

এরপর ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের জানাতে হয়, এই পরিচয় তাঁরা এগিয়ে নিতে আগ্রহী কি না। যাঁদের মধ্যে মিল পাওয়া যায়, শুধু তাঁরাই পরস্পরের প্রোফাইল দেখতে পারেন। আর দুজনের সম্মতি থাকলেই কেবল যোগাযোগের তথ্য বিনিময় করা হয়।

ফার্স্টডেটের ওয়েবসাইটে ব্যবহৃত প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘গেইল-শ্যাপলি স্টেবল ম্যারেজ অ্যালগরিদম’। এটি একটি গাণিতিক পদ্ধতি। দুজন কী কী পছন্দ করে, তার ভিত্তিতে জুটি তৈরি করে দেয় এই পদ্ধতি। এই অ্যালগরিদম আবিষ্কার করেন প্রয়াত গণিতবিদ লয়েড শ্যাপলি। ২০১২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তিনি।

মিশ্র প্রতিক্রিয়াফার্স্টডেট চালুর পর সিঙ্গাপুরের নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ উদ্যোগটিকে ‘ডিস্টোপিয়ান’ ধারণার সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ এতে অংশ নিতে আগ্রহী। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ২৯ বছর বয়সী এলিজাবেথ বিবিসিকে জানান, ‘ডেটিং ও ম্যাচমেকিং অ্যাপের মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে, তবে এটা সরকারি উদ্যোগ হওয়ায় এই আশঙ্কা অনেক কম বলে ভালো লাগছে।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারীর অভিযোগ, সরকারি কর্মীদের জন্য এই সেবা চালু করায় অন্য পেশার লোকদের প্রতি এটা বৈষম্যমূলক আচরণ। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের এক ব্যবহারকারী লিখেছেন, ‘সরকার শুধু মোট প্রজনন হার বাড়ানোর জন্যই এটি করছে। আমরা একজন জীবনসঙ্গী খুঁজে পাচ্ছি কি না, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।’ আবার বয়সসীমা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

এ উদ্যোগ কি প্রথম১৯৮৪ সালে অবিবাহিত নারী-পুরুষদের পরিচয়ের সুযোগ তৈরি করতে প্রতিষ্ঠা করা হয় সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিট (এসডিইউ)। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া তরুণ-তরুণীদের মধ্যে পরিচয় বাড়াতে সংস্থাটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করত।

তবে শুধু বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য উদ্যোগ নেওয়ায় সংস্থাটি ‘অভিজাতপন্থী’ বলে সমালোচিত হওয়ায় এসডিইউয়ের কার্যক্রম শেষ পর্যন্ত বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরের বছর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই, এমন ব্যক্তিদের জীবনসঙ্গী খুঁজে পেতে সহায়তার জন্য আরেকটি সংস্থা প্রতিষ্ঠা করে সরকার।

শুধু কি সিঙ্গাপুরই এই উদ্যোগ নিলসরকারি উদ্যোগে ডেটিং সেবা চালুর ঘটনা শুধু সিঙ্গাপুরেই ঘটেছে, ব্যাপারটা এ রকম নয়। জন্মহার কমে যাওয়ায় ২০২৪ সালের সেপ্টেম্বরে জাপানের টোকিও মহানগর সরকার এআই-চালিত একটি ডেটিং অ্যাপ চালু করেছিল।

শহরটির অবিবাহিত বাসিন্দাদের জন্য উন্মুক্ত ওই অ্যাপের মাধ্যমে ২৬৫টি যুগলের বিয়ে হয়েছে বলে চলতি বছরের জুলাইয়ে প্রকাশিত সরকারি তথ্যে জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ পিএম

সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।