নাগরিক খবর
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ

‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা
নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২০ নভেম্বর ২০২৬

৩০০ কিলোমিটার। দীর্ঘ ও দুর্গম এই পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে প্রথমবারের মতো অতিক্রম করার চেষ্টা করবেন। থাইল্যান্ডের আন্তর্জাতিক আলট্রা-ট্রেইল দৌড় প্রতিযোগিতা ‘৫০০ থাইল্যান্ড ২০২৬’-এর ৩০০ কিলোমিটার বিভাগে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের আলট্রা-ট্রেইল দৌড়বিদ পার্থ সাহা।

থাইল্যান্ডে ২৫ নভেম্বর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা করছে রেনাটা পিএলসি, প্রতিষ্ঠানটির মানবিক উদ্যোগ ‘রেনাটা ক্যানসার কেয়ার’-এর মাধ্যমে। এবারের এই দুঃসাহসিক অভিযানের প্রতিটি কিলোমিটার তিনি উৎসর্গ করছেন ক্যানসারযোদ্ধা, ক্যানসারজয়ী ও তাঁদের পরিবারকে। দুর্গম পাহাড়ি পথ, দীর্ঘ দূরত্ব এবং শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা অতিক্রমের এই প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তুলে ধরতে চান ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষগুলোর অদম্য সাহস, ধৈর্য ও বেঁচে থাকার সংগ্রাম।

.পার্থ সাহা বলেন, ‘তাঁরা প্রতিদিন এর চেয়েও কঠিন পথ পাড়ি দেন। আমি শুধু তাঁদের সাহসটা বয়ে নিয়ে যাচ্ছি।’

পার্থ সাহা ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক কঠিন আলট্রা-ট্রেইল প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। গত আগস্টে ইউরোপের আল্পস পর্বতমালায় প্রায় ১৭৪ কিলোমিটারের মর্যাদাপূর্ণ ইউটিএমবি মঁ-ব্লাঁ প্রতিযোগিতা তিনি ৪৫ ঘণ্টা ২২ মিনিটে শেষ করেছেন। এ ছাড়া জাপান, নেপাল ও ভারতের বিভিন্ন দুর্গম আলট্রাম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের সহনশীলতা ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন।

.পার্থ সাহার এই আন্তর্জাতিক অভিযাত্রাকে উৎসাহিত করতে রেনাটা পিএলসির পক্ষ থেকে তাঁর হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যান্ড অপারেশনস) সৈয়দ ওমর কবির। এ সময় উপস্থিত ছিলেন রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার এবং হেড অব মার্কেটিং, অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিও, মুহম্মদ আমির আব্দুল্লাহ্ এবং অন্য কর্মকর্তারা।

এ উপলক্ষে সৈয়দ ওমর কবির বলেন, পার্থ সাহার মতো একজন অদম্য ও প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তাঁর এই যাত্রা কেবল একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বরং সাহস, অধ্যবসায় ও মানবিকতার এক অনন্য বার্তা।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৬, ০৭:০০ পিএম

‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।