নাগরিক খবর
ই-পেপার
২১ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নাগরিক খবর সংস্করণ
ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার

ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি,
অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার
টেস্ট বিশেষ প্রতিবেদক:
২১ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আরও ১২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস এম আতাউল হক (দোলন), সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল রয়েছেন।

পুলিশের অভিযোগ, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁরা সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন।

.ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ওই ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১৫ জনের পরিচয় জানালেও বাকি ১০৯ জনের বিষয়ে তথ্য প্রকাশ করেনি ডিএমপি।

এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) রাজধানীতে অভিযান চালিয়ে ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

.নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত। তাঁদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ নিয়মিত মামলার আসামিও রয়েছেন। এ ছাড়া অনেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত।

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর হওয়ার দিনটিকে (১৭ নভেম্বর) ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজে ১৩ নভেম্বর পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের ‘লকডাউন’ কর্মসূচি ছিল। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশের স্থাপনায় হামলা ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।

সূত্র: প্রথম আলো

নাগরিক খবর
নাগরিক খবর
প্রিন্ট এর তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৬:৫৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৬, ০৬:০০ এএম

ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার

জীবনযাপন ও লাইফস্টাইল
টেস্ট বিশেষ প্রতিবেদক

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ নাগরিক খবর। সর্বস্বত্ব সংরক্ষিত।