গ্রাহকদের জন্য আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ নিয়ে চালু হওয়া ‘সার্কেল ফেস্ট’ ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করেছে সার্কেল। প্রথম সপ্তাহে আইফোন জিতেছেন ঢাকার শাহবাগের মো. দাউদুল ইসলাম, পিএস৫ জিতেছেন কেরানীগঞ্জের আমিনুল ইসলাম এবং স্মার্টওয়াচ জিতেছেন শাহবাগের আয়েশা খাতুন।
সার্কেল ফেস্টের আওতায় গ্রাহকেরা ৬৯৯ টাকার কম্বো প্যাক কিনে প্রতি সপ্তাহে আইফোন, পিএস৫ ও স্মার্টওয়াচ জেতার সুযোগ পাচ্ছেন। প্যাকটিতে রয়েছে ৩০ দিন মেয়াদে ৬০ জিবি ইন্টারনেট ও ৬০০ মিনিট।
দ্বিতীয় সপ্তাহের ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের যেকোনো চ্যানেল থেকে ৬৯৯ টাকার কম্বো প্যাক কিনে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্যাক কেনার পর যত দ্রুত সম্ভব অন্তত ৮ জিবি ইন্টারনেট ও ১০০ মিনিট ব্যবহার সম্পন্ন করতে হবে। প্রতি সপ্তাহে তিনটি শর্ত সবার আগে পূরণকারী প্রথম তিনজন গ্রাহক যথাক্রমে আইফোন, পিএস৫ ও স্মার্টওয়াচ পাবেন।
.১২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার সুযোগ থাকছে। শর্ত প্রযোজ্য।
সার্কেল ফেস্টের মাধ্যমে নিয়মিত মোবাইল প্যাক ব্যবহারের পাশাপাশি গ্রাহকদের জন্য বাড়তি আনন্দ ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ তৈরি করছে সার্কেল।
সার্কেল গ্রাহকেরা অংশগ্রহণ করতে নিবন্ধন করতে ক্লিক করুন (https://megacampaign.gamize.com/)
সূত্র: প্রথম আলো